বিজ্ঞানের ঊর্ধ্বে!

in Incredible India • 2 days ago

1000105201.jpg

কথিত আছে, ঈশ্বর না চাইলে তার স্থান তথা তার দর্শন সম্ভবপর হয় না!
ভারতের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে পৌরাণিক নিদর্শন এবং সঙ্গে জড়িয়ে রয়েছে বহু রোমহর্ষক কাহিনী।

যদিও ভারতের আনাচ-কানাচের সবটা পরিদর্শন এক্ প্রকার অসম্ভব তবুও যে সকল বিশেষ নিদর্শনের স্থান রয়েছে, তাদের মধ্যে অনেক নিদর্শনগুলো আমার পরিদর্শন বাকি রয়ে গেছে।

যেমন ধরুন, পুরী! ওড়িশায় অবস্থিত অন্যতম তীর্থস্থান পরিদর্শন আজও আমার ভাগ্যে জোটে নি!

তবে যদি তীর্থস্থান পরিদর্শন করা ব্যতি রেখে জগন্নাথ দেবের কথা বলি, তাহলে উল্লেখ করতেই হবে, আমার বাড়ীওয়ালার হাত ধরে তিনি আমার গৃহে প্রথম প্রবেশ করেন!

ঈশ্বরের গৃহে আগমন মনের মধ্যে উৎসবের আমেজ বয়ে নিয়ে আসে।

বাস্তব হলো, ঈশ্বর কেবলমাত্র মন্দিরেই বিরাজ করেন এমনটা নয়, তিনি অন্তর্যামী তাই অন্তরে তার আসল বাস বলে আমি বিশ্বাস করি।

বেশ কিছু বছর আগে, আমার অফিস থেকে পাওয়া একটি উপহারের হাত ধরে রাধা কৃষ্ণের একটি মূর্তি এসেছিল, যেটি কিছুদিন পড়ে খন্ডিত হয়ে গেছে!

সেদিন থেকে মনটা ভীষণ খারাপ ছিল, কেবলই মনে হচ্ছিল আমি কি কিছু ভুল করেছি?
এমন অনেক প্রশ্ন নিয়ে দিন কাটছিল, এরমধ্যে সম্পার কাছ থেকে জানলাম ও পুরী ঘুরতে যাচ্ছে।

সম্পা যে জায়গায় ঘুরতে যায় কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য, এবার যখন পুরীতে ও ঘুরতে গেছে, আমি মনে মনে জগন্নাথ দেবের আগমনের ইচ্ছে জহির করেছিলাম মনে মনে!

1000105200.jpg

আজকে, আমার শোরুমে সম্পা গিয়েছিল, সেখানে আমার হাতে জগন্নাথ দেবের ছবি পেয়ে আমি কি ভীষণ খুশি হয়েছি, যেটি ভাষায় প্রকাশ অসম্ভব!

ইচ্ছে যদি মনের অন্তরস্থল থেকে বেরিয়ে আসে, তাহলে ঈশ্বর সেটি অবশ্যই পূর্ণ করেন!

আমি নিজে হয়তো এখনো পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে উঠতে পারিনি বটে, তবে জগন্নাথ দেব স্বয়ং প্রবেশ করেছেন আমার গৃহে এর চাইতে আর বড় পাওনা কি হতে পারে?

মন্দিরের ইতিহাস বলে, রাজা অনন্তবর্মণ চোড়গঙ্গ দেব, দ্বাদশ শতাব্দীতে জগন্নাথ মন্দিরের নির্মাণকাজ শুরু করেন।

আবার এটিও কথিত রয়েছে,

অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমে এখানে নীলমাধব রূপে পূজিত জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে স্বপ্নাদেশ পেয়ে সমুদ্র থেকে ভেসে আসা পবিত্র কাষ্ঠ (দারু) দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুবিগ্রহ নির্মাণ করান।

অর্থাৎ সৃষ্টিকর্তা তার অবস্থান নিজে নির্ধারণ করেন, তিনি কোন রূপে, কোথায় পূজিত হবেন, সেটি তিনি স্বয়ং নির্ধারণ করেন।

1000105202.jpg

পুরীর মন্দিরের কিছু বিশেষত্বের মধ্যে অন্যতম হলো,

  • বাতাসের বিপরীতে ওড়া ধ্বজা: সাধারণত যেকোনো ধ্বজা বাতাসের অনুকূলে ওড়ে, কিন্তু পুরীর মন্দিরের উপরিউক্ত বিষয়টি বিজ্ঞানের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ বিপরীত দিকে ওড়ে! ৪৫ তলা সমান উঁচু মন্দিরে প্রতিদিন সেবায়েত কোনরকম সুরক্ষা ছাড়াই উঠে পতাকা পরিবর্তন করেন!

  • প্রসাদের পরিমাণ কম বা বেশি না হওয়া: কোনো রকম হিসেবে ব্যাপার নেই, তবুও আজ পর্যন্ত পুরীর মন্দিরে তৈরি ভোগ প্রসাদ না কম হয় আর না বেশি! প্রতিদিন যত পরিমাণ দর্শনার্থী আসুক না কেনো ভোগের প্রসাদ কখনোই কম পড়ে না!

  • মহা-প্রসাদ রান্নার অলৌকিক পদ্ধতি: একটি উপর আরেকটি মাটির হাড়ি বসিয়ে, একসাথে সাতটি হাঁড়িতে ভোগের রান্না সম্পন্ন করা হয়, যেখানে সর্বাগ্রে, সবচাইতে উপরের হাড়িতে থাকা সামগ্রী রান্না সম্পন্ন হয়ে যায়, আগুনের কাছাকাছি থাকা হাড়ির আগে!

  • সুদর্শন চক্রের রহস্য: ২০ ফুট উঁচুতে থাকা অষ্টধাতুর তৈরি সুদর্শন চক্রটিকে শহরের যেকোনো প্রান্ত থেকে দেখলে মনে হয় সেটি আপনার দিকেই মুখ করে রয়েছে!

  • সিংহদ্বারে সমুদ্রের গর্জন না শোনা: পুরীর উত্তাল সমুদ্রের কথা সকল পর্যটকের জানা, সেই সমুদ্রের কাছে অবস্থিত পুরীর মন্দিরের প্রথম প্রবেশদ্বার থেকে সমুদ্রের আওয়াজ কিংবা গর্জন শোনা যায় না! অথচ, মন্দির থেকে এক্ পা বের করলেই সমুদ্রের গর্জন সুস্পষ্টভাবে কানে আসে!

  • মন্দিরের ছায়া না পড়া: মন্দিরের মুল গম্বুজের ছায়া মাটিতে পড়ে না, সেটি দিনের যেকোনো সময় হোক না কেনো!

উপরিউক্ত বিষয়গুলো, আজ অনেকের জানা, অনেক কথার বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও আজও অনেক বিষয় নিয়ে রহস্য আজও রয়ে গিয়েছে।

দেশের মাটিতে এমন রোমাঞ্চকর ঘটনা জানিনা কোনোদিন চাক্ষুষ করবার সুযোগ পাবো কিনা, তবে, আজকে জগন্নাথ দেবের আগমন মনটা আনন্দে ভরে দিয়েছে।

কিছু বিষয় বিজ্ঞানের ঊর্ধ্বে! পুরীর জগন্নাথ মন্দির এর মধ্যে অন্যতম।

1000010907.gif

1000010906.gif

Sort:  

El detalle de que la figura de Radha Krishna se haya partido y después aparezca la imagen de Jagannath de manos de Sompa dice más que cualquier discurso. ¿La foto que muestra es la que le trajeron del showroom?

Purí sigue pendiente y Jagannath llegó a tu casa por la mano de tu casera: eso de que el deseo salga del fondo del corazón y se cumpla tiene su lógica, aunque uno nunca sabe bien cómo.¿La figura de Radha Krishna que se partió fue lo que te dejó esa culpa de la que hablás?

Loading...