জেনারেল রাইটিং- লক্ষ্য!

in আমার বাংলা ব্লগ • 2 days ago

প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয় বস্তু হচ্ছে, লক্ষ্য।


quincecreative-arrows-2889040_1280.jpg

Image by 3D Animation Production Company from Pixabay

আমাদের সকলেরই লক্ষ্য রয়েছে। আবার অনেক মানুষ আছে যাদের জীবনে কোন লক্ষ্য নেই। যাদের লক্ষ্য আছে তাদের প্রসঙ্গে পরে আসছি। যাদের নেই, তাদের কেন নেই? তবে কি তাদের জীবনের কোন উদ্দেশ্য নেই? কারন যার কোন লক্ষ্য নেই, তার জীবনের কোন উদ্দেশ্যও নেই বলেই আমি মনে করি। শুধু আমি কেন, অনেক মনীষীই এমন মত পোষণ করেন। তাদের মতে উদ্দেশ্যহীন মানুষ মৃত মানুষের সমতুল্য।

কারন মানুষ হিসাবে আমাদের সকলেরই একটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকা উচিৎ বলে আমি মনে করি। কারন আমাদের কোন উদ্দেশ্য না থাকলে আমরা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলব। আমরা কাজ করার আগ্রহ হারিয়ে ফেলব। অর্থাৎ, তখন আমাদের দেহে প্রাণ থাকলেও সেখানে থাকবে না কোন ঝংকার। থাকবে না কোন চাহিদা।

যাদের কোন চাহিদা নেই, তাদের ত্যাগ করার কোন মানসিকতাই থাকবে না। তারা বেঁচে থাকবে জড় পদার্থের মত। দেশ ও সমাজ তাদের কাছ থেকে কিছুই পাবে না। তাদেরও দেয়ার মত কিছুই থাকবে না। এধরনের লোক এক পর্যায়ে সমাজের বোঝা হয়ে রয়ে যাবে। আমরা তো বর্তমান সময়ে এসে কাউকে বোঝা হিসাবে চাই না। আমরা চাই সবাই সমাজের চালিকা শক্তি হিসাবে থাকুক। সমাজের কোন না কোন কাজে লাগুক।

আর যাদের আছে, তাদের তো আছেই। তাদের জন্য রইল শুভ কামনা। তারা এগিয়ে যাক নিজের মত করে।

Sort:  

Lo que más me quedó dando vueltas es esa idea tuya de que alguien sin objetivo es "equivalente a un muerto" — en mi experiencia con negocios familiares vi gente muy capaz quedarse quieta justamente por eso, y cuesta sacarla de ahí después. ¿Vos escribís seguido sobre estos temas o es la primera vez que tocás el liderazgo?

 yesterday 

Thank you. It is not fix. I write various topics.