"বলাকা ক্লাব ও জাগরণী সংঘ ক্লাবের‌ প্যান্ডেল পরিদর্শনের মুহূর্ত "

in Incredible India • 10 hours ago
IMG_20261110_184916.jpg
"জাগরণী সংঘ ক্লাবের প্যান্ডেলের সামনে মহাদেবের এই বিশাল মূর্তিটি রাখা হয়েছিলো।"

Hello,

Everyone,

শ্যামা পূজোর প্যান্ডেল পরিক্রমার একেবারে শেষ পর্ব নিয়ে হাজির হলাম আজ। আর এই পর্বে দুটো প্যান্ডেল পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করবো। প্রথমটি ছিলো বলাকা ক্লাবের পুজো, আর পরের প্যান্ডেলটা ছিলো জাগরণী সংঘ ক্লাবের‌ পুজো।

এই দুটো প্যান্ডেলে যে এতোটা মিল থাকবে এটা বোধহয় প্যান্ডেল শুরুর আগে দুটো ক্লাবের কারোরই জানা ছিলো না। তবে দুটো প্যান্ডেল দেখার পর মনে হলো একটা দেখলে অন্যটা না দেখলেও হতো। তবে হ্যাঁ শ্যামা মায়ের মূর্তি দুটো প্যান্ডেলেই আলাদা ছিলো। আর ভিতরের কারুকার্যে ছিলো অল্প কিছু পরিবর্তন।

IMG_20261110_183535.jpg
IMG_20261110_183501.jpg
"রাস্তায় আলোকসজ্জা গুলো অপূর্ব লাগছিলো দেখতে।"

ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেল দর্শন করার পর, আমরা প্রথম গিয়েছিলাম "বলাকা ক্লাবের মাঠে", যেটার দূরত্ব একটু বেশি ছিলো। তবে মানুষের ভিড় আর রাস্তার আলোকসজ্জা দেখতে দেখতে আমরাও পৌঁছে গিয়েছিলাম বলাকার মাঠে।

IMG_20261110_183745.jpg

IMG_20261110_183736.jpg

IMG_20261110_183629.jpg

IMG_20261110_183835.jpg

"বলাকা ক্লাবের মাঠে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছিলো। যেখানকার বুদ্ধমূর্তিটি সকলের মন কেড়ে নিয়েছিলো।"

দূর থেকে প্যান্ডেলটা দেখতে বেশ ভালো লাগছিলো। এরপর সামনে গিয়ে আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম। যেখানে প্রবেশদ্বারের সামনেই গৌতম বুদ্ধের সুন্দর একটা মূর্তি ছিলো। আর ভিতরের কারুকার্য গুলোও ছিলো অসাধারণ। সব থেকে বেশি ভালো ছিলো ভেতরের লাইটিং।

IMG_20261110_184052.jpg

IMG_20261110_184004.jpg

IMG_20261110_183949.jpg

IMG_20261110_183936.jpg

IMG_20261110_183927.jpg

"সাদা রঙের কারুকার্যের উপর নীল‌ রঙের আলোটি দেখতে দারুন লাগছিলো।"

ভিতরে বেশিরভাগ সাদা রং বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছিলো। আর নীল রঙের লাইট লাগানো ছিলো। সুতরাং ভিতরের আলোটা এক অন্যরকমের সৌন্দর্য্য সৃষ্টি করেছিলো।

IMG_20261110_184030.jpg
"বলাকা ক্লাবের মায়ের মূর্তি"

এরপর সামনে এগিয়ে মায়ের দর্শন করলাম। তারপর বাইরে বেরিয়ে আসলাম। মাঠে বেশ কিছু দোকান বসে ছিলো। আর স্টেজে তখন অ্যানাউন্সমেন্ট চলছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার। তবে আমাদের হাতে সময় ছিলো না, সেই কারণে আমরা পরবর্তী ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। যেটা ছিলো জাগরণী সংঘের পুজো।

"জাগরণী‌ সংঘ ক্লাব"

IMG_20261110_184802.jpg
IMG_20261110_184428.jpg
"জাগরণী ক্লাবের দিকে এগিয়ে যাওয়ার সময় এই আলোকসজ্জা চোখে পরেছিলো।"

