জন্মদিনে অতিবাহিত সন্ধ্যা!

in Incredible India • 5 days ago

1000105041.jpg

আজকে শোরুমে যাইনি! নাহ্! জন্মদিনে যেতে হবে বলে নয়, ঘরের অনেক কাজ জমে গিয়েছিল, তাই একটা দিনের বেশিরভাগটাই অতিবাহিত হয়েছে ঘরের কাজ সম্পাদনে।

সেই দুর্গাপুজোর আগে বিছানার চাদর কেচে ছিলাম, কাজেই বেশ কিছুদিন ধরে অস্থির হতে গিয়েছিলাম, কারণ এর আগে কোনোদিন এতদিন ধরে চাদর বিছানো থাকতো না, এর আগেই ধুয়ে দিতাম।

সকালে অনেক আগেই ঘুম ভেঙে গিয়েছিল, কারণ বর্তমানে এটাই আমার প্রত্যহ রুটিনএরপর, কিন্তু বাইরেটা মেঘলা আকাশ দেখে, আরেকটু শুয়ে ছিলাম!

এরপর, ওই সাড়ে সাতটা নাগাদ উঠে পড়েছিলাম। সকালের চা খেতে খেতে ইনস্টামার্ট থেকে কিছু জিনিষ অর্ডার করেছিলাম।
শীতের জন্য বডি লোশন, হ্যান্ডওয়াশ, আলমন্ড অয়েল, ডিটারজেন্ট, ডিম, সাবান,ইত্যাদি কেনার পর, দুটি আপেল পেয়েছি মাত্র এক্ টাকায়!

1000105053.jpg1000105054.jpg
1000105055.jpg1000105056.jpg
1000105059.jpg1000105060.jpg

1000105061.jpg

বাজারে এই আপেল ২৫০ টাকা কিলো! এই অ্যাপ থেকে কিছু অর্ডার করলে এই একটা বিষয় বেশ উপভোগ করা যায়।

1000105058.jpg1000105057.jpg

এরপর, জল গরম বসিয়ে সিলিং ফ্যান পরিষ্কার করে, ঘর ঝার দিয়ে, এসির ফিল্টার পরিষ্কার করে, কাচা ভেজানোর আগেই জিনিষগুলো চলে এসেছিল।

জিনিষগুলো জায়গামতো রেখে, কাচা ভিজিয়ে দিয়ে, অন্য চাদর বিছানায় পেতে, ভাত বসিয়ে দিয়ে, রান্না ঘর খানিকটা গুছিয়ে নিয়েছিলাম।

তারপর, সমস্ত ভেজানো কাপড় কেচে ধুয়ে, ঘর মুছে, স্নান করে নিয়ে খেয়ে দেয়ে খানিক বিষম করেছিলাম বেশ অনেকদিন পরে।

এরমধ্যে ফোনে খানিক কথা বার্তা সম্পন্ন করেছি আমার কাজিন এর সাথে, কারণ এই রবিবার শোরুমে একটি লাকি ড্র গেম অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম পুরস্কার ইলেকট্রিক স্কুটি, দ্বিতীয় পুরস্কার রেফ্রিজারেটর, তৃতীয় পুরস্কার স্মার্ট ওয়াচ, চতুর্থ পুরস্কার মিক্সার মেশিন এবং পঞ্চম পুরস্কার ডিনার সেট!
এছাড়াও রয়েছে ১০০ তো সান্তনা পুরস্কার।

কাজেই, সেই নিয়ে কিছু আগাম প্রস্তুতি রয়েছে, স্টেজ করা, সাজানো, ট্রাফিক পুলিশের ব্যবস্থা ইত্যাদি।

1000105032.jpg

বেলা বারোটা নাগাদ খাবার জল দেয় যে ছেলেটিকে ফোন করেছিলাম, আজ থেকে অন্ততপক্ষে তিনদিন আগে জল দিয়ে যাওয়ার কথা, কিন্তু বর্তমানে ছেলেটি কি ভীষণরকম ভাবে জ্বালাচ্ছে!

