মায়ের আগমণ ঐতিহ্যের হাত ধরে!
আমার পাড়ায় এ বছর শ্যামাপূজা সংগঠিত হচ্ছে প্রতিবারের ন্যায়!
তবে, এই বছর ডোকরা শিল্পকে মাথায় রেখে পুজোর থিম, 'ঐতিহ্য!'
দুর্গাপুজো কলকাতার সবচাইতে বড় উৎসব; তবে, আমি যে জায়গায় থাকি সেখানে বহু বছর ধরে শ্যামা পূজা এই গোটা শহরের মধ্যে নামকরা!
অর্থাৎ নামকরা কালী পুজোর কথা উল্লেখ করলে এক্ কথায় সকলে জায়গার নাম বলে দেবে।
প্রতি বছর অন্ততঃপক্ষে একটি দিন পাতে হেঁটে যতটা সম্ভব নামকরা পূজগুলো দেখি!
এই বছর সেটা কতখানি সম্ভবপর হবে জানা নেই!
কারণটি অনেকখানি ব্যাক্তিগত পরিসর জুড়ে! অনেক মানুষ হারাতে হারাতে শেষ পর্যন্ত নিজের বনঝিঁকে হারানোর পর, সবকিছু কেমন যেনো ওলট পালট হয়ে গেছে!
কতো নালিশ, অনেক অভিযোগ সবকিছুতে দাড়ি পড়ে গেছে!
আবেগের পথে না হেঁটে, খানিক পৌরাণিক কাহিনীর হাত ধরে এই কালী পুজোর বিষয়টি সকলের মাঝে তুলে ধরবার প্রয়াস করছি।
"কাল" শব্দটির স্ত্রীলিঙ্গ হলো, 'কালী!' অর্থাৎ মা কালী হলেন, মা দুর্গার রুদ্ররূপ! মা কালীর একাধিক রূপের উল্লেখ রয়েছে পুরাণে, ছিন্নমস্তা, দক্ষিণা কালী, শ্মশান কালী, ভদ্রকালী, রক্ষাকালী ,গ্রহ কালী, চামুণ্ডা, ইত্যাদি!
মায়ের এই রুদ্র রূপ ধারণের কারণ, শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই দৈত্য!
উপরিউক্ত দুই দৈত্য, পৃথিবী তথা দেবলোকে তাদের অত্যাচার এবং ত্রাস সৃষ্টি করেছিল!
যুদ্ধে এই দুই দৈত্যের শক্তির কাছে দেবতারা আত্মসমর্পণ করেন!
এরপর, দেবরাজ ইন্দ্র আদ্যশক্তি মা মহামায়ার তপস্যা করতে থাকেন, দেবলোক ফিরে পাওয়ার জন্য!
তপস্যায় সন্তুষ্ট হয়ে, তার কোষ থেকে কৌশিকির জন্ম হয়!
যিনি মহামায়ার দেহ থেকে নিঃসৃত দেবীর কালো রূপ!
মুল বার্তা হলো, অশুভ শক্তির পরাজয়, আর শুভ শক্তির জয়ের আনন্দ পালিত করাই এই উৎসবের আসল উদ্দেশ্য!
তবে, যখন ছবি তুলে বাড়ির দিকে পা বাড়িয়েছিলাম, নজরে পড়লো, ক্লাবের অন্যপ্রান্তে কারোর শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান সম্পাদন হচ্ছে, সাদা কাপড়ে মোড়ানো ''গঙ্গা " লেখা!
পুরাণ থেকে আবার নেমে এলাম বাস্তবে!
সময়ের সাথে রীতিনীতি, আনন্দ, অনুষ্ঠান, সবকিছুই চলবে তার নিজের গতিতে, শুধু তার মাঝে থাকবে না কিছু মানুষ!
হারিয়ে যাবে, অনেক মানুষের অনেক সম্পর্ক, কিন্তু সময়ের হাত ধরে আসবে উৎসব আর মানুষ মেতে থাকবে তার আনন্দে!
প্রজন্ম বদল হবে, আসবে নতুন প্রজন্ম, তার আড়ালে পূরণের ঐতিহ্য বেঁচে থাকুক, বেঁচে থাকুক কিছু হারিয়ে যাওয়া শিল্প এই উৎসবের হাত ধরে!
অনেক পরিবর্তনের মাঝে এইটুকু সাবেকীয়ানা জীবিত থাকুক, তাহলেই হয়তো ঐতিহ্যের প্রকৃত অর্থ অনুধাবন করতে পারবে, সেই প্রজন্মের মানুষ!
Ese detalle del tema 'ঐতিহ্য' con el Dokra art como eje me parece el dato más fuerte del post, no la parafernalia habitual. La parte donde mencionás perder el propio 'bonjh' después de perder gente querida se siente real, no de manual. ¿El recorrido a pie de los pandales lo vas a hacer igual este año o lo dejás pasar?
Qué lindo el detalle de que este año el tema del puja sea el dokra art, le da un sentido de identidad local que no se ve seguido.