আকভান ঘূর্ণিঝড়!
পরিবর্তনের হাওয়া শুধু মানবজীবনে নয়, পরিবেশের গতানুগতিক হিসেব আমূল বদলে দিয়েছে!
খুব ছোট বেলায় আমাদের জানা ছিল, বাংলায় বৈশাখ, জ্যৈষ্ঠ মাস মানে গ্রীষ্মকাল আর তার হাত ধরে আসবে কাল বৈশাখী ঝড়!
এরপর আষাঢ়, শ্রাবণ মাস হলো বর্ষাকাল, যেখানে বাইরে বেরোনোর সময় ছাতা কিংবা বর্ষাতি যাকে রেইনকোট বলে ইংরিজিতে ভুলে গেলে চলবে না!
অতি বৃষ্টির ফলে বন্যা হবার সম্ভবনা এই সময় থাকতো, স্কুলে রেইনি ডে ঘোষণা, বন্যায় কাচা বাড়ী ক্ষতিগ্রস্থ হলে স্কুলে তাদের সুরক্ষা দেওয়া, খাওয়ার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এই মাসে নজরে পড়তো!
এরপর ভাদ্রমাসের গরমে তাল পাকা, সাথে পুজোর প্রাক্কালে, আলমারি বন্দী জামাকাপড় রোদ্দুরস্নাত করিয়ে পুনরায় আলমারিতে গুছিয়ে রাখা, আর আশ্বিন মাসে;
শরৎ এবং হেমন্তের হাত ধরে মনোরম আবহাওয়া, শিউলির গন্ধ এবং উৎসবের মেজাজ!
কার্তিক মাসে, শীতের আগমন, আর সেই শীত চলতো অগ্রহায়ন, পৌষ, মাঘ মাস অবধি!
শীত মানে খেজুরের রস, আর তার গুঁড় দিয়ে নানা স্বাদের পিঠে উপভোগ।
আগে কথিত ছিল, মাঘের শীত, বাঘের গায়ে!
এরপর, ফ্লাগুন মাসে বসন্তের বাতাস গায়ে মেখে রঙে মেতে হোলি উৎসব পালন!
শেষে চৈত্র মাস দিয়ে একটি পুরো বাংলা মাসের সমাপ্তি।
বাংলার ঋতু তথা মাসের বিবৃতি দেবার পিছনের কারণ বর্তমান পরিবর্তিত আবহাওয়া!
বিগত দু'দিন ধরে আকভান ঘূর্ণিঝড়ের কারণে কলকাতার বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া সাথে বৃষ্টি হয়েই চলেছে!
এই দৃশ্য এই প্রথম নয়! ইতিপূর্বে প্রকৃতি বিভিন্ন ভাবে মানুষকে গৃহবন্দি করে রেখেছে ঋতুর বিপরীতে নিজের রূপ পরিবর্তন করে!
একাধিক ঝড়, একাধিক প্রাকৃতিক দুর্যোগ, একাধিক মহামারীর হাত ধরে!
কেনো? কি কারণ এই পরিবর্তনের পিছনে? এমন বিষয়গুলোর উত্তর বিজ্ঞান এক্ রকম করে দেবে, তবে বিজ্ঞানের ঊর্ধ্বে উঠে এমন অনেক উত্তর রয়েছে, যেটি মানুষের কর্মের সাথে সম্পৃক্ত!
আমি ব্যাক্তিগতভাবে মনে করি, আজকে যা কিছু পরিবর্তন আবহাওয়ায় হয়েছে, সবটাই কর্মফল হিসেবে মানুষ আজকে ফিরে পাচ্ছে!
কাজ আছে কিন্তু বাইরে বেরিয়ে করার উপায় নেই, গৃহবন্দিদশা দীর্ঘায়িত হলে কি ভীষণ যন্ত্রণা, সেটি একমাত্র পশুরা এতদিন বুঝতে পেতো কিন্তু এখন মানুষ সেটা উপলব্ধি করতে পাচ্ছে।
বুদ্ধিজীবী তকমা পাওয়া মানুষ, প্রকৃতির শক্তির কাছে কতখানি ঠুনকো, সেটি আজ প্রমাণিত।
অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু আজও পারেনি প্রকৃতির এই শক্তিকে নতজানু করতে।
এই গ্রহের ভবিষ্যত কতখানি ভালো সে নিয়ে অনেক বৈজ্ঞানিক সন্দেহ প্রকাশ করেছেন!
তবে, আমি এটুকু বিশ্বাস করি, যিনি এই সমস্ত সৃষ্টির আদিতে বসে রয়েছেন, তিনি মানুষকে নিশ্চিহ্ন করে দিলেও রক্ষা করবেন
তার এই গ্রহ এবং এখানে তার নিজের হাতে সজ্জিত প্রকৃতিকে।
তাই, ভয় পাওয়া উচিত মানুষের, ভয় পাওয়া উচিত প্রকৃতির উপর থাবা বসানোর আগে, কারণ এটি তো বহুবার প্রমাণিত, প্রকৃতি তার স্বরূপ ধারণ করলে, সব শক্তি তার কাছে তুচ্ছ।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
I love it, It was a very pleasant read on your post. I loved the way you have described the changing seasons in Bengal. I found it very interesting to see how each season has distinctive weather, activities and memories. The addition of date sap, different fruits, Sheuli flowers and festivals made me realise how much humans were in sync with nature. However, the changes in weather due to Cyclone Akvan are worrying. Despite our advances in technology it is still very clear that nature can teach us humility. I do agree that changes in the environment have occurred due to humans, and I believe that karma is real for sure. We need to be more considerate with our environment not to loose something irreplaceable. Thank you for sharing all these amazing natural experiences with us.
Bravo amigo 👏🏿 &
Steem on!!!
Mencionás que en Kolkata llevan dos días de viento y lluvia por el ciclón Akvan, y eso me hace pensar en lo concreto: cada evento extremo termina golpeando el bolsillo del que menos tiene. La comparación con los meses del calendario bengalí y el "karma" colectivo es sugerente, pero me pregunto si no será más útil mirar quién paga la reconstrucción después.
Ese contraste entre el calendario bengalí de toda la vida y un ciclón como Akvan en octubre es lo que más dice: el mercado climático también muestra acumulación de eventos extremos fuera de temporada. Y sí, la parte de la karma humano como causa es donde se pierde el soporte técnico del argumento.