মামার বাড়ি গিয়ে ভাই আমাকে সারপ্রাইজ দিলো....

in Incredible India • 20 days ago

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব মামার বাড়ি গিয়ে ভাই আমাকে কী সারপ্রাইজ দিলো।

1000495973.jpg

রাতে পৌঁছেছিলাম মামার বাড়িতে আগের পোস্টেই বলেছি। আজ সেখান থেকেই আবার শুরু করছি। পৌঁছানোর পরেই ভাই বলছে দিদি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম কী সারপ্রাইজ! তখন ভাই বলল চলো দিদি দেখাই.... আমি গেলাম.... গিয়ে দেখি ছোট একটা মুদিখানার দোকান। প্রথমে দেখে আমিও অবাক হয়েছিলাম হঠাৎ মুদিখানার কবে দিলো। তারপর দোকানে বসেই দোকান করার গল্প শুনলাম মামীর থেকে। দোকানে বসে গল্প করছিলাম ঠিকই তবে কিছু না খেলে কী ভালো লাগে! তাই কুরকুরে খেতে খেতে গল্প করছিলাম। এখন তো আর অন্য দোকানেও যেতে হবে না খাবার জিনিস আনতে, এখন তো বাড়িতেই দোকান।

1000495300.jpg

বেশ খানিকক্ষণ দোকানে বসে গল্প করার পর রাতের খাবার খেয়ে নেই। তারপর আবার কিছুক্ষণ গল্প করে নেই.... অনেকদিন পর মামার বাড়িতে গিয়ে বেশ ভালোই লাগছে। তারপর আমরা শুয়ে ঘুমিয়ে পরি।

পরের দিন সকালে উঠেই দর্শন করে নিলাম জোড়া মুরগির। মুরগি গুলো বেশ সুন্দর দেখতে সাদা রঙের। ভাই ছোট ছোট বাচ্চা কিনে এনেছিল আর সেগুলো এখন এতো বড়ো। বেশ কয়েকটি মুরগির বাচ্চা এনেছিল কিন্তু দুটো বাদে বাকি সব গুলোই হারিয়ে গিয়েছে।

1000495928.jpg

মুরগিগুলো এখন বড় হয়েছে আর তারা এখন ঠোকর দিতে শিখেছে। মাঝে মাঝেই বাড়ির মানুষদের ঠোকর দেয়।
মুরগি দেখার পর আমি আর ভাই যাই ভাইয়ের বাগান দেখতে। সেখানে ভাই অনেকরকম গাছ লাগিয়েছে।
সেখানে দেখতে পাই বিভিন্ন রঙের গোলাপফুলের গাছ, ড্রাগনের গাছ, টাইম ফুল, ইনডোর প্ল্যান্ট, আরও নানারকম গাছ।

1000496616.jpg

এরপর দাঁত মেজে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর আবার দোকানে গিয়ে বসি। সেখানে মামী মুড়ি মেখে দেয় টেস্টি করে। তারপর সবাই মিলে খাই। মুড়ি মাখার মধ্যে দিয়েছিল তেল, চানাচুর, ঝুড়ি ভাজা, চিপস, লঙ্কা ইত্যাদি।
সবাই মিলে মজা আর গল্প করতে করতে খেয়ে নিলাম।

তারপর মামী রান্না করতে গেলো.... আর আমি ও ভাই দুজনে মিলে দোকানে বসে থাকলাম। মাঝে মাঝে দোকানে জিনিস নিতে আসছে মানুষ। দোকানে বসে থাকা আলাদাই একটা অনুভূতি ও নতুন একটা অভিজ্ঞতা। আগে আমি কখনও দোকানে বসিনি, তাই বেশ মজাই লাগছে জিনিস দিতে। জিনিস দিতে ভাই আমাকে সাহায্য করছিল ফলে আমার তেমন কোনো অসুবিধা হচ্ছিল না। তবে দোকান দেওয়ার ব্যাপারটা আমার একদম ধারণার বাইরে ছিল।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। বাকি গল্প পরের পোস্টে শেয়ার করব।

Sort:  
Loading...

Hola!!!

Gracias por compartir tu día con nosotros.

Algo que me gusta de la plataforma es la gran diversidad que tenemos verte escribir en tu idioma natal Es realmente admirable, lo mejor es que la traducción es muy buena.

Podrías considerar usa el codigo para justificar tu publicación, y agregar subtítulos a las fotos que agregues a tu publicación eso ayudaría mucho a Los visitantes de tu diario de saber exactamente que refleja cada una de ellas.
Este es el código.

1001616190.jpg

Éxitos.

#s34improvement