নারকেল নাড়ু বানানোর রেসিপি
নমস্কার বন্ধুরা,
কিছুদিন আগেই ছিল লক্ষ্মীপুজো। বাঙালির প্রত্যেক ঘরে ঘরে এই পুজো পালিত হয়ে থাকে। সংসারের সুখ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা করতে মানুষ এই পুজো পালন করে। দুর্গা পুজো যেতে না যেতেই আবার মানুষের মনে নতুন উৎসবের আনন্দ শুরু হয়ে যায়। সকলের মত আমাদের বাড়িতেও লক্ষীপূজা হয়। বিয়ের পর এটাই আমার শ্বশুরবাড়িতে প্রথমবার লক্ষ্মী পুজোতে অংশগ্রহণ করা। তাই প্রথম থেকেই ভেবে রেখেছিলাম খুব সুন্দর ভাবে গুছিয়ে মা লক্ষ্মীর পুজো দেবো। সেইমতো সকাল থেকে উঠে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে সমস্ত কিছুর আয়োজন করেছিলাম।
মা লক্ষ্মীর পুজোর একটি অন্যতম প্রধান উপকরণ হলো নারকেল নাড়ু। মা লক্ষ্মী প্রসাদে নাড়ু দেওয়ার প্রচলন রয়েছে। তাই সকাল থেকেই নাড়ু বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। এই বছর আমি একা হাতে নাড়ুগুলো বানিয়েছিলাম। প্রথমে একটু ভয় ছিলাম যে ঠিকঠাকভাবে হবে কিনা তবে শেষমেশ খুব সুন্দর হবে কাজটা সম্পন্ন করেছিলাম।
চলুন তাহলে আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে আমি নারকেল নাড়ু বানিয়েছিলাম-----
|
|---|
| নং | সামগ্রী | পরিমাণ |
|---|---|---|
| ১ | নারকেল | তিনটে |
| ২ | আখের গুড় | পরিমাণ মতো |
| ৩ | এলাচ | তিনটে |
|
|---|
ধাপ ১:
প্রথমেই তিনটে নারকেল ছাড়িয়ে নিয়েছিলাম। শুকনো নারকেল ছাড়ানো ভীষণ কষ্টের। তবে পছন্দের জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আমার শ্বশুর বাড়ির কেউ যেহেতু নারকেল ছাড়াতে পারে না তাই আমি নিজেই চারটে নারকেল ছাড়িয়ে ছিলাম। তার মধ্যে একটার মধ্যে আবার ফোঁপড়া হয়েছিল, যেটা খেতে বেশ ভালো লাগে।।
ধাপ ২:
এরপর সব নারকেল গুলোকে নারকেল কোড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছিলাম। যদিও আমার একার পক্ষে পুরোটা করা সম্ভব হয়নি তাই অর্ধেক আমি আর অর্ধেক আমার শাশুড়ি মা করেছিল। এটা বেশ পরিশ্রম সাপেক্ষ এবং সময় সাপেক্ষ।
ধাপ ৩:
এরপর সমস্ত কোড়ানো নারকেলগুলোকে একটা কড়াই এর মধ্যে নিয়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়েও নাড়ু তৈরি করা যায়। তবে এই বছর আমাদের বাড়িতে আখের গুড়ের নাড়ুটাই বানানো হয়েছিল। আখের গুড় দেওয়ার পর নারকেল এবং গুড়টাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
ধাপ ৪:
খুব সুন্দর ভাবে দুটি উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর যখন পুরো নারকেলটা গুড়ের সাথে মিশে যাবে তখন তার মধ্যে তিনটে এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছিলাম। এক্ষেত্রে এলাচ গুঁড়ো ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তবে সেই দিন আমাদের বাড়িতে ছিল না।
ধাপ ৫:
এরপর করাটা ওভেনে চাপিয়ে একদম হালকা আঁচে রান্না করতে হবে। এটা একটু সময় নিয়েই তৈরি করতে হয় নইলে গুড়ের মধ্যে ভালোভাবে আঠালো ব্যাপারটা আসে না। তাই আমি একদম হালকা আঁচে সময় নিয়ে নারকেল টাকে পাক দিচ্ছিলাম।
ধাপ ৬:
যতক্ষণ না নারকেলের মধ্যে থাকা জল পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এবং তার মধ্যে একটা আঠালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত জ্বাল দিয়ে যেতে হবে এবং সেই সাথে নারকেল টাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে পুড়ে না যায়। যখন নারকেলের মধ্যে থেকে সমস্ত রস শুকিয়ে যাবে এবং একটা আঠালো ভাব চলে আসবে, তখন আমরা নামিয়ে নেব।
ধাপ ৭:
এরপর গরম থাকতে থাকতেই, অল্প অল্প করে নারকেল নিয়ে হাতের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে একটা গোলাকার আকার দিয়ে দেব।
ব্যস্! তাহলেই আমাদের নারকেল নাড়ু রেডি হয়ে যাবে।
নারকেল নাড়ু তো আমার বেশ ভালো লাগে। সে চিনির হোক কিংবা গুড়ের দুটোই আমার খুব পছন্দের। আমার মত আপনারা কারা নারকেল নাড়ু খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Qué lindo que hayas estrenado la tradición en tu nueva casa preparando los narkel naru vos misma, aunque el detalle de los cuatro cocos cuando la receta pide tres me dejó pensando. Ese primer Lakshmi Puja seguro tuvo un sabor distinto con el prasad hecho por tus manos.
0.00 SBD,
0.08 STEEM,
0.08 SP
Muchas gracias por leer mi publicación y dejar un comentario tan lindo. En cuanto a los cuatro cocos que aparecen en la foto, los pelé y abrí yo misma; sin embargo, uno de ellos no servía. Por eso, al final preparé los naru (dulces de coco) utilizando los tres restantes.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Congratulations!
Your post has been visited and supported by the Steem Dream Team through the @booming02 curation account.We appreciate the effort and value you bring to the Steem community. Keep creating quality content, engaging with others, and contributing to the growth of our ecosystem.
Supporting