জেতার সুযোগ!

in Incredible India22 hours ago

1000098938.jpg

জেতার ইচ্ছে সকলেরই থাকে, আপনি কোনো প্রতিযোগীকে যদি জিজ্ঞাসা করেন সে হারতে চায় নাকি জিততে, তাহলে কি উত্তর পাবেন?

সহজ! জিততে চাই, জেতার চেষ্টাই করবো, ইত্যাদি ইত্যাদি!
আজকে কেনো এত জেতার কথা বলছি? কারণ, জীবন সময়ের হাত ধরে এগিয়ে চলা একটি যাত্রা, যেখানে প্রতিটি মানুষ জেতার খুশি যেমন উপভোগ করেছে, ততোধিক হেরে যাওয়ার গ্লানি সহ্য করতে হয়েছে।

সেটি কর্মজীবনে হোক কিংবা ব্যাক্তি জীবনে।
তবে, জীবনের এই হার জিতের মাঝে একটি হার জিত এমন রয়েছে যেটি মন খারাপ বয়ে আনে বটে, সাথে বয়ে নিয়ে আসে অনাবিল আনন্দ!

আমি আজকে সেই জেতার কথা তুলে ধরতে হাজির হয়েছি!
বর্তমানে লেখায় আপনাদের সাথে আমার দৈনন্দিন দিনযাপনের অভিজ্ঞতা তুলে ধরছি, তার একটি ছোট কিন্তু মজার বিষয় তুলে ধরতে এসেছি।

গতকাল ছিল কেনাকাটার উপর ১০% ছাড় এবং সাথে দেওয়া হচ্ছিল এবং এখনো চলছে কুপন দেওয়া!

1000098939.jpg

এখন এই কুপন কি? যেমনটি ছবিতে দেখতে পাচ্ছেন, ১৫ই নভেম্বর এই ইস্যু করা কুপন এর উপর খেলা হবে, আর প্রথম বিজয়ী পাবে, ইলেকট্রিক স্কুটার, দ্বিতীয় বিজয়ী পাবে ফ্রিজ, তৃতীয় বিজয়ী পাবে স্মার্ট ওয়াচ, চতুর্থ বিজয়ী পাবে মিক্সার মেশিন, আর পঞ্চম বিজয়ী পাবে ডিনার সেট!

এছাড়াও ১০০ টি স্বান্তনা পুরস্কার রয়েছে। ৫০০ টাকার কেনাকাটা করলে, একটি কুপন, তাই অনেকেই কেনাকাটার পরিমাণ বৃদ্ধি করেছে বেশি বেশি কুপন সংগ্রহ করতে।

এটা একটা বাড়তি এক্সাইটমেন্ট আমার দেখে বেশ মজা লেগেছে, যেখানে জেতার ইচ্ছে রয়েছে কিন্তু হেরে গেলে মন খারাপ থাকলেও মানসিক অবসাদ আসবে না!

গুনে গুনে কুপন নিচ্ছে, আজকে একজন এসে জানালেন গতকাল তাকে কম কুপন দেওয়া হয়েছে, তাই আজকে বাকি গুলো নিয়ে গেলেন!

প্রত্যেক মানুষের মধ্যে জেতার ইচ্ছে তো থাকেই, সাথে কেমন যেনো একটা শিশু সুলভ আচরণ লক্ষ্য করা যায়।

শিশু সুলভ আচরণের কথায় মনে পড়ে গেলো, গতকাল দুই ধরনের ললিপপ আর টফি লজেন্স রাখা হয়েছিল, যাদের সঙ্গে ছোট বাচ্চা ছিল, তাদেরকে দেওয়ার জন্য।

1000098940.jpg

আজকেও যে সকল ছোট ছোট বাচ্চারা বড়দের সাথে এসেছিল, তাদেরকে দেওয়া হয়েছে।

হাতে ওগুলো দেওয়ার আগে আমি নাম জিজ্ঞাসা করছিলাম, আর টফি লজেন্স কিংবা ললিপপ দেওয়ার আগে নাম বলার পুরস্কার হিসেবে ওটা দিলাম বলায়, আমায় ইংরিজিতে ধন্যবাদ জ্ঞাপন করছিল বাচ্চাগুলো!

এই হাসি জেতার একটা অস্পষ্ট কিংবা অব্যাক্ত আনন্দ মনে কাজ করছিল আমার অন্তরে।

প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার সুযোগ হচ্ছে, যেমন আজকে প্রথম স্ক্যান করে বিলিং করলাম, এতদিন শপিং মলে নিজেরা অপরপক্ষে দাড়িয়ে থাকতাম আর কাজটা করতে দেখতাম।

আজকে, কাজটা শিখতে পেরে ভালো লাগলো।
প্রতিদিন কিছু নতুন কিছু শিখতে পারাটাও একটা জিত।
তাই, গতকাল এবং আজকে অন্যের জেতার সুযোগ পাওয়ার আনন্দ দেখার সুযোগ যেমন হয়েছে, তেমনি নিজের কিছু নতুন শেখা দিয়ে দিন শেষ হয়েছে, এরজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

1000010907.gif

1000010906.gif

Sort:  

El hecho de que el cupón se emita el 15 de noviembre y ofrezca premios como un scooter eléctrico indica una estrategia de gamificación que el mercado muestra para impulsar el volumen de compra, similar a los airdrops on‑chain. No obstante, la acumulación de cupones no crea un soporte real de valor, solo una expectativa temporal.

Loading...
 8 hours ago 

Beautiful way to look at winning and losing! I really liked your thought that every small achievement and every new thing we learn can also be considered a victory. The excitement of collecting coupons and hoping to win a prize sounds fun, especially when it brings a little childlike happiness to people. I also loved the part about giving candies to the children and seeing their innocent smiles and hearing them say thank you in English. Sometimes these small moments bring the greatest joy. Learning how to scan and complete billing yourself was another meaningful achievement. Thank you for sharing such a positive and thoughtful experience!

#s34engagement.

Si vas a incrementar la compra solo para alcanzar los 500 tk y obtener cupones, calcula primero si el 10 % de descuento cubre el gasto extra; de lo contrario, el premio no compensa. En la práctica, enfócate en comprar lo que realmente necesitas y usa los cupones solo cuando el margen de ahorro sea tangible. 🚀