ধনেপাতা দিয়ে চিকেন

in Incredible India • 6 days ago (edited)

নমস্কার বন্ধুরা,

সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

চিকেন খেতে কমবেশি আমরা সকলেই ভালোবাসি। আর যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা আশা করি ভালো লাগবে। আমাদের বাড়িতে শীতকালে বেশিরভাগ দিনই এই রেসিপিটি রান্না করা হয়। আজকে আমি আপনাদের সাথে ধনেপাতা দিয়ে চিকেন রান্নার রেসিপি শেয়ার করবো। শীতকালের যেহেতু ধনেপাতা বেশি পাওয়া যায় তাই শীতকালেই এই রেসিপিটি বেশি খাওয়া হয়। তবে গতকাল শ্বশুরমশাই বাজার থেকে ধনেপাতা এনেছিল। আর ফ্রিজেও কিছুটা মাংস ছিল। তাই ভাবলাম পছন্দের রেসিপি তাই রান্না করা যাক।।

1000516448.jpg

আমাদের সকলের তো ভালো লেগেছিল। চলুন তাহলে আপনাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে এই রেসিপিটি করেছিলাম----

উপকরণ

নংসামগ্রীপরিমাণ
১আলুতিনটে বড় মাপের আলু
২নুনপরিমাণ মতো
৩হলুদপরিমাণ মত
৪মুরগির মাংস৫০০ গ্রাম
৫টমেটো২ টো
৬কাঁচা লঙ্কা৬-৭টা
৭আদাপরিমাণ মত
৮রসুন১টা
৯পেঁয়াজ৪টে
১০ধনেপাতাএকটু বেশি করেই দিতে হবে
১১তেজপাতা১ টা
১২শুকনো লঙ্কা৩টে
১৩সর্ষের তেল১০০ গ্রাম
১৪লঙ্কার গুঁড়ো১ চামচ
১৫জিরের গুঁড়ো১ চামচ
১৬ধনের গুঁড়ো১ চামচ
১৭গরম মশলার গুঁড়ো১/২ চামচ
১৮গোটা গরম মসলা (এলাচ, দারচিনি, লবঙ্গ)সামান্য

1000512142.jpg

পদ্ধতি

ধাপ ১:

প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেব। এরপর আলুগুলো গোটা গোটা করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপর ওভেনে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব এবং তেল গরম হয়ে গেলে তার মধ্যে কেটে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে দেব।

1000516426.jpg

ধাপ ২:

এরপর তার মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে আলু গুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব।।

1000516428.jpg

ধাপ ৩:

আলুগুলো তুলে নেওয়ার পর, ওই তেলের মধ্যেই তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। তারপর ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি।

1000516430.jpg

ধাপ ৪:

এরপর যতক্ষণে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ ও দারচিনি, ধনেপাতা ও টমেটোর একটা পেস্ট তৈরি করে নেব।

1000516432.jpg

ধাপ ৫:

এরপর পেঁয়াজের মধ্যে কয়েক টুকরো টমেটো দিয়ে দেবো। তারপর তৈরি করে রাখা মসলার পেস্ট দিয়ে দেবো। এরপর দেব ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ।

1000516434.jpg

ধাপ ৬:

এরপর সমস্ত মসলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং ১০ মিনিট মতো নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব।

1000516436.jpg

ধাপ ৭:

এরপর মাংসগুলো দিয়ে দেব এবং মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পাঁচ মিনিট পরে ভেজে রাখা আলু গুলো দিয়ে দেব এবং সমস্ত উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব।

1000516438.jpg

ধাপ ৮:

এরপর মাংস এবং আলুগুলো সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। তারপর ভালোভাবে ফুটিয়ে মাংস এবং আলু সিদ্ধ করে নেব।

1000516440.jpg

ধাপ ৯:

আলু এবং মাংস সিদ্ধ হয়ে গেলে আমাদের রান্না হয়ে যাবে। শেষে একটু গরম মসলার গুঁড়ো দিয়ে দেব।

1000516442.jpg

চিকেনের বিভিন্ন রেসিপি বাড়িতে ট্রাই করা হলেও এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের। ধনেপাতার ফ্লেভারটা রান্নাটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাই। আমার এবং আমার বরের এই রেসিপিটা খুব পছন্দের। আপনারা ও চাইলে আপনাদের বাড়িতে ট্রাই করতে পারেন।

আজ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল অন্য কোনো লেখা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।

Sort:  
Loading...

Curated by @ adeljose