Teacher's day Spacial - প্রথম পর্ব

in Incredible India • 24 days ago

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব শিক্ষক দিবস কীভাবে কাটালাম।

সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ শিক্ষক দিবস পালিত হয়। এত বছর আমি নিজে স্টুডেন্ট হিসেবেই শিক্ষক দিবস পালন করেছি।
কিন্তু এবারের শিক্ষক দিবসটা আমার জীবনে অন্যরকম একটা অনুভূতি ও অভিজ্ঞতা। এই প্রথমবার আমি শিক্ষক হিসেবে শিক্ষক দিবস পালন করবো।

1000519657.jpg

আপনারা সবাই জানেন আমি টিউশন পড়াই। এই বছর থেকেই শুরু করেছি তাই এটা আমার স্টুডেন্টদের সাথে প্রথম শিক্ষক দিবস।
শিক্ষক দিবসের দিন আমি আমার সব স্টুডেন্টদের বিকেলে বাড়িতে ডেকেছিলাম।

সেদিন আমি সকাল থেকেই একটু নার্ভাস ছিলাম। ওদের সামনে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ সমন্ধে কী বলবো, কীভাবে পালন করব এইসব ভেবেই...। দেখতে দেখতে বিকেল হয়েই গেল। একজন এলো যাকে আমি বাড়িতে পড়াই তার নাম সৃষ্টি। এসেই আমাকে একটা উপহার দিলো... তারপর একটা মজার কথা বলল....
উপহার দিয়ে বলছে যে "খাওয়ার দেবে না খাওয়ার!" এটা শুনে বেশ হাসি পাচ্ছিল। এইটুকু বাচ্চাও এতকিছু জানে। তারপর আমি সৃষ্টিকে মিষ্টি খেতে দেই।
কিছুক্ষণের মধ্যেই বাকি তিনজন চলে আসে। তারাও আমার জন্য গিফটস এনেছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায় তাই ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর ছবিতে সবাইকে ফুল দিয়ে প্রণাম করতে বললাম। এখানে আমি একটা মজার কাণ্ড করেছি। আমার কাছে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ছবি ছিল না। আর ছবিটা কেনাও হয়নি, জানি আমার কেনা উচিত ছিল।
যাইহোক, ছবি না থাকায় আমি google থেকে ছবি বের করে রেখেছিলাম এবং সেখানেই সবাইকে ফুল দিতে ও প্রণাম করতে বলেছিলাম।

1000519662.jpg

এরপর তাদেরকে একটু কিছু বললাম ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ সম্পর্কে। তারপর তারা একটা একটা করে কবিতা বলল।
এবার তাদের খাওয়ার পালা প্রথমে মিষ্টি দিয়েছিলাম। তারা বেশ মজা ও গল্প করতে করতে খেলো। তারপর দিয়েছিলাম প্যাকেটের খাবার কারণ তারা খুব ছোট। আর সাথে Mango Frooti ও দিয়েছিলাম। তবে তাদের মিষ্টি খেয়েই পেট ভরে গিয়েছিল তাই তারা বলল বাকি খাবার গুলো বাড়ি গিয়ে খাবে।

তারপর তারা বেশ খানিকক্ষণ গল্প করলো আমার সাথে একটু দুষ্টুমিও করলো। গল্পের মাঝেই তারা বলল গিফটস গুলো খোলো... তখন আমি তাদের গিফটস্ গুলো তাদের হাত দিয়েই খোলালাম, তারা বেশ মজা পেয়েছিল। মনে হচ্ছিল তারা কম্পিটিশন করছিল কে আগে গিফটস খুলতে পারে।

যাইহোক বাকি গল্প পরের পোস্টে শেয়ার করব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  
Loading...