"কখনো কখনো আমাদের প্রতিক্রিয়া গুলো রাগের বহিঃপ্রকাশ নয়, খারাপ লাগারও বহিঃপ্রকাশ হয়"

in Incredible India • 3 days ago
IMG_20261121_225701.jpg
"আমাদের গাছের ফুল।"

Hello,

Everyone,

অবশেষে মনে হয় আজ নিম্নচাপ কাটলো। "আকভান ঘুর্নিঝড়" এর প্রভাবে গতকাল পর্যন্ত আবহাওয়া যেমন ছিলো, সেটা আজ অনেকটাই পরিবর্তন হয়ে‌ গেছে।

যদিও আজ সকালের দিকে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিলো, তবে দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তন হয়েছে অনেকখানি। আর এই কারণেই মনে হলো আগামীকাল থেকে আবহাওয়া অনেকখানি উন্নত হবে।

আজ সকালে নির্দিষ্ট সময়েই ঘুম থেকে উঠেছি। তবে দিনটা কেটেছে অন্যান্য দিনের থেকে অনেকটাই আলাদা। আজ উত্থান বা প্রবোধিনী একাদশী ছিলো। তাই অন্যান্য দিনের মতন সকালে উঠে রান্না ঘরের ব্যস্ততা ছিলো না আজ।

শুভর জন্য যতটুকু প্রতি একাদশীর দিনে লাঞ্চের জন্য ওকে গুছিয়ে দিই, আজও ততটুকুই দিয়েছি। শুভ অফিসে বেরিয়ে যাওয়ার পর, আজ সারাটাদিন অন্য রকম ভাবেই কাটিয়েছি।

IMG_20261121_225631.jpg
"বাড়ির নিত্য পুজো।"
IMG_20261121_115141.jpg
"একাদশীর জন্য গতকাল শুভ আপেল আর শশা এনেছিলো। আজ‌ প্রসাদ হিসেবে সেগুলোই দিয়েছিলাম।"

সংসারের কাজকর্ম যেমন অন্যান্য দিন থাকে তেমনই ছিলো। কিন্তু তার মধ্যেও মাথার মধ্যে আজ অনেক কিছু চলছিলো। সত্যি কথা বলতে জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে, যখন আমরা আমাদের মনের প্রতিক্রিয়াগুলিকে প্রকাশ করতে পারি না। আর তখনই হয়তো সব থেকে বেশি অস্বস্তি কাজ করে নিজের মধ্যে।

সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে আমরা তিনজন রয়েছি। আমি, শুভ এবং শাশুড়ি মা। অবশ্যই শশুর মশাই মারা যাওয়ার পর থেকে শাশুড়ি মা অনেকটাই একা হয়ে গেছেন। আর এই কারণে মাঝে মধ্যেই উনি এদিকে ওদিকে ঘুরতে যান এবং এই বিষয়টাকে আমি মেনেও নিয়েছি।

সেই সময় এই বাড়িতে আমারও একা থাকতে খারাপ লাগে। কারণ শুভ অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ বাড়িতে আমি একাই থাকি। তবে আমি এই বিষয়টা বুঝি যে, দীর্ঘদিন একটা জায়গায় থাকতে থাকতে ওনারও মন খারাপ হয় এটাই স্বাভাবিক।

শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে আমি সর্বদাই চেষ্টা করি যাতে আমার কোনো আচরণ বা কথায় ওনার আঘাত না লাগে। কিন্তু সমস্যা একটাই যে, আমিও একটা মানুষ তাই কিছু খারাপ লাগা আমারও থাকবে, সেটাই অনেকে ভুলে যায়। তাই অনেক সময় আমি ওনার প্রতিক্রিয়া গুলোকেও খুব ভালোভাবে নিতে পারি না।

IMG_20261121_122323.jpg
"একাদশীর মাহাত্ম্য কথা, যেটা প্রতি একাদশীর দিনেই আমি পড়ি।"
IMG_20261121_122311.jpg
"আজ‌ ছিলো উত্থান বা প্রবোধিনী একাদশী।"

আর সত্যি কথা বলতে একটা সময় আমিও অনেক কিছু সহ্য করেছি। সেই মুহূর্তে আমি প্রতিক্রিয়া করিনি বা করতে পারিনি। আজ যখন কোনো ঘটনা ঘটে, তখন আমি নিজের প্রতিক্রিয়া গুলোকে আটকে রাখতে পারিনা। কারণ কথায় আছে দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন মানুষ ঘুরে দাঁড়ায়। আমারও বোধহয় এখন এমন সময়ই এসেছে।

তবে হ্যাঁ এটাও ঠিক যে আমার উদ্দেশ্য কখনোই কাউকে আঘাত করা থাকে না। তবে জীবনে অনেক ক্ষেত্রে কোনো ভুল না করেও আমি অনেক আঘাত নিয়েছি। সেই খারাপ লাগার জায়গা থেকে হয়তো কখনো কখনো‌ প্রতিক্রিয়া গুলো একটু বেশি হয়ে যায়। সত্যি কথা বলতে জীবনে সবটাই ঠিক হয়, তবে যা নষ্ট হয়ে যায় সেটা হলো সময়। যে সময়টা আমরা কেউই আর ফিরে পাইনা কখনো।

পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময় চলে গেলে সেই জিনিসের মূল্যায়ন করা এবং না করা দুটোই সমান মনে হয়। অবশ্য এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে অনেক ক্ষেত্রে যখন একটা বিষয় নিয়ে অনেকে বারংবার কথা বলে, তখন বড্ড বেশি বিরক্ত লাগে আমার। সেই সময় আমার প্রতিক্রিয়া গুলো আরো বেশি করে ধরা পড়ে।

IMG_20261121_225547.jpg
"সন্ধ্যা দিতে যাওয়ার মুহূর্তে ছাদে দাঁড়িয়ে তোলা ছবি।"

যাইহোক তবুও দিন শেষে আজ একাদশী ছিলো। তাই চেষ্টা করেছি নিজের খারাপ লাগা গুলো নিজের মনের মধ্যে রেখে, খুব একটা বেশি প্রতিক্রিয়া না করার জন্য। এবার আমরা এরকম ভাবে কেটেছে আজকের দিনটা তার মধ্যে চেষ্টা করেছি মনটাকে স্থির রেখে, পুজোটা ভালোভাবে দেওয়ার।

কারণ আজকের রাত গেলে হয়তো আগামী কাল থেকেই সবটা আবার নতুনভাবে শুরু হবে। যেহেতু সম্পর্ক গুলো কাছের, তাই খারাপ লাগা থাকলেও এই সম্পর্কগুলোকে সাথে নিয়েই এগিয়ে যেতে হয়।

যাইহোক আজ‌ আর অন্য কিছু নয়, কিছু মনের কথা শেয়ার করলাম আপনাদের সাথে। নিশ্চয়ই এমন খারাপ লাগা আপনাদের মনেও আছে।

সবকিছু মিলিয়ে ভালো থাকুন সকলে এইটুকুই প্রার্থনা। শুভরাত্রি।

Sort:  

That’s tricky... I think it’s better to express the feelings openly. Once you’ve done that, they don’t weigh on you quite so much. But I’m sure that’s down to our slightly different culture. In any case, I think it’s a shame if your own happiness suffers because you’re trying to please others...

Fooder.JPG

Loading...