সাক্ষী!

in Incredible India • 18 hours ago

1000103607.jpg

সাক্ষী শব্দটি আদালতের অন্দরমহলে উপস্থিত কাঠগড়ায় দাঁড়িয়ে বয়ান দেওয়া ব্যক্তিদের খালি বলা হয় এমনটি নয়!

প্রতিদিন যারা কাজের সুত্রে বাইরে বের হয়, তারাও এই তালিকাভুক্ত, অর্থাৎ তারাও কিন্তু বিভিন্ন অভিজ্ঞতা এবং পরিস্থিতির সাক্ষী।

এর বাইরেও কিছু সাক্ষী রয়েছে, এদের মধ্যে কেউই মানুষের মতো ভাষায় জবাব দিতে না পারলেও, অবশ্যই সাক্ষীর অন্তর্ভুক্ত।

যেমন ধরুন, রাস্তায় উপস্থিত সারমেয়, যাদের একদিন এক্ প্যাকেট বিস্কুট হেঁটে দিলে, পরের দিন সেই রাস্তায় যতই ভিড় থাকুক, আপনাকে তারা ঠিক খুঁজে বের করবে!
বিশ্বাস না হলে প্রয়োগ করে দেখবেন একবার!

1000103601.jpg

এছাড়াও, প্রকৃতির মাঝে উপস্থিত সবুজ গাছেরা, যারা জীবিত কিন্তু নিজেদের অবস্থান পরিবর্তন করতে সক্ষম নয়, এর পাশাপশি মানুষের মতো করে নিজেদের অভিব্যক্তি প্রকাশেও তারা অক্ষম!

কিন্তু তারা সাক্ষী তাদের অবস্থানের পাশ দিয়ে যাতায়াত করা প্রতিটি মানুষের জীবনযাত্রার সাক্ষী!

অনেকেই ভাবতে পারেন আজকে এই শব্দটির উপর কেনো আজকে এত জোর দিচ্ছি, অথবা এটাও ভাবতে পারেন, কেনই বা আজকে এই বিষয় নিয়ে কথা বলছি।

1000103606.jpg

আজকে, যখন ট্রেনে করে নিজের গন্তব্যস্থলে পৌঁছেছিলাম, ঠিক চৌমাথায় পৌঁছে নজরে পড়লো আমাদের শোরুমে কর্মরত একটি মেয়ে আমার সামনে!

খানিক মজা করার ইচ্ছে নিয়ে আমি পিছন পিছন হাঁটা শুরু করলাম, কিন্তু এত ভিড় যে অটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছনোর পর, আর তাকে খুঁজে পাইনি!

আমি অটো ধরে শোরুমের কাছে যেতেই নজরে পড়লো, মেয়েটি একটি ছেলের সাথে কথা বলছে, এবং সেই ছেলেটি মোটরসাইকেল করে ওই মেয়েটিকে পৌঁছে দিয়ে গিয়েছে, পরে এই নিয়ে সবাই লেগপুল করেছে, কিন্তু তাতে মেয়েটি কিছুই মনে করেনি!

1000103604.jpg

1000103603.jpg1000103605.jpg

এখানে, শেখার বিষয় মানুষের একাধিক মুখ আমাদের সম্পর্কে নিজের নিজের মতো করে একাধিক কথা বলবে, তবে সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত কিনা, সেটা একান্তই নিজেদের সিদ্ধান্ত!

এরপর, একটি মেয়ে দেরি করে শোরুমে পৌঁছেছিল, কারণ হিসেবে জানালো, পাশের বাড়ির কোনো এক্ প্রতিবেশী মেয়েটির কাজ করা নিয়ে কোনো অশালীন মন্তব্য করেছে, আর সেটা নিয়ে সে মর্মাহত।

উপরের ঘটনা দুটির থেকে মানুষের ভিন্ন মানসিকতার প্রমাণ পাওয়া যায়।

আমি মেয়েটিকে ডেকে বলেছিলাম, একজন তোমাকে ছোট করতে চাইলো, আর তাকে তুমি উত্তর দিয়ে, তার সাথে বাক বিতন্ডা করে, তাকে জিতিয়ে দিয়েছো!
তোমার উচিত ছিল, একটা বড় হাসি দিয়ে তাকে এড়িয়ে যাওয়া!

দেখুন এই সমাজে সমালোচনার জন্য মানুষের অভাব নেই, কিন্তু অনুপ্রেরণার স্রোত হারিয়ে যাচ্ছে, সেটাই ফেরার পথে স্টেশন লাগোয়া গাছগুলোর দিকে তাকিয়ে ভাবছিলাম!

না জানি এমন কত শত মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকার ঘটনার সাক্ষী এই গাছগুলো।

এরপর, ফাঁকা ট্রেনের সীটে বসে মহিলাদের একাধিক গল্পের সাক্ষী হতে পারছি আজকাল!
আপনিও কি এমন কোনো ঘটনার সাক্ষী হয়েছেন কখনও?

এই উন্নত যুগে দাড়িয়েও মানুষের মানসিকতা সবটা আধুনিক হয়ে উঠতে পেরেছে কি? আপনার মতামত জানার প্রতীক্ষায় রইলাম।

1000010907.gif

1000010906.gif

Sort:  

En la imagen 1000103604.jpg el chico lleva a la chica en moto, un detalle que muestra cómo un evento aislado puede convertirse en un soporte recurrente si se repite con suficiente volumen. El mercado muestra que, al igual que en on‑chain, la acumulación de esas pequeñas interacciones genera una señal de tendencia.

Loading...