এ কেমন বিচার।।
হ্যা[লো ] প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।](https://steemit.com/@royalmacro)
হঠাৎ এক ব্যক্তি বলে উঠলো এ সকল মানুষের মধ্যে ন্যূনতম জ্ঞান বুদ্ধিটুকু অবশিষ্ট নেই আর। আমি অবাক হয়ে তার দিকে তাকাইলাম। পরক্ষণেই একটু চুপ থেকে শান্ত হবে জিজ্ঞাসা করলাম কেন ভাই কি হয়েছে? আর কাজের সম্পর্কে এহেন কথাগুলো বলে চলেছেন?
উনিও একটু চুপ করে থেকে আমার দিকে তাকিয়ে বলল এই যে ভাই দেখুন না আপনি আমি দুজনেই মানুষ আমাদের দুজনের মধ্যেই চিন্তা ভাবনা এবং বিবেক বুদ্ধির মধ্যেও বিস্তর ফরাক রয়েছে।
আমি মাথা ঝুঁকিয়ে হ্যাঁ সম্মতি জ্ঞাপন করলাম। তারপরেই শুরু করলেন উনি উনার আসল ঘটনা। বলছেন আজকে এক অফিসে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। গিয়ে দেখলাম অসংখ্য প্রার্থী রয়েছে সেখানে। আগেই খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম জনবল নিয়োগ হবে ১৩ জন।
ক্যান্ডিডেট সেখানে ছিল মিনিমাম ৫০ জন। কিছু ক্যান্ডিডেট দেখলাম ইন্টারভিউ রুমে শুধু ঢুকতেছে আর একটু পরেই বেরিয়ে আসতেছি। বের হয়ে সোজা বাইরে চলে যাচ্ছে। আবার কয়েকজন দেখলাম বের হয়ে আলাদা জায়গায় বসে রইল। তারই ফাঁকে চলে আসলো আমার পালা।
ইন্টারভিউ রুমে ঢুকেই শুনতে পেলাম স্যার ৫ লাখ টাকা দিব আমার চাকরিটা করে দেন। যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি কাগজ ওই লোকের মুখে ছুড়ে দিয়ে বললেন আপনি এখান থেকে এখনই চলে যান।
আমিও ইন্টারভিউ দিলাম বিস্তর সময় নিয়ে। অবশেষে আমাকে বলল আপনার আগামী তিন তারিখ থেকে জয়নিং ডেট আপনি চাকরিতে জয়েন করেন।
আমি তো অবাক হয়ে গেলাম এখনো কি এরকম প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কেবলমাত্র যোগ্যতার ভিত্তিতেই চাকরি দিচ্ছে। উত্তর হল হ্যাঁ আছে। ওনার কথাগুলো শুনে মনটা বেশ ভালো লাগলো। এরকম হলে আমাদের দেশটাও অনেক উন্নত হয়ে যেত।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP