"পুজোর আগে ঘর গোছানোর কাজ, আজকে মোটামুটি সম্পন্ন হলো"
![]()
|
|---|
Hello,
Everyone,
দেখতে দেখতে পুজোর দিন প্রায় এগিয়েই এলো। আর পুজোর আগে প্রতিটি বাঙালির ঘরে বেশ কিছু কাজ থাকে, যেগুলো নিয়ম মেনে ছোটোবেলা থেকে মাকে করতে দেখেছি। এমনকি আমার শ্বশুর বাড়িতেও একই নিয়ম রয়েছে।
শাশুড়ি মা বাড়ি নেই অনেকদিন হয়ে গেলো। এই কারণেই ভাবলাম বাড়ির কাজগুলো আমাকেই যখন শেষ করতে হবে, তখন ধীরে ধীরে সেগুলো গুছিয়ে নেওয়াই ভালো। এটা ভেবেই কয়েকদিন আগেই উপর তলার ঘরের সকল পর্দা গুলো ধুয়ে নিয়েছিলাম। উপরের ঘর গুলো পরিস্কারও করে নিয়েছিলাম।
![]()
|
|---|
গতকাল রাতে ননদের বাড়ি থেকে ফিরে নীচের ঘরের পর্দা গুলো আর খুলতে পারিনি। তাই আজ সকালে উঠে প্রথমেই পর্দা গুলো খুলে, ভিজিয়ে নিয়েছিলাম। যাতে শুভ অফিসে বেরিয়ে যাওয়ার পর সেগুলো ধুয়ে দিতে পারি। সকাল থেকেই রোদ্দুর ছিলো ভালো, তাই সবগুলো শুকিয়ে যাবে এমনটাই আশা করেছিলাম।
পর্দার পাশাপাশি টেবিল ক্লথ, সোফার কুশন কভারগুলো এবং সোফায় আলাদাভাবে শাশুড়ি মা কভার দিয়েছেন, সেগুলো সব আলাদা করে ভিজিয়ে দিয়েছিলাম। সেই সাথে শুভর কয়েকটি শার্টও। কয়েকদিন আগেই কয়েকটি শার্ট ধুয়ে রেখেছিলাম, সেগুলো আয়রন করা হয়নি। তাই ভাবলাম আজকের শার্টগুলো শুকিয়ে গেলে, একেবারে রাতে আয়রন করবো।
![]()
|
|---|
গতকালকের পোস্টে আপনাদেরকে জানিয়েছিলাম, শুভ গতকাল আমাকে ঘরের কাজে বেশ সাহায্য করেছে। তাই বাইরের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সাথে সাথে, গতকাল ঘরগুলোও পরিষ্কার করে নিয়েছিলাম। আজকে ঘরের পর্দা গুলো কাঁচা হয়ে গেলো। পুজোর আগে যেগুলো বাকি থাকলো তা হলো ঠাকুর ঘরের সমস্ত কিছু ধোয়ার কাজ।
দু-একদিনের মধ্যে শাশুড়ি মাও হয়তো চলে আসবেন। চোখের অপারেশন হয়েছে যেহেতু ধুলো বালির কাজ ওনাকে দিয়ে করানো যাবে না। তাই উনি আসার আগেই চেষ্টা করলাম সমস্ত কিছু গুছিয়ে ফেলার। তাতে করে অবশ্য আজ সারাদিন অনেক বেশি কষ্ট হয়েছে আমার।
![]()
|
|---|
![]()
|
|---|
তবে একটাই ভালো জিনিস হলো, রোদ্দুরটা এতটাই প্রখর ছিলো যে, আমার ধুয়ে দেওয়া সমস্ত কিছু সুন্দরভাবে শুকিয়ে গিয়েছিলো। এই সমস্ত কাজ করে, স্নান সেরে পূজো দিয়ে উঠতে উঠতে প্রায় চারটে বেজে গিয়েছিলো। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিতে নিতেই সন্ধ্যা হয়ে এসেছিলো। তাই ওপরে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিচে এনে রাখলাম। তারপর সন্ধ্যা পূজো শেষ করে, বসলাম আয়রন করতে।
![]()
|
|---|
পর্দা গুলো ঘরের খাটে রেখে দিলাম। আয়রনের কাজ শেষ করার পর, ঘরে পর্দা গুলো লাগিয়ে নিলাম। পাশাপাশি সোফার কভার, কুশানের কভার সবগুলোই পরানোর কাজ শেষ করলাম। আসলে ঘর থেকে পর্দা খুলে নিলে ঘরটা দেখতে একেবারেই ভালো লাগেনা।
![]()
|
|---|
![]()
|
|---|
যাইহোক জামাকাপড় আয়রন করা আমার জন্য খুবই কষ্টের একটি কাজ। তাই অনেকদিন বাদে অনেকগুলো করে জামা আয়রন করি। অপছন্দের কাজ রোজ রোজ করতে একেবারেই ভালো লাগেনা। যাইহোক এরপর একদিন ঠাকুর ঘরে সমস্ত কিছু গুছিয়ে নিলেই, পুজোর আগের গোছগাছ মোটামুটি শেষ হবে।
![]()
|
|---|
গতকাল আমি আর শুভ মিলে সমস্ত কাজ সেরেছিলাম। আর আজ সব বাকি কাজগুলো আমি একাই সারলাম। তাই কষ্টটা একটু বেশি হয়েছে আজ। তাই ভাবলাম সেই মুহূর্তেরই কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি।
আশাকরি আপনাদের সকলের আজকের দিনটা ভালো কেটেছে। আগামী দিনগুলো আরও সুন্দরভাবে কাটুক, এই প্রার্থনা করে আজকের লেখা শেষ করলাম।
ভালো থাকবেন আপনারা সকলে। শুভরাত্রি।









Thank you for your support 🙏.
Hola!!!
Seguro su suegra agradecerá mucho tu consideración, y gran trabajo al dejar la casa tan limpia y ordenada, especialmente cuidando que no haya polvo tras su operación. A pesar del cansancio y de lo pesado que es planchar, valió la pena el esfuerzo.
Es un diario muy bien presentado, con lindas fotografías que demuestran sus actividades y llamativos subtitulos que complementan muy bien su escrito, además de los párrafos más cortos que facilitan la lectura.
Gran trabajo!
#s34engagement