বলাকা ক্লাব থেকে হেঁটে খুব বেশি হলে ৫ থেকে ৬ মিনিট সময় লাগে জাগরণী সংঘের পৌঁছাতে। সেখানকার আলোকসজ্জাও ছিলো আকর্ষণীয়। দূর থেকে প্যান্ডেলটা প্রথম দর্শন করে ভাবলাম এটাই তো এক্ষুনি দেখে এলাম।

IMG_20261110_184843.jpg
"দূর থেকে প্রথম প্যান্ডেল দর্শন করেই অবাক হয়েছিলাম।"

শুধু এই প্যান্ডেলের বাইরে মহাদেবের বড় একটা মূর্তি বসানো ছিলো। ভিতরের দিকে ঢুকে আরও বেশি অবাক হলাম। যখন দেখলাম ভিতরের সাজসজ্জাও অনেকটাই বলাকা ক্লাবের মতো। তবে শুধু আমরা নই, বাকি আরও যারা এই প্যান্ডেল দুটো দর্শন করেছেন, সকলের মুখে একই কথা ছিলো। দুটো প্যান্ডেল তো একই রকমের হয়ে গেছে।

IMG_20261110_185027.jpg

IMG_20261110_185048.jpg

IMG_20261110_185018.jpg

IMG_20261110_185004.jpg

IMG_20261110_184934.jpg

"প্যান্ডেলের ভিতরের কারুকার্য গুলোও আকর্ষণীয় ছিলো।"

ভিতরে ঢুকতে গিয়ে দেখলাম সেখানেও গৌতম বুদ্ধের একটি মূর্তি বসানো, যেটা বলাকা ক্লাবের পুজে প্যান্ডেলেও ছিলো। যাইহোক ভিতরের কারুকার্যে সামান্য পার্থক্য ছিলো। তবে বেশিরভাগই মিল ছিলো। এরপর সামনে এগিয়ে গিয়ে মায়ের মুর্তি দর্শন করলাম, যেটা একেবারেই আলাদা ছিলো। আর সত্যি কথা বলতে মুর্তিটি খুব ভালোও লেগেছিলো।

IMG_20261110_184851.jpg
"মাঠে ছোট্ট একটি মেলাও বসেছিলো।"

এখানকার মাঠে দোকান বসেছিলো অনেকগুলো। ছোট্ট মেলার মতোই মনে হচ্ছিলো। তবে আমরা সেখানে কোনো কিছুই আর কেনাকাটা করিনি। বাইরে বেরিয়ে এসে একটা দোকান থেকে ফুচকা খেলাম, তারপর রওনা করলাম স্টেশনের উদ্দেশ্যে।

IMG_20261110_185254.jpg
"প্যান্ডেলের উপরের অংশ যা সুন্দর ভাবে সাজানো হয়েছিলো"
IMG_20261110_185244.jpg
"বলাকা ক্লাবের মতোই এরাও নীল রঙের আলো ব্যবহার করেছিলো।"

কারণ আমাকে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে হতো। রাখি অবশ্য গাড়ি করেই বাড়িতে ফিরতো। তাই ওকে চলে যেতে বলেছিলাম, তবে ও আমার সাথে স্টেশনে আমার ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করেছিলো।

কিছুক্ষণের মধ্যেই ট্রেন এলো এবং আমি উঠে পড়ার পর, রাখিও বাড়ি উদ্দেশ্য রওনা হলো। সত্যি কথা বলতে খুব কম সময়ের মধ্যেই সবগুলো প্যান্ডেল আমরা দেখেছিলাম, যেটা আমরা আশা করিনি। তুলনামূলক ভিড় কম থাকার কারণেই এটা সম্ভব হয়েছিলো।

IMG_20261110_185138.jpg
"মায়ের সামনে আমি।"
IMG_20261110_185103.jpg
"মায়ের সামনে রাখী।"

এবার দুর্গা পুজোতেও কোনো ঠাকুর দেখা হয়নি, ভেবেছিলাম কালী পূজোতেও হবেনা।তবে অপ্রত্যাশিতভাবে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়েছিলাম রাখির সাথে। যদিও রাখি জোর করেছিলো বলেই আমার যাওয়া হয়েছিলো, না হলে হয়তো এ বছর কোনো পূজোই দেখা হতো না।

যাইহোক দেরিতে হলেও আপনাদের সাথে সমস্ত পুজো প্যান্ডেল পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের তা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

ভালো থাকবেন সকলে।

Sort:  
image.png
Curated By: lirvic
Loading...