আজ যার দুঃখ, কাল তার সুখ !!
Copyright-free image from Pixabay
জীবনে চলার পথটা আসলে অনেক দীর্ঘ। এই পথে কখনো রোদ ওঠে, কখনোবা মেঘ জমে। জীবনের পথচলায় দেখবেন কেউ চিরকাল হাসিমুখে থাকে না আবার কেউ সারাজীবন কাদঁতেও থাকে না। প্রকৃতির নিয়মেই চলতে থাকে জীবনের ধারা। আজকে যার দুঃখ আছে, কার তার দুঃখ নাও থাকতে পারে। আবার আজ যার জীবনে সুখ আছে, কাল তার জীবনে নাও থাকতে পারে।
আমরা আসলে জীবনের কঠিন সময়গুলোতে অনেক ভেঙে পরি। মনে হয় জীবনটা এই বুঝি শেষ। তখন দেখা যায় চারপাশের মানুষগুলোর দিকে তাকালে মনে হয় তারা আমার থেকেও কতো সুখী। কিন্তু বাস্তবে আপনি যদি দেখেন তাহলে দেখবেন তারা আপনার অবস্থানে আসার জন্য স্বপ্ন দেখে। আর আমরা ভাবী আমরাই বুঝি জীবনের সবচেয়ে দুঃখী মানুষ।
আপনি যদি ইতিহাসের দিকে তাকান তাহলে দেখতে পাবেন পৃথিবীতে যারা বড় হয়েছেন তাদের জীবনে আগেই সুখ আসেনি। বরং তাদের জীবনে আগে কষ্ট এসেছে। তারপর তারা শিখতে পেরেছে। আর কষ্ট থেকেই তারা শিখে জীবনে বড় হয়েছে। তারা জীবনে ধৈর্য দিয়ে লড়ে গেছেন জীবনের কঠিন সময়গুলোতে। তাদের জীবনের ইতিহাস আমাদের শেখায় যে আসলে কোনো কষ্ট স্থায়ী নয়।
দুঃখের সময়টা আসলে আমাদের জীবনে অনেক কিছু শেখায়। আমরা আমাদের কাছের আপন মানুষগুলোকে চিনতে পারি। যারা আপনার কঠিন সময়ে পাশে থাকে তারাই আপনার সঠিক মানুষ জীবনে। আর যারা আপনার কঠিন সময়ে পাশে থাকবে না তারা কখনো আপনার হতে পারেনি। মানুষের জীবনে দুঃখের প্রয়োজন আছে। দুঃখ না পেলে মানুষ বুঝতে পারে না সুখের মর্মটা।
তবে যারা সুখে আছে তাদের জীবনে যে দুঃখ নেই এমনটা কিন্তু নয়। তাদের জীবনেও কিন্তু দুঃখ ছিল। কিন্তু আপনাকে বুঝতে হবে দুঃখের সময়টা তারা কিভাবে অতিবাহিত করেছে। আপনার সুখের সময়ে আপনার উচিত যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানো। কারণ আজ যে হাত বাড়িয়ে দেয়, কাল প্রয়োজনে অন্য জেউ তার দিকেও হাত বাড়িয়ে দেয়।
আমাদের একটা কথা অবশ্যই মনে রাখা দরকার যে কোনো কিছুই স্থায়ী নয়। আপনি অঢেল সম্পত্তির মালিক হলেও সেটা নিয়ে গর্ব করার কিছু নেই। কারণ অঢেল সম্পত্তি ধূলোর সাথে মিশে যেতেও বেশি সময় লাগে না। আবার যারা হতাশায় ডুবে থাকেন তাদেরও খারাপ সময় চলে যাবে। কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ভালো সময়ের জন্য