অচেনা মানুষের ভিড়ে পরিচিত শহর।

in Incredible India • 6 days ago

1000097999.jpg

কিছুদিন আগের কথা, যখন আমার ভাইয়ের শারীরিক অসুস্থতার কারণে আমার পরিচিত শহরে যাতায়াত করতে হয়েছিল।

সেই সময় বেশ কিছু ছবি তুলেছিলাম, যার কিছু আজকের লেখায় তুলে ধরছি।
কিছু না কিছু কাজে আমাদের সকলকেই বাড়ি থেকে বেরোতে হয়।

পরিচিতি জায়গা ছেড়ে, খানিক অপরিচিত জায়গায় প্রবেশ করলে একটা অজানা ভয় আমার মনে কাজ করে!

অন্যের কথা আমার বিশেষ জানা নেই, তবে নিজের অনুভূতি যেটা সেটাই লেখায় তুলে ধরছি।
অথচ, শহর যখন চেনা, তখন এই ভয়ের কারণ কি?

এই ভয়ের কারণ আমার কাছে সেই অচেনা মানুষগুলো, যাদের মানসিকতা আমার কাছে অজানা!

1000098000.jpg

1000098002.jpg1000098004.jpg

1000098003.jpg

আর এখানেই আমার আত্মবিশ্বাস কোথাও গিয়ে যেনো খানিকটা হলেও দোদুল্যমান হয়ে যায়।
শহর পরিচিত কিন্তু মানুষ নয়! কিছু রাস্তা পরিচিত কিন্তু গাড়ির চালক নয়।

বাসে করে যাতায়াতের সময় কত অপরিচিত মুখ আমরা দেখতে পাই, তারমধ্যে প্রয়োজনের তাগিদে কথাও বলতে হয় কিছু জনের সাথে।

আবার, কিছুজনকে দেখলে মনে মনে একটা ধারণা তৈরি করে পিছিয়ে যাই!

আজকের এই শীর্ষক থেকে অনুভুতি সবটাই কর্মস্থলে যাবার সময় হয়েছিল শুধু তাই নয়, আমি কোথাও ট্রাভেল করলে আসে পাশের মানুষদের দেখে এমনটাই অনুভূতি আমার জাগ্রত হয়।

বিশ্ব বাংলা গেট, কলকাতার একটি পরিচিত জায়গা।
প্রথমদিন নেমে বেশ ভয় কাজ করছিল মনে মনে! কারণ, বাস থেকে নেমে হাসপাতালে পৌঁছনোর রাস্তা আসে পাশে থাকা অচেনা মানুষগুলোকে জিজ্ঞাসা করতে করতে এগোচ্ছিলাম!

1000098021.jpg

এদের কেউ আমার পরিচিত নয়, আসে পাশে আকাশ ছোঁয়া ইমারত, যন্ত্রের মত সকলে চিতে চলেছে, কাজেই কার মানসিকতা কেমন সেটা বোঝার সময় কিংবা অবকাশ নেই কারোর কাছে।

আমার একলা থাকা নিয়ে কত রকমের প্রশ্ন শুনেছি, তারমধ্যে রাত্রে ভূতের ভয় ও সামিল!

উত্তরে আমি জানিয়েছি, মানুষ সবচাইতে ভয়ংকর! তাই আমি জীবন থেকে অর্জিত অভিজ্ঞতা থেকে সঞ্চিত পুঁজির উপর নির্ভর করে যে উত্তর দিয়ে থাকি, সেটা হলো, আমার ভয় এর কারণ ভূতের চাইতেও মানুষ অধিক!

1000098001.jpg

1000098020.jpg

1000098019.jpg

রাস্তা ঘাটে বেরোলে, যে সমস্ত ঘটনার সন্মুখীন হতে হয়, কিংবা অতীতে হতে হয়েছে মেয়েদের ঠিক সেটাই আমার ভয়ের মুল কারণ!

এই চেনা শহরে, অচেনা মানুষের ভিড়ে ঘটে যায় কত ন্যক্কারজনক ঘটনা!
তাই এবার কমিউনিটিতে বিষয়বস্তু নির্বাচন করেছি এই বিষয়কে কেন্দ্র করে।

শহর কিংবা জায়গা কখনও মন্দ হয়না, মন্দ হয় সেখানে বসবাসকারী কিছু মানুষ!
তাই, পরিচিত জায়গা পার করলেই, একটা ভীতি কাজ করতে শুরু করে মনে মধ্যে!

একলা চলতে গিয়ে এমন কোনো অনুভূতি কখনও হয়েছে আপনাদের?
মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন, তাহলে হয়তো বুঝতে পারবো মুষ্টিমেয় মানুষ হয়তো আমার দলভুক্ত, নাকি এর সংখ্যা অধিক!

1000010907.gif

1000010906.gif

Sort:  

আবার, কিছুজনকে দেখলে মনে মনে একটা ধারণা তৈরি করে পিছিয়ে যাই!

এ কাজটি আমিও করি। কিছু মানুষকে দেখলে মনে হয় তাদের সাথে কথা বলাটা উচিত নয় এতে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মেয়েদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতার কথা মনে হয়েও দারুণ ভয় লাগে। চেনা শহরে অচেনা মানুষের ভিড়ে এই ভয় অনুভূত হয়।
তবে আমার মনে আরো একটি ভয় কাজ করে অচেনা শহরে সেটি হলো রাস্তা হারিয়ে যাওয়ার ভয়(এটি আমার ছোটবেলার আতঙ্ক) যা আমি এখনো ওভারকাম করতে পারি নি । এজন্য অচেনা শহরে খুব কম সময়ই আমাকে একা বের হতে হয়েছে।

El punto de “শহর পরিচিত কিন্তু মানুষ নয়” es exactamente lo que muestra cualquier centro urbano saturado: mucha infraestructura, cero confianza on-chain entre desconocidos. La foto de বিশ্ব বাংলা গেট con esos edificios y la gente caminando como máquina lo resume bien. Pregunta concreta: ¿ese trayecto bus-hospital lo hacés seguido o fue solo por lo de tu hermano?

Ese detalle de que el miedo no viene del lugar sino de la gente desconocida, aunque la ciudad sea la misma, es lo que más me quedó del post. Lo de Kolkata y el Bengali Gate buscando el hospital a puro preguntar me recordó lo poco que uno confía en el entorno cuando va con la presión de un familiar enfermo.

Loading...
 5 days ago 

I can really understand the feeling you described. Sometimes it is not the unfamiliar place that scares us, but the uncertainty of the people around us. A familiar city can suddenly feel different when we are alone among strangers. Your words about trusting the experience we gain through life really stood out to me. Thank you for sharing such an honest and relatable experience.

#s34engagement.