ট্রেনের সেই খালি সিটগুলো!

in Incredible India • 8 days ago

1000101233.jpg

মনে আছে দুদিন আগের একটি লেখায় উল্লেখ করেছিলাম ফাঁকা লোকাল ট্রেনের সীটে পা তুলে নিজের গন্তব্যে পৌঁছনোর কথা?

ওইদিন ফেরার পথে যখন শেষ স্টেশন থেকে ট্রেন ছেড়েছিল, সেই সময় নিজের সীট ছেড়ে উঠে দাড়িয়ে ট্রেনের দরজায় গিয়ে দাঁড়িয়েছিলাম।

এরপর ওই কামরার খালি সীট গুলোর দিকে তাকিয়ে নিজের মনের মধ্যে যে প্রশ্নের উদয় হয়েছিল, সেটা হলো, মানুষের মতোই কি এই সিটগুলো একা?

1000101239.jpg

উত্তর অবশ্য সেই খালি সিটগুলো দিয়ে দিয়েছিল।

যারা প্রত্যহ নিজেদের উপর বসিয়ে নিয়ে যায় লক্ষ্য লক্ষ্য মানুষদের!
প্রত্যেক মানুষের কথপোকথন, ফোনে তাদের আলাপচারিতা, হাসি, মনখারাপ, কান্না, লড়াই সবটার সাক্ষী ট্রেনের অভ্যন্তরের সিটগুলো!

এর পাশাপশি সব শ্রেণীর মানুষের দৈনন্দিন রুটিনের সাথে তাদের একটা দীর্ঘ সময় কাটে এই সীটে বসে!

আবার একদল মানুষ নেমে গিয়ে নতুন যাত্রী এসে বসে সেই একই সীটে নতুন গল্প, নতুন অভিব্যক্তি আর নতুন নতুন মানুষের প্রত্যহ সঙ্গী একমাত্র এই সিটগুলো যারা অপরিবর্তিত।

1000101444.jpg

সেদিন এই ফাঁকা সিটের দিকে তাকিয়ে মনে হয়েছিল, যখন এই ট্রেনগুলো কারশেড পৌঁছোয়, তখন কি সারাদিনের অভিজ্ঞতা নিজেদের মধ্যে ভাগবকরে নেয়?

যেমন মানুষ বাড়ি পৌঁছে কিংবা কাছের মানুষের সাথে সারাদিনের গল্প ভাগ করে নেয়!

নাকি, এরাও প্রকৃতপক্ষে একা! আমি জানার চেষ্টায় অনেকক্ষণ তাকিয়ে ছিলাম ফাঁকা সিটের দিকে!

সিটগুলো বোধহয় বুঝতে পেরেছিল! তারা নিজেদের মধ্যে অবস্থিত ছিদ্র গুলির মধ্যে দিয়ে নিজেদের সারাদিনের কথা সাথে আমার কৌতূহলের বিষয়টি ভাগকরে নিয়েছিল!

1000101235.jpg

আমি লজ্জায় চোখ সরিয়ে নিয়েছিলাম! আসলে মানুষের স্বভাব পরের বিষয় সম্পর্কে কৌতূহল প্রকাশ, আমিও কোথাও হয়তো তার অন্যথা করিনি!

তবে, তারা চুপিচুপি জানিয়েছিল, দিনশেষে আমরা সকলেই একা!

মানুষ আন্তরিকতা আর ভালোবাসায় বাধা পড়ে রয়েছে, আর এই ট্রেনগুলো কারশেডে!
তারপর, তাদের সেবা শুরুষা চলে বটে, যেমন বাড়িতে কাজ করে ফেরা উপার্জন করা ব্যাক্তির ক্ষেত্রে হয়!

সারাদিন অনেক গল্প এবং অভিজ্ঞতা জমা হয় তাদের কাছেও, সবটাই ধুয়ে যায় কারশেডে!

কিছু অভিজ্ঞতা বাকি পড়ে থাকে, আর রং চোটে যাওয়া সিটগুলো সেই অভিজ্ঞতার সাক্ষী!

মানুষের মতো তারাও ঘরে ফেরে সারাদিনের পরিশ্রমের পর!
সব রকমের মানুষ তার সাথে যাত্রা সম্পন্ন করে, তাই আমার কৌতুহল হয়েছিল খালি সিটগুলোকে দেখে, তারাও কি আমার মতই শূন্যতা বয়ে নিয়ে যাচ্ছে!

1000101236.jpg

কাজ করতে হবে দায়িত্ব পালন করতে, উপার্জন করতে হবে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য!

তেমনি ট্রেনে ভিক্ষা চাওয়া সেই পঙ্গু মানুষগুলোর সত্যতা, সাথে হকারদের চেঁচামেচি, আবার ভিন্ন ভিন্ন যাত্রীর দৈনন্দিন গল্প!

সবটা তারা নির্বিকার ভাবে শুনে যাচ্ছে বছরের পর বছর ধরে!

এদের মধ্যে কি কাউকে এরা মনে রেখেছে? এমন অনেক প্রশ্নের মাঝে মানুষের মতোই এই ফাঁকা সিটগুলোকেও আমার কেনো জানি একলা মনে হয়েছিল। কিছু সীট হয়তো আজও অনেক যাত্রীর গোপন কথা নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছে!

আপনাদের কি কোনোদিন কথা হয়েছে ট্রেনের এই ফাঁকা সিট গুলোর সাথে?

1000010907.gif

1000010906.gif

Sort:  

Me quedé con la imagen de los asientos vacíos al final del recorrido, cuando el tren vuelve al depósito: ahí se lavan los cuentos del día, como decís. Lo que no me cierra es el cálculo del pasajero que sube y baja todos los días sobre la misma chapa gastada, mientras el sistema ferroviario que sostiene esos viajes suele quedar sin presupuesto. ¿Vos creés que esa soledad del asiento es la misma que la del que no puede pagar el boleto?


TEAM 8
Congratulations! This post has been voted through steemcurator06. We support quality posts, good comments anywhere and any tags.

(curar.png
Curated by: @mvchacin

Warning,This user was downvoted or is blacklisted likely due to farming, phishing, spamming, ID theft, plagiarism, or any other cybercrime operations. Please do your due diligence before interacting with it.If anyone believes that this is a false flag or a mistake, consider reaching the watchers on Discord. Thank you,

Ese detalle de los agujeros en los asientos como metáfora de lo que se guarda y no se dice está bien traído. Y sí, on-chain se ve algo parecido: el volumen acumulado queda registrado aunque nadie lo mire. ¿Las fotos son de la misma línea de tren o de estaciones distintas?


TEAM 8
Congratulations! This post has been voted through steemcurator06. We support quality posts, good comments anywhere and any tags.

(curar.png
Curated by: @mvchacin

Loading...