জীবনের গল্প || সমস্যার মূলে ব্যবস্থাপনা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর প্রকৃতির মতো সুন্দর মানসিকতা ধরে রাখতে পারছি না। অবশ্য এটা শুধু আমাদের জন্য প্রয়োজ্য নয় বরং মাঝে মাঝে প্রকৃতিও তার সৌন্দর্য লুকিয়ে কিছুটা আগ্রাসী রূপ ধারণ করে এবং তা ভিন্ন অনুভূতির জন্ম দেয়। কারণ পারিপার্শিক অবস্থা, যেটা সুন্দর না থাকলে কেউ তার প্রকৃত রূপ ধরে রাখতে পারে না এবং পারবে না। এমন একটা কঠিন পরিস্থিতির মাঝ দিয়ে যাচ্ছে আমাদের জীবন।
সুতরাং আমরা চাইলেও সেটাকে স্বাভাবিক রাখতে পারছি না, অবশ্য প্রচেষ্টায় কোন কমতি হচ্ছে না। দেখুন, আমাদের এই সমাজটা একটা সার্কেল এর মতো, যেমনটা আমরা সামাজিক বইয়ে পড়েছিলাম বাস্তুতন্ত্র নিয়ে। একটা সার্কেল কিংবা নির্দিষ্ট নিয়মের আবর্তনে পুরো পক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে, আরো একটু সহজভাবে বলতে গেলে বলতে হবে, আন্তঃসম্পর্কের মাধ্যমে গঠিত এমন একটা সুসম্পর্ক যেখানে নির্দিষ্ট আবর্তন ঘটে থাকে। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু সেই নিয়মটা প্রযোজ্য।
নিচের মানুষজন খারাপ থাকলে উপরের মানুষজন ভালো থাকার সুযাগ পাবে না, নিচের সেই প্রভাবটা নিদারুণভাবে যেমন উপরের দিকে যাবে। ঠিক একইভাবে উপরের মানুষগুলোর কোন অনাকাংখিত পরিস্থিতির প্রভাব নির্মমভাবে নিচের জগতে থাকা মানুষগুলোর উপরও পড়তে বাধ্য। এই সমীকরণের কারণে আমরা নিজ নিজ অবস্থান হতে যতই চেষ্টা করি না কেন ভালো থাকার, দিনশেষে আমরা সেখানে সফল হতে পারি না, কিংবা সফল হওয়ার সুযোগ পাই না।
মাঝে মধ্যে অনেককেই দেখি সোশ্যাল মিডিয়ায় খুব বেশী আফসোস করতে, হতাশার একটা চিত্র উপস্থাপন করতে কিন্তু এটা তারা বুঝতে পারে না কিংবা উপলব্ধি করে না যে, এই সিস্টেম তাকে নিজ অবস্থানে কিংবা নিজ যোগ্যতার বিচার করে সফলতার সীমানায় নিয়ে যাবে না, সেই সুযোগ এখানে নেই। কারণ এই সিস্টেম একক কোন ব্যক্তির অবস্থা বিচার করে না বরং সে পুরো সমাজের অবস্থা বিচার করে এবং সে আঙিকে সবকিছুর আবর্তন ঘটায়।
সুতরাং আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, আমাদের অবস্থান পাল্টাতে হবে, পুরো ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে, যেখানে সিস্টেম শুধু পুরো সমাজের না বরং একক ক্ষেত্রেও বিচার করার সক্ষমতা পাবে। তখন হয়তো আপনি নিজ অবস্থান নিয়ে নিজেকে বিচার করতে পারবেন। নিজের উপর দোষ না চাপিয়ে এবং নিজ অবস্থানে দাঁড়িয়ে না থেকে এই সমাজ এবং ব্যবস্থাপনার লড়াইয়ে এগিয়ে আসতে হবে, সম্মিলিত ভাবনা কিংবা প্রচেষ্টাই পারে নতুন বন্দোবস্তের ব্যবস্থা করতে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




