"কাশ্মীরি আলুর দম রেসিপি- প্রথমবার তৈরি করলাম"

in Incredible India17 days ago
IMG_20260823_152443.jpg
"বাড়িতে তৈরি কাশ্মীরি আলুর দম ও বাসন্তী পোলাও"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের আজকের দিনটি খুব ভালো কেটেছে।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আমার নিজের হাতে তৈরি কাশ্মীরি আলুর দম। কয়েকদিন আগেই আমি এটা তৈরি করেছিলাম। আজ সেই রেসিপিটিই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি

"কাশ্মীরি আলুর দম তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ"

সবার প্রথমে আমি শেয়ার করবো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কি কি জিনিস ব্যবহার করেছিলাম, -

নংউপকরণপরিমাণ
১.আলু৪০০ গ্ৰাম
২.টকদইহাফ কাপ
৩.আদাছোট্ট এক টুকরো
৪.টমেটো২ টি মাঝারি সাইজের
৫.কাঁচা লঙ্কা‌৬-৭ টি
৬.চারমগজ১½ চা চামচ
৭.কাজুবাদাম৫-৬ টি
৮.সরষের তেল৬-৭ চা চামচ
৯.কাশ্মীরি লঙ্কার গুঁড়ো২ চা চামচ
১০.পোস্ত দানা৩ চা চামচ
১১.গোটা গরম মশলা১ চা চামচ
১২.**গোটা জিরে **২ চা চামচ
১৩.গোলমরিচ½ চা চামচ
১৪.ধনে গুঁড়ো১ চা চামচ
১৫.শুকনো লঙ্কা৩-৪ টি
১৬.গরম মশলার গুঁড়ো১চা চামচ
১৭.লবনস্বাদ অনুসারে
১৮.চিনি½ চা চামচ
১৯.হলুন২ চা চামচ
২০.ঘি১ চা চামচ
২১.ধনেপাতা কুচিহাফ কাপ
২১তেজপাতা ও শুকনো লঙ্কা১ টা করে ফোরণের জন্য

1672344690977_010726.jpg

"তৈরি করার পদ্ধতি"

উপকরণগুলো পড়ে অনেক মনে হলেও, বেশিরভাগ উপকরণ আমাদের ঘরেই থাকে। তাই মন চাইলেই নিরামিষ দিনে এমন সুস্বাদু আলুর দম বানানোই যায়। চলুন এবার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও আপনাদের ইচ্ছে অনুযায়ী এমন সুস্বাদু কাশ্মীরের আলুর দম বাড়িতেই তৈরি করতে পারেন।

IMG_20260823_135859.jpg

সবার প্রথমে আলু গুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে কেটে নিতে হবে। মাঝারি সাইজের আলু নেবেন, যাতে সব কটা আলুর টুকরো একই রকম হয়। এরপর আলু গুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে।

IMG_20260731_202618.png

IMG_20260823_134855.jpg

এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে, শুকনো কড়াইতে কয়েকটি মসলা নেড়ে নিতে হবে। কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য এই মসলাটি একটু বেশি পরিমাণে তৈরি করে, ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। তাতে রান্নার সময় আরও অনেকটা কমে যাবে।

IMG_20260731_202618.png

IMG_20260823_135100.jpg

IMG_20260823_135228.jpg

IMG_20260823_135345.jpg

IMG_20260823_140402.jpg

যাইহোক আমি প্রথমে শুকনো লঙ্কা ও গোটা গরম মসলা কড়াইতে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপর গোটা গোলমরিচ দিয়ে দিলাম। সবশেষে গোটা জিরে, ধনে গুঁড়ো এবং পোস্তদানা দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে, একটু ঠান্ডা হতে দিলাম। তারপর মিক্সিতে এটা গুড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে কাশ্মীরি আলুর দম তৈরির জন্য স্পেশাল মসলা।

