আজকের দিনটি শুধুই তোমার || শুভ হোক -শুভ মুহূর্তটি

in আমার বাংলা ব্লগ • 23 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর মুহুর্তগুলোকে আরো সুন্দর রাখার চেষ্টায় সচেষ্ট আছি। বিশেষ করে আজকের দিনটি একটু ভিন্ন রকম আমার কাছে, একটু ভিন্ন কদরে আজকের দিনটি পালিত করার চেষ্টা করবো আমি। কারণ আজকের দিনটি শুধুই প্রিয় মানুষের, প্রিয় মুহুর্তগুলো আরো শুভ হয়ে উঠবে আজ, রঙিন আলোয় রাঙাবে পুরো মুহুর্তগুলো। আজ প্রিয় মানুষটির জন্মদিন, শুভ হোত তার সকল শুভ মুহুর্তগুলো। আজ আপনাদের ভাবির জন্মদিন।

আমি সাধারণত খুব একটা আয়োজনের সাথে জন্মদিনগুলো পালন করি না, তবে হ্যা, সময় ও সুযোগে কিছু উপহার দেয়ার চেষ্টা করি। তারপর বাহিরে কোথায় যাওয়া এবং স্বাদের কিছু খাবার খাওয়ার চেষ্টা করি। আজকের দিনটিকে উপলক্ষে করে আগ হতেই একটা সুন্দর প্ল্যান করে রেখেছি। আর উপহারের বিষযটি ইতিমধ্যেই সম্পন্ন করেছি। আগের মতো খুব একটা ইনকাম নেই, আবার এই দিকে ছেলেও কিছুটা অসুস্থ, তাকে নিয়ে কিছুটা চাপের মাঝে রয়েছি, হাসপাতালেও দৌড়াতে হয়েছে। তারপরও তার পছন্দসই একটা উপহার দিয়েছি।

gift (4).jpg

পূজো উপলক্ষে একটা বিশেষ অফার চালু রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডে, ডায়মন্ডের কিছু উপহার দেয়ার ইচ্ছা অবশ্য আগেও ছিলো কিন্তু সেটা আর করা হয় নাই। তাই এবার আর দেরী করি নাই চাপের মাঝে থেকেও ভালোবাসার মানুষটিকে একটু খুশি রাখার চেষ্টা আর কি। তাকে নিয়ে সোজার চলে গিয়েছিলাম ডায়মন্ড ওয়ার্ল্ডের দোকানে, তারপর পছন্দ সই একটা গিফট। দারুণ খুশি হয়েছিলো সেই সময়। এটা অবশ্য একটা কমন জিনিষ, প্রিয় মানুষগুলো যখন প্রিয় মানুষগুলোর নিকট হতে পছন্দসই কোন উপহার পায় তখন দারুণ লাগে।

gift (1).jpg

gift (2).jpg

তো, বুঝতেই পারছেন তার খুশি মানেই আমার খুশি, আবার আমার খুশি মানেই তার খুশি। হ্যা, সময় গতিশীল থাকে সর্বদা, এর মাঝেই খারাপ সময় যেমন থাকে ঠিক তেমনি ভালো সময়ও থাকবে। কিন্তু প্রিয় মুহুর্তগুলো সর্বদা ভালো রাখার সুযোগ পাওয়া যায় না, তাই সুযোগ পাওয়া মাত্রই সেটাকে হাত ছাড়া করা বোকামী ছাড়া ভিন্ন কিছু নয়। তো, সর্বদা সেখানে বোকামী করার অর্থ সুন্দর মুহুর্তগুলোকে নষ্ট করা।

gift (3).jpg

অবশ্য আরো কিছু সুন্দর মুহুর্ত দিনের বাকি সময়টায় কাটাবো বলে বিশ্বাস রাখছি, ইনশাআল্লাহ। দিনের শেষ অংশে বাহিরে যাবো, পরিবারের সবাইকে নিয়ে স্বাদের কিছু প্রিয় খাবারের স্বাদ গ্রহণ করবো এবং সব মিলিয়ে আজকে দারুণ কিছু সময় উপভোগ করার চেষ্টা করবো। ভালোবাসার হয়তো অনেক অর্থ আছে, ভালোবাসার হয়তো অনেক ব্যাখ্যা আছে। কিন্তু আমার কাছে ভালোবাসা মানেই হলো প্রিয় মানুষটির মুখের হাসি, তাকে একটু ভালো রাখতে পারা, তাকে একটু বাড়তি সময় দেয়ার চেষ্টা করা।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

I keep coming back to the justify thread while reading. Small consistent observations build into something like a personal map over time, and you can see it working right inside this piece. What part of this took the longest to get right?