হঠাৎ করেই মামারবাড়ি যাওয়া...

in Incredible India • last month

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব হঠাৎ করেই মামার বাড়ি যাওয়া নিয়ে।

সেদিন সকালে ভাই আর দিদা দুজনেই এসেছিল আমাদের বাড়িতে। দিদা সেদিন একটা জিনিস দিতে এসেছিল। তবে থাকবে না, বিকেলেই চলে যাবে তাই বলছিল। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। বাড়িতে দিদা এসেছে বলে বাড়িটা বেশ ভরা ভরা লাগছে।

1000399009.jpg

দেখতে দেখতে বিকেল হয়েই গেল... এবার দিদা যাবে বলছে... আমরা অনেকবার থাকতে বলার পরেও দিদা থাকবে না বলল, বাড়িতে নাকি অনেক কাজ আছে। তখন ভাই জেদ ধরলো যে দিদি তুমিও চলো আমাদের সাথে।

আমরাও বেশ কয়েকমাস হলে মামারবাড়ি যাওয়া হয় না। তাই আমি অতি ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিলাম যে আমিও যাব। তারপর আমি রেডি হতে শুরু করলাম আর কয়েকটা জমা-কাপড়ও নিয়ে নিলাম। ততক্ষণে বিকেল পার হয়ে সন্ধ্যে লাগা লাগা ভাব। আর দিদা শুধু রেগে যাচ্ছিলো বলছিল যে "সন্ধ্যা হয়ে যাচ্ছে, কখন বাড়ি যাব আরও!"

আর আমাদের বাড়িতে এরকম একটা নিয়ম আছে যে সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেলে সাথে সাথেই কাউকে বাইরে যেতে দেয় না। কিছুক্ষণ বসে তারপর যেতে দেয়। হয়তো অনেকের বাড়িতেই এরকম নিয়ম আছে।

1000340906.jpg

সন্ধ্যে প্রদীপ দিয়ে দিলে আর বেরোতে দিবে না এই ভয়ে দিদা আগে থেকেই বাইরে বেরিয়ে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। আর এদিকে আমি আর ভাই ব্যাগ গোছাচ্ছিলাম। একটু তো সময় লাগবেই গোছাতে, যদিও মামার বাড়ি বেশি দূরে না।

যাইহোক যখন বেরোবো বলে ঠিক করলাম ততক্ষণে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তাই একটু বসে তারপর বেরোলাম। তবে দিদা কিন্তু আর ভেতরে আসেনি, বাইরেই অপেক্ষা করছিল। অনেকবার বার আসতে বলার পরেও আর আসলো না।
এরপর আমরা বেরোলাম যাওয়ার জন্য। বাইরে বেরিয়ে দেখি মেঘ চমকাচ্ছে... এবার দিদা হাঁটতে হাঁটতেও বকা দিচ্ছে বলছে যে "এবার বৃষ্টি আসলে কী হবে, এদিকে রাত হয়ে যাচ্ছে"। তারপর আমরা টোটোতে উঠে পরি যাওয়ার জন্য। কিছুটা গিয়ে দেখছি প্রচন্ড হওয়া হচ্ছে। আমি ভাবলাম এই বুঝি এখন বৃষ্টি নামবে আর আমরা ভিজে যাব।

1000507035.jpg

কিন্তু সেটা আর হয়নি বৃষ্টি আসার আগেই আমরা মামাবাড়ি পৌঁছে গেলাম। পৌঁছালাম আর ঠিক তখনই বৃষ্টি পড়তে শুরু করলো। তারপর বাড়িতে মা কে ফোন করে জানিয়ে দিলাম পৌঁছে গেছি। তখন মাও জিজ্ঞেস করছে বৃষ্টিতে ভিজে গেছি নাকি। বাড়ির ওদিকে নাকি ভালোই বৃষ্টি হয়েছে।
আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো বৃষ্টিতে ভিজে যায়নি।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। বাকি গল্প পরের পোস্টে শেয়ার করব। ধন্যবাদ।

Sort:  
Loading...

TEAM 5

Congratulations! Your post has been upvoted from sc-07 account.

1000093592.png

Curated by : @ shahid76