আশ্রয়!
প্রতিদিন স্টেশনে যাওয়ার পথে একটি মৃত গাছ আমার নজরে পড়ে! বসে থাকি ট্রেনের ছবি তুলে আপনাদের মাঝে প্রতিদিনের অভিজ্ঞতা ভাগকোর নিয়ে থাকি;
কিন্তু আজকে উল্টোদিক থেকে প্লাটফর্ম পরিবর্তন করে যখন হেঁটে চলেছি,
ঠিক সেই সময় যেনো ওই মৃত গাছটি চুপিসাড়ে জানান দিল, প্রাণহীন বলে আমাকে বাতিল করে দিয়েছিস?
থমকে দাঁড়িয়ে গেলাম! নজর উপরে উঠতেই চোখে পড়লো, প্রতিটি ডালে যেখানে পাতা থাকার কথা গাছটি শুকিয়ে যাওয়ায়, সেই জায়গাগুলো দখল করে নিয়েছে একরাশ দক্ষিণ এশীয় পাখি শামুকখোল সেই পাতার জায়গাগুলো দখল করে রেখেছে।
সঙ্গে সঙ্গে মনে হলো, এই জীবনে আশ্রয় দাতা আর আশ্রিতার মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক রয়েছে।
কতো বছর ধরে এই গাছটি এই অবস্থায় দাড়িয়ে রয়েছে, সেটি আমার না জন্য থাকলেও, মৃত্যুর পরেও যে, কারোর কাজে আসছে, কাউকে আশ্রয় দিয়ে চলেছে এই বা কম কি?
থাকতে যেখানে সহজে কেউ কিছু দিতে চায় না, সেখানে মৃত গাছটি, আশ্রয়দাতার ভূমিকা পালন করে চলেছে, আর প্রাণ খুলে আকাশে উড়ে বেড়ানো পাখিগুলো সেই গাছটিকে যেনো পৃথিবীতে ঘটে যাওয়া একাধিক ঘটনার কথা শোনাতে প্রতিদিন এসে উপস্থিত হয়!
একেক কোন থেকে সংবাদ বয়ে নিয়ে এসে একে অপরের সাথে সেই সংবাদ আদান প্রদানের পাশপাশি, গাছটিকে শোনায়!
নাহ্! এটা তো সত্যি, একদিন গাছটি যখন জীবিত ছিল, অনেক বৃষ্টিস্নাত মানুষ তার নিচে আশ্রয় নিয়েছিল!
আজকে সে অক্ষম! তাই কেউ ফিরে চায় না তার দিকে! হাজার হোক মানুষ স্বার্থপর, এই কথাটি তো অস্বীকারের জায়গা নেই!
যতক্ষণ সামনের মানুষ, বস্তু কিংবা ধরুন প্রাণীকুল কিংবা উদ্ভিদকুল যেকোনো কিছু তাদের প্রয়োজন মেটাতে পারছে, সেটি তাদের পছন্দের তালিকাভুক্ত!
আর যদি বিষয়টি বিপরীত হয়? ভুলেও চায় না কেউ তার দিকে!
তাই হয়তো, খানিক থমকে গিয়েছিলাম গাছের পাশ দিয়ে যাওয়ার সময়!
তবে, সেইদিক থেকে এই প্রাণীকুল বেশ কৃতজ্ঞতাবৎসল! তাই হয়তো একদিনের আশ্রয়দাতাকে তারা আজও ভোলেনি!
এক্ সময়ের সবুজে মোড়া গাছটিকে তারা প্রতিদিনের খবর সরবরাহ করে চলেছে!
পাতার অনুপস্থিতি বুঝতে দিচ্ছে না গাছটিকে!
নিঃসঙ্গতার হাত থেকে রক্ষা করে চলেছে আজও!
এমন অনেক কথা আজকে বসে বসে ভাবছিলাম, স্টেশনে বসার জায়গায় বসে বসে!
সকলেই নিজের নিজের দৈনন্দিন কর্ম সম্পাদন করে চলেছে, কাছের মানুষদের ভালো রাখার জন্য ছুটে চলেছে!
এই সবকিছুর মাঝে, একটি মৃত গাছ জীবনের মূল্যবান শিক্ষা বিতরণ করে চলেছে!
যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ লড়াই আছে! প্রাণহীন কোনো কিছুর সেইভাবে এই সমাজে মূল্য নেই, যদি না কিছু এমন ব্যতিক্রমী কাজ করে রেখে যাওয়া যায়;
যেটি সমাজ তথা প্রজন্মের পর প্রজন্ম কাজে ব্যবহার করতে পারে, অথবা উপকারে আসে কিংবা মন ভালো কিংবা খারাপের সময় সঙ্গী হতে সক্ষম!
অর্থাৎ এমন কোনো কাজ যার আশ্রয় নিয়ে বাকি জীবনটা অতিবাহিত করবার প্রয়োজন পরে।
আমরা কোথাও না কোথাও গিয়ে, শারীরিক কিংবা মানসিক এবং অনেকাংশে অন্যের আশ্রিতা! আজকের ভাবনা আমায় সেই বার্তায় দিয়ে গিয়েছিল।
En la foto 1000103628.jpg el árbol muerto domina el andén, y esa visión me recuerda que on‑chain la acumulación de valor también puede quedar “seco” sin un soporte real. El mercado muestra que, al igual que ese árbol, los proyectos sin flujo de usuarios pierden volumen rápidamente.