IMG_20260731_202618.png

IMG_20260903_230804.jpg

IMG_20260823_140900.jpg

এর পাশাপাশি মিক্সিতে আরও একটা পেস্ট তৈরি করতে হবে। যার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজুবাদাম এবং চারমগজ দিয়ে সামান্য জল ব্যবহার করে মিহি পেস্ট তৈরি করতে হবে। এইগুলো তৈরি করে নিলে অর্ধেক কাজ শেষ
হয়ে যাবে।

IMG_20260731_202618.png

IMG_20260823_135901.jpg

IMG_20260823_141255.jpg

এবার মূল রান্নায় ফেরা যাক। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে, প্রথমে আলু গুলোকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এরপর আলু গুলোকে একটা পাত্রে নামিয়ে রাখতে।

IMG_20260731_202618.png

IMG_20260823_141317.jpg

IMG_20260823_141407.jpg

IMG_20260823_141626.jpg

কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পরিমাণ মতো হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, সামান্য জল দিতে হবে। যাতে হলুদ ও কাশ্মীরি লঙ্কাটা পুড়ে না যায়। এরপর আগে থেকে আদা, কাঁচালঙ্কা, টমেটো কাজু এবং চারমগজের যে পেস্ট তৈরি করে রাখা হয়েছে, সেটা দিয়ে দিতে হবে এবং মসলাটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।

IMG_20260731_202618.png

IMG_20260823_141811.jpg

এরপর যে পাত্রে পেস্ট রাখা হয়েছিলো, সেই পাত্রটি খুব ভালো করে ধুয়ে, সেই জল দিয়ে দিতে হবে। আর আগে থেকে কাশ্মীরি আলুর দমের জন্য যে স্পেশাল গুঁড়ো মসলা তৈরি করা হয়েছিলো, সেই মসলাটাও দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে।

IMG_20260731_202618.png

IMG_20260823_141947.jpg

IMG_20260823_142348.jpg

এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষতে হবে। পরিমাণ মতো টক দই একটা বাটির মধ্যে নিয়ে, খুব ভালোভাবে ফেটিয়ে, ফাটানো টক দইটা আলুর মধ্যে দিয়ে, বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময়ে সামান্য চিনি দিয়ে দেবেন, যাতে টকদই এর স্বাদটা ব্যালেন্স হয়।

IMG_20260731_202618.png

IMG_20260823_144805.jpg

মসলা থেকে তেল ছেড়ে আসলে ঝোলের জন্য গরম জল দিয়ে দিতে হবে। অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাতে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে। এরপর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে।

IMG_20260731_202618.png

IMG_20260823_144815.jpg

IMG_20260823_144844.jpg

IMG_20260904_194656.jpg

একেবারে শেষ পর্যায়ে গরম মসলা গুঁড়ো দিয়ে দেবেন। নামানোর আগে এক চামচ ঘি এবং কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন, কাশ্মীরি আলুর দম।

আপনাদেরকে জানিয়েছিলাম আমি সেদিন প্রথমবার বাসন্তী পোলাও রান্না করেছিলাম, তার সাথেই তৈরি করেছিলাম এই কাশ্মীরি আলুর দম। দুটো রান্নাই প্রথমবার করেছিলাম, কিন্তু খেতে অসাধারণ হয়েছিলো। ইতিপূর্বে আপনাদের সাথে বাসন্তী পোলা ওর রেসিপি শেয়ার করেছি, আর আজ আপনাদের সাথে শেয়ার করলাম কাশ্মীরি আলুর দমের রেসিপিটি।

আপনাদের কাদের এই কম্বিনেশনটা পছন্দ, তা অবশ্যই জানাবেন। আর আপনারা যদি কাশ্মীরি আলুর দম রান্নার ক্ষেত্রে অন্য কোনো কিছু ব্যবহার করেন, সেটাও মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরবর্তীতে আমি সেটা একবার ট্রাই করবো।

ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
image.png
Curated By: lirvic
 17 days ago 

Hola, amiga!

A pesar de ser la primera vez que preparas esta receta, se nota que te quedó deliciosa. Tu paso a paso está muy bien detallado y es muy fácil de seguir. Estoy segura de que el yogur le da un sabor especial y mucha cremosidad.

Fue un placer leerte. #s34engagement