শসা ক্ষেতে পরিদর্শন!
![]() |
|---|
আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি।
প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে সেটা বুঝতে হলে একবার হলেও গ্রামে যাওয়া উচিত। শহর প্রেমি মানুষগুলো হয়ত আমার সাথে একমত নাও হতে পারে।
গ্রামের যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ।
এই সবুজের পিছনে কৃষকের ভূমিকা অনেক। সারাবছর নানা সবজি চাষের মাধ্যমে চারিদিকে সবুজে ভরিয়ে তোলে।
![]() |
|---|
বেশ কিছু দিন আগে গ্রামে গিয়েছিলাম।
আমার এক বন্ধুদের সবজি ও মাছ চাষের জন্য ক্ষেত রয়েছে। সেখানে চারপাশে সবজি চাষ ও মাঝের ঘেরে মাছ চাষ করা হয়।
ওদের ক্ষেতে শসা চাষ করেছে। একদিন সকালে ওদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আমি যেতেই আমাকে নিয়ে ওদের সবজি ক্ষেতে নিয়ে গেলো। এবছর ওরা প্রথমবারের মতো ক্ষেত করেছে।
ওখানে যেতেই মনের মধ্যে এক অন্য রকম ভালো লাগা কাজ করছিলো। মনে হচ্ছিলো সবুজে ঘেরা কোনো এক বন্দ ঘরের মধ্যে রয়েছি।
শসা গাছের মাঝ দিয়ে চলাচল করার জন্য সরু রাস্তা দিয়ে হাঁটার সময় শুধু মনে হচ্ছিলো সবুজ লতাগুলো যেন আতলো ছোঁয়ায় আমাকে আঁকড়ে ধরছে।
লতিয়ে পড়া নরম লতার ছোয়া মন্দ নয় ।
সবুজ লতার ফাঁকে হলুদ ফুলগুলো যেন নিরবে উঁকি দিচ্ছে। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি।
বীজ থেকে গাছ, ফুল ও তারপর ফল, সব কিছু ধাপে ধাপে পূর্নতা পায়।
মানুষের জীবনটাও তেমন। কোনো কিছুই হুট করে হয়ে যায় না৷
শসা ক্ষেতে গিয়েছি আর শসা খাবো না এটা তো হয় না।
চারিদিকে গাছের ফাকে তাজা শসা ঝুলছে। বাজার থেকে কিনে খাওয়া আর গাছ থেকে ছিঁড়ে খাওয়া দুটো অনুভূতিই ভিন্ন ।
আমি যখন শসা ক্ষেতে গিয়েছিলাম তখন শসার বাজার দর ছিলো অনেক। প্রতি কেজি শসা ক্ষেত থেকে পাইকারি ৪৫ টাকা মূল্যে ব্যবসায়িরা কিনে নিয়ে যেত।
তবে যখন উৎপাদন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে দাম কমে যায়।
যে শসাগুলো বিক্রি করা হয় সেগুলো ৪/৫ টা তে ১ কেজি হয়ে যায়৷ তবে আমি তুলনামূলক ছোটো শসা নিলমা খাওয়ার জন্য কারন এগুলো খেতে বেশি ভালো লাগে।
বন্ধুর কাছ থেকে শুনলাম,
২ দিন পর পর ওরা ৬০/৬৫ মণ শসা বিক্রি করছে।
যাই হোক, আমি কয়েকটা শসা নিলাম এবং সাথে সাথে ভেঙ্গে খেতে শুরু করলাম।
শসা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারি। লোকে বলে, গরমের দিনে শসা খেলে শরীর ঠান্ডা থাকে।
সাথে করে একটু লবন নিয়ে গেলে বেশ ভালোই হতো। শসার সাথে হালকা লবন মিশিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু কি আর করা যাবে!
শুধু শসা গাছে না। সেই সাথে করলা গাছও লাগিয়েছে। এখন শসার ফলন হচ্ছে তবে কিছুদিন পর শসা আর ফলন দিবে না তাই আগে থেকে করলা গাছ লাগানো হয়েছে। প্রতিটা ক্ষেত্রে ভবিষ্যতের পরিকল্পনা করে রাখা জরুরি।
এভাবে শসা ক্ষেতে গিয়ে শসা খাওয়া হয় নি আগে কখনও। মাঝে মাঝে এমন কিছু করলে মন্দ হয় না। জীবনে নতুন কিছুর স্বাদ নিয়ে সব সময় ভালো লাগে!







Thank you very much for YOUR support .