Teacher's day special - শেষ পর্ব

in Incredible India • last month

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব শিক্ষক হিসেবে শিক্ষক দিবস কীভাবে কাটালাম তা নিয়ে।

1000530288.jpg

আগের পোস্টে গল্প যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজ শুরু করছি। আগের পোস্টেই বলেছিলাম তাদের আনা গিফটস গুলো তাদেরই খুলতে বলেছি। ইতিমধ্যেই তারা খুলে ফেলেছে। তারা বেশ খুশি, সবাই আমাকে গিফটস দেখাচ্ছে আর বলছে " দিদিভাই এটা তোমার গিফটস"। তাদের খুশিতেই যেন নিজেকে হারিয়ে ফেলেছি। তারা খুব ছোট তাদের গিফটস আনার কোনো প্রয়োজনই ছিল না। তাও আমি বলবো যে তারা গিফটস গুলো এনেছে এতে আমি খুশিই হয়েছি। আর গিফটস সবারই ভালো লাগে বলতে গেলে।

এরপরে তারা বেশ খানিকক্ষণ লাফালাফি - হাসাহাসি করছিল। তারপর তাদের বললাম চারজনই গোল হয়ে বসো একটা ছবি তুলবো। কিন্তু তারা কী করছিল তারাই জানে! ছবিটা দেখলেই বুঝতে পারবেন তারা কীভাবে বসেছে। যেন মনে হচ্ছে ওদের বকা দিয়েছি, একদম সিরিয়াস মুডে বসে আছে।
পরে এই ছবিটা দেখে নিজে নিজেই হাসছিলাম।

1000519666.jpg

যেহেতু তারা এগুলো প্যাকেটিং করে এনেছিল তাই উপর থেকে দেখে বোঝা যাচ্ছিল না ভেতরে কী আছে! প্যাকেটিং খোলার আগে পর্যন্ত আমার বেশ কিউরিসিটি হচ্ছিল যে কী থাকতে পারে।
তবে তারা তাদের গিফট গুলো খুলে আমার কিউরিসিটি দূর করল।

1000519665.jpg

এবার বলি তারা কী কী গিফটস দিয়েছে.... গিফটসের মধ্যে ছিল একটা স্বামী বিকেকানন্দের ছবি, দুটো কলম আর একটা ডায়েরি। এই ছোট ছোট জিনিসগুলোই একসময় অনেক বড়ো স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে। এই ছোটো ছোটো জিনিসগুলোর অনেক মূল্য।

1000519676.jpg

এই প্রথম শিক্ষক হিসেবে শিক্ষক দিবস পালন করার অভিজ্ঞতা সত্যিই আলাদা। প্রথমের দিকে মনের ভেতর ভয় কাজ করলেও পরে সবকিছু ঠিকমতো হয়েছিল।
যাইহোক এবার তারা বাড়ি যাবে বলল। তাই সবাইকে নিয়ে বেরিয়ে পরলাম তাদের বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে।

আর একটা মজার কথা বলি.....
শিক্ষক দিবসের পরের দিন আমি পড়াতে যাই। সেদিন আমি তাদের দেওয়া পেন টাই নিয়ে যাই লেখার জন্য। লিখতে লিখতে যখন তারা নোটিশ করলো যে ওটা তাদের দেওয়া পেন টাই হয়, তখন তারা বলল "দিদিভাই এটা কিন্তু আমরা দিয়েছি, আমাদের দিয়ে যাবে।" তখন আমি আর তাদের মা দুজনেই হাসছি.... কত্ত ছোট্ট তারা তাই না! তাদের মনে যা আসে তাই বলে ফেলে। বড়োদের মতো ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কত নিষ্পাপ তারা।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  

SC04.jpg

Curated by @cruzamilcar63

Loading...