প্রতীক্ষা!

in Incredible India • 8 days ago

1000104647.jpg

কিসের প্রতীক্ষা জানা নেই;
শব্দের মাঝে নিঃশব্দতা
একলা বসে ভাবতে মানা নেই!

চলছে সময় নিজের গতিতে,
আমার সময় কাটছে অস্বস্তিতে;
বলতে একটুও বাধা নেই!

যতদূর যায় দৃষ্টি, ওই আকাশের পানে,
খুঁজে ফিরি যাদের, তারা কি সেটা জানে?

বার্তা পাঠাই মনে মনে,
সকলের অজান্তে, সংগোপনে;
চোখের সামনে ঝাপসা হয়ে ওঠে
অস্বীকারের জায়গা নেই!

1000091558.jpg

না থাকার মাঝে থাকা, এ যেনো এক্ রঙিন পর্দা দিয়ে ঢাকা সাদা কালো সত্যি! আজ নেই কারোর জন্য অপেক্ষা, শুধু পিছনে ফেলে আসা মুখগুলো ভেসে ওঠে ব্যস্ততার মাঝেও!

খোলা আকাশের দিকে তাকিয়ে পরিচিত মুখগুলো খোজার চেষ্টা! হতাশ গিয়ে ঘাড় ব্যথা নিয়ে পুনরায় কাজে মনোযোগী হবার ভান করা!

আকাশ যেমন অন্তহীন, তেমনি কিছু বেদনা! সময় যাদের আবছা করতে পারে নি! সেইদিক থেকে হয়তো জিতে গেছি আমি!

বেঁচে আছি, ভালো আছি উত্তরের সাথে এক্ গাল হাসি দিয়ে বেদনা লুকোতে শিখে গেছি!
প্রতি মাসের মোটামুটি কোনো একটা দিন এখন আপনজন হারানোর তালিকাভুক্ত।

রাস্তায় চলতে চলতে বছরের হিসেবে করতে করতে চিন্তা করি, আচ্ছা! যারা অসময় ছেড়ে চলে গিয়েছে, তারা কি পুনর্জন্ম নিয়ে আমার আশেপাশেই ঘোরাঘুরি করছে?

চেহারায় পরিবর্তনের কারণে হয়তো চিনতে অসুবিধা হচ্ছে!

তাই যদি হয়, এখন আমার মায়ের বয়স ৩৭ বয়স! আমার বাবার বয়স এখন ১৩!
এরকম দেখলে কত কাছের মানুষ হারিয়েছি, যাদের পুনর্জন্মের পরের বয়সের হিসেব করেই কত সময় কেটে যায়!

1000090140.jpg

আমিও সুকুমার রায়ের মতো আবোল তাবোল ভাবছি, কেনো জানা নেই!

জীবনের লক্ষ ব্যস্ততার মাঝে, কোটি কোটি মানুষের ভীড়ে চলাচলের মধ্যেও কিছু মানুষ সঙ্গে থেকেই যায়, যারা শারীরিকভাবে সেই অর্থে উপস্থিত থাকতে না পারলেও, থেকে যায় কিছু একইরকম দেখতে মানুষের মাঝে, আর স্মৃতিতে!

শব্দ বাজি নিঃশব্দতা ঢাকতে অসমর্থ! গন্তব্যের স্থান পরিবর্তন হয়, আর সেই যাত্রা পথের মাঝে বাস ট্রেনের হওয়ায় অতীতের কিছু পাতা উল্টে গিয়ে সামনে চলে আসে সেই পরিচিত মুখগুলো।

অকালে ঝরে যাওয়া প্রানগুলো কখনও বৃদ্ধ হয়না! তাদের চেহারা অপরিবর্তিত থাকে সেই মানুষগুলোর কাছে যারা শারীরিকভাবে উপস্থিত।

1000089200.jpg

আজকের লেখায় অনেক শূন্যতা আর সামনের আগত হারিয়ে যাওয়া সবচাইতে কাছের সম্পর্কের আর একটি জন্মদিন আগত, যার বয়স শুধুই অংকের খাতায় বৃদ্ধি পাবে, বাস্তবে নয়!

কতো উত্তর একলা বসে খোঁজার চেষ্টা করি কিন্তু বাস্তবের রোদ্দুরে সব ঝাপসা হয়ে যায়!

যেমন এখন লেখার শব্দগুলো ঝাপসা হয়ে আসছে! কাছের মানুষ হারালেই বোঝা যায় মানুষটি কতখানি কাছের ছিল!

আপনজনের পরিভাষা সবচাইতে সময় ভালো শিখিয়ে যায়! জানিনা ভাবনা গুলো আমার একলার? নাকি এমন আবোল তাবোল আমার মত করে অনেকেই ভাবে!

1000010907.gif

1000010906.gif

Sort:  

Ese cálculo de la edad que tendrían los que se fueron, madre 37, padre 13, es un golpe seco. On-chain no hay registro de eso, pero el volumen de ausencias que mencionás, una por mes, muestra una acumulación que no se ve en ningún gráfico. La imagen de la busqueda en el cielo abierto sostiene el soporte de todo el texto.

Lo que me quedó dando vueltas es esa cuenta que hacés con las edades: tu madre 37, tu padre 13, midiendo el tiempo por los que ya no están. La vida me enseñó que esos números no cierran nunca, y sin vueltas, es la forma más honesta de seguir contando a los que se fueron.

Ese cálculo de la edad que tendrían tus padres hoy (37 y 13) me quedó dando vueltas: es una forma cruda y honesta de medir la ausencia. Y la frase de que los que se van antes de tiempo nunca envejecen, que su cara queda intacta para quienes estuvieron, es el dato concreto que se lleva este post.

Loading...