একদিন সঠিক সময় জল দিয়ে যাচ্ছে না, আমি না থাকলে যেহেতু কেউ জল নেবার নেই, তাই আমি আগাম জানাই, যাতে কারোর অসুবিধা না হয়, সেইমত আজকে জল দিয়ে যেতে বলেছিলাম, কিন্তু রাত সাড়ে সাতটা পর্যন্ত দেখলাম জল দিয়ে যায়নি, এর মাঝে ফোন করে দেখেছিলাম ফোন ব্যস্ত!

কল ওয়েটিং আছে কিনা জানা নেই! ফোন না পেয়ে অন্য একটি নম্বরে ফোন করেছিলাম, যে ফোন ধরেছিল, তার কথা অনুযায়ী আমি বেশি জল নিয়ে রাখি, তাই দেরি হতেই পারে!

1000105027.jpg

আমি বেশ বিরক্ত বোধ করি এই সমস্ত কথায়, কারণ আমি টাকা দিয়ে জল কিনছি, কতটা কিনছি আর কতটা আমার জল লাগবে সেটা অন্য কেউ নির্ধারণ করতে পারে না।

জল দেওয়া তার কাজ, সেটা কতখানি কেউ ব্যবহার করবে নির্ধারণ করা তার কাজ নয়, তাই চিন্তা করেছি জলের লোক পরিবর্তন করবো!

ব্যবহার আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ, যখন কেউ সীমা উলঙ্ঘন করে তখন আমি সেই পথ পরিবর্তন করে নিতেই পছন্দ করি।

1000105052.jpg

বাড়িওয়ালা একটি ছেলের কথা বলেছেন, আমি ওনাকে ফ্ল্যাট ছিনিয়ে দিয়ে, ছেলেটিকে আমার ফোন নম্বর দিয়ে দিতে বলেছি।

1000105040.jpg

1000105042.jpg1000105044.jpg

1000105043.jpg

এরপর, বাড়ীওয়ালার গাড়িতে করে পৌঁছে গিয়েছিলাম জন্মদিনের নিমন্ত্রণ রক্ষার্থে।
আমি যে বিল্ডিং এ থাকি, সেই আপার্টমেন্ট এর ফার্স্ট ফ্লোরে যে পরিবার থাকে, তাদের নাতনির পঞ্চম বৎসরের জন্মদিনের অনুষ্ঠান ছিল।

কাছাকাছি একটি ভবন ভাড়া করা হয়েছিল, সেখানে পৌঁছে দেখা হয়েছিল ফ্ল্যাটের অন্য একটি পরিবারের সাথে, খাওয়ার আয়োজন করা হয়েছিল সাদামাটা!

1000105030.jpg

1000105045.jpg1000105029.jpg
1000105046.jpg1000105047.jpg

1000105048.jpg

খুব বেশি দেরি না করে, খেয়ে দেয়ে সাড়ে নয়টা নাগাদ ফিরে এসেছি নিজের ফ্ল্যাটে!
একটা দিনের অধিক সময় কেটেছে ব্যস্ততায়, আবার আগামীকাল শোরুমের উদ্দেশ্যে রওনা দিতে হবে!

খালি বসে থাকলে চিন্তায় ঘিরে ধরে, আবার অনেক ব্যস্ততায় ক্লান্তি ঘিরে ধরে!
জানিনা কার হাত ধরে প্রশান্তি আসে! তবে ব্যস্ততার হাত ধরে ক্লান্তিকে আমি স্বাগত জানাতে চাই, চিন্তার তুলনায়।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...

El detalle de las dos manzanas a una taka cuando en el bazar están a 250 taka el kilo es lo que muestra el valor real de esas apps de entrega. Ese tipo de arbitraje cotidiano, aunque sea mínimo, dice más del volumen de consumo que cualquier informe. ¿El sorteo del domingo en el showroom es presencial o solo para clientes con compra previa?

Ese dato de las dos manzanas a una taka frente a las 250 taka el kilo en el bazar es el que te cambia la ecuación, aunque sea por un día. ¿Ese tipo de ofertas de Instamart les rinde de verdad o es puro gancho para que uno termine comprando el resto de la lista?