জীবনের গল্প || বিনিময় সর্বক্ষেত্রে মাধ্যম হতে পারে না
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী সতেজ রাখার চেষ্টা করছি। অবশ্য সামাজিক অবস্থান হতে খুব বেশী সুরক্ষিত আছি সেটা বলতে পারছি না। কারণ সম্পর্ক বলেন আর বন্ধুত্ব বলেন কোনটাই এখন স্বার্থ বিহীন নয়। বরং সর্বক্ষেত্রে এখন কিছু না পেলে কেউ কিছু দিতে চায় না। বিনিময়টা এখন সর্বক্ষেত্রে খুব বেশী কার্যকর, সুতরাং বিনিময় নিশ্চিত হলেই মানুষ আজকাল গতিশীল হয় না হলে নির্জীব।
এক কঠিন বাস্তবতায় এগিয়ে যাচ্ছে আমাদের জীবন, এক কঠিন অধ্যায়ের মাঝে আটকে আছে আমাদের বিবেক। সময়ের সাথে হয়তো জীবনের গতি পাল্টে যাবে সেটা সমর্থনযোগ্য কোন দ্বিমত থাকতে পারে না। কিন্তু সময়ের সাথে আমাদের বিবেক আটকে থাকবে সেটা মেনে নিতে পারছি না। মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠত্ব দাবী করি কারণ আমাদের বিবেক আছে, কিছু করার পূর্বে আমরা সেটা নিয়ে চিন্তা করতে পারি, ফলাফল নিয়ে জল্পনা করতে পারি, প্রতিক্রিয়া নিয়ে সতর্ক হতে পারি, তাই যে কোন কাজ চাইলেই আমরা করতে পারি না।
কিন্তু সেই সূত্রটা কি এখন আমরা মানছি, কিছু করার পূর্বে কি সত্যি আমরা এর প্রতিক্রিয়া নিয়ে যত্নশীল আছি? এই প্রশ্নটাই আমাদের অবস্থান নির্ণয় করে দিতে পারে, আমরা বিবেক বুদ্ধি কাজে লাগাতে পারছি কিনা সেটা পরিস্কার করে দিতে পারে। হ্যা, এই মুহুর্তে আমাদের অবস্থান একদম পরিস্কার, কারণ আমরা বিবেক বুদ্ধি কাজে লাগাতে পারছি না। আমাদের স্বার্থ এবং বিনিয়ম চিন্তা আমাদের সেই কাজটি করতে দিচ্ছে না। যার কারণে আমরা হুট হাট করে এমন অনেক কিছু করে ফেলছি যা আমাদের মানায় না।
এক অদ্ভুত চরিত্র আমাদের ঘিরে রেখেছে, আমরা না পারছি সেখান হতে বের হয়ে আসতে। আমরা না পারছি সেখানে থেকে ভালো কিছু করতে। বিবেক বুদ্ধি হয়তো তার জায়গায় অক্ষুন্ন আছে কিন্তু মানুষ হিসেবে সেটার যতটা কার্যকর ব্যবহার নিশ্চিত করার কথা ছিলো তার কিছুই আমরা করতে পারছি না। আর এই কারণেই সময়ে অসময়ে আমাদের কার্যাবলীগুলোকে পশুর চেয়েও খারাপ মনে হয়। মনে হয় কি, অনেকাংশে তো আমরা সরাসরি সেটা প্রকাশ করেও দেই, কোন দ্বিধাবোধ রাখি না এখানে।
মানুষের সম্পর্ক কিংবা বন্ধুত্ব স্বার্থের দ্বারা হয় না, এখানে বিনিময় কোন মাধ্যম হতে পারে না। যখনই সেগুলো মাধ্যম হিসেবে বিবেচিত হয় তখনই আমরা আমাদের বিবেক বুদ্ধিকে শিকলে আটকে দেই। যেমনটা মানবতা আটকে আছে বই পুস্তুকে কিংবা আইনের পাতায়। এখান হতে আমাদের বের হয়ে আসতে হবে, মানুষ হিসেবে টিকে থাকার জন্য হলেও, সামাজিক সুন্দর এই ব্যবস্থাটাকে ধরে রাখতে হলে। সময় এখনো আছে, খুব বেশী দেরী হওয়ার আগেই আমাদের চিন্তাগুলোকে জাগ্রত করতে হবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR