যাত্রাপথে!

in Incredible India • yesterday

1000104915.jpg

চলাচলের পথে ইচ্ছে না থাকলেও অনেক কথা কানে আসে!
যেমন গতকাল বাড়ি ফেরার পথে একজন মহিলার বাক্যালাপে বুঝলাম, সকলের জীবনেই কম বেশি নালিশ থাকে।

মানুষের চেহারা পৃথক, স্বভাব পৃথক, অনেকক্ষেত্রে চিন্তাধারা পর্যন্ত একইরকম!
এই মিলের মধ্যে অন্যতম মিল হলো, বর্তমানে মানুষের জীবন নির্বাহের পদ্ধতি।

সকাল থেকে রাত পর্যন্ত টিকে থাকার আর ভালো রাখার লড়াইটা সকলের কোন বেশি করতেই হয়।

কাজের জায়গা ক্লান্তির কথা শোনে না, অনেক সময় বাড়ির এবং কাছের মানুষ পর্যন্ত এই অসুস্থতাকে আমোল দিতে নারাজ!

সংঘর্ষের পরিভাষা বদলে যায়, যদি সেটা পুরুষের হয়, তাহলে তার মূল্যায়ন হয় প্রয়োজনের হাত ধরে এবং কদর অনেকগুণ অধিক!

অন্যদিকে একজন নারী বাইরে কাজে বেরিয়ে, বাড়ি ফিরে ঘরের খুঁটিনাটি সকল দায়িত্ব পালনের পর, বাড়ি ফিরতে দেরি হলে সকলের গাল ভার!

রাতের খাওয়ার দেরি বাড়ির মহিলা দেরি করে ফিরে খাবার তৈরি করলে মেনে নেওয়া যায় না, কিন্তু পুরুষ দেরি করে ফিরলে তার অপেক্ষায় না খেয়ে বসে থাকা যায়।

সমাজের অনেক ক্ষেত্রেই এই বিষয়টি আজও দৃষ্টিগোচর হয়!

মহিলার উপার্জিত মাসিক বেতন নেবার সময় অসুবিধা নেই, বরং কোনো মাসে কিছু কম দিলে সেই নিয়ে কৈফিয়ত এবং কিভাবে মাসের খরচ চলবে সেই নিয়ে কথা শোনাতে যেমন কেউ ভোলে না, তেমনি বাড়ির পুরুষ কত দেবে সেটা কিন্তু অন্য কেউ নির্ধারণ করে না!

দ্বিতীয় ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি নির্ভর করে সেই পুরুষটির উপর, আর সেখানে কারোর কিন্তু কোনো প্রশ্নের জায়গা নেই।

এই নিয়ে মেয়েটি যদি নিজের মায়ের কাছেও নালিশ করে, সেখানেও চিত্র একইরকম!
সমর্থন পাবার আশা সেখানেও একটি বিবাহিত মেয়েরা নেই।
খুব কম ক্ষেত্রে হয়তো, ব্যতিক্রম চিত্র দৃষ্টিগোচর হয়!

1000104914.jpg

একটা জীবনের একাধিক কাহিনী! সবটা চিত্রনাট্য রচনা করে হয়তো ছায়াছবি তৈরি হয় না, কিন্তু অনেক কাহিনী অনেক ছায়াছবির গল্পের চাইতেও রোমাঞ্চকর!

কতো কাহিনীর নায়িকা নীরবতার আড়ালে অকালে হারিয়ে যায়, কতজন পথ আলাদা করে নিয়ে নিজের মতো করে বাঁচে, আবার অনেকেই সকলের মন যুগিয়ে কাটিয়ে দেয় সমগ্র জীবন।

যারা নালিশ করে, প্রতিবাদ করে, তাদের এই সমাজ, পরিবার ভালো নজরে দেখে না, যারা নির্বিকারে সবটা মেনে নেয় তাদেরই গ্রহণযোগ্যতা আছে এই সমাজে!

যাত্রাপথে এমন একাধিক নারীর সংঘর্ষ এবং কিছু প্রতিবাদের গল্প কানে ভেসে আসলেও তাদের ছবি তুলে সমাজের চোখে দাগিয়ে দিতে নেই, থাকুক তারা নেপথ্যে।

1000010907.gif

1000010906.gif

Sort:  

Ese detalle de que a la mujer se le cuestiona el sueldo que aporta mientras nadie le pregunta al hombre cuánto va a dar es el punto que más duele. Y lo de la madre que tampoco respalda a la hija cierra el círculo.

Esa frase de que si el hombre llega tarde se espera con la comida servida, pero si la mujer tarda es "cara larga", es el dato concreto que retrata todo. Acá en Paraguay pasa igual: la plata de la mujer se controla, la del hombre no se discute. La lección que deja es que la que protesta molesta más que la que aguanta callada.

Loading...