কৃষ্ণনগরে শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পূজা

in Incredible India • 4 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

7664.jpg

রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পূজার রমরমা। শহর জুড়ে আজ থেকেই আলোয় আলোকিত। সেজে উঠেছে কৃষ্ণনগর ।এ ছাড়াও সেজে উঠেছে আমাদের শহরে প্রত্যেকটি মন্ডপ থেকে শুরু করে প্রতিমা গুলো। আজকে সন্ধ্যের পর বেরিয়েছিলাম একটু মামার মেয়ের সাথে। ওর কিছু কেনাকাটার করবার জন্য। আসলে অনেকদিন ধরেই বায়না করছিল ওকে নিয়ে বেরোনোর জন্য। কিন্তু আমি সময় করে উঠতে পারিনি। তাই আজকে সন্ধ্যের পর দুই বোন মিলে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছিলাম। আমারও কিছু প্রয়োজনীয় কাজ ছিল সেগুলোও সেরে নেওয়ার জন্যই আরো যাওয়া।

7666.jpg

কৃষ্ণনগর বাসীদের কাছে জগদ্ধাত্রী পুজো মানে একটা বড় উৎসব। অন্যান্য পূজোর থেকেও এই পুজোর জন্য সারা বছর চেয়ে থাকে সারা কৃষ্ণনগরবাসী। এই পুজোতে বহুদূর থেকে বহু দর্শনার্থী আসে। শুধুমাত্র এই জগদ্ধাত্রী পুজোয় আনন্দ করবে বলে, যাইহোক আজকে তো রাস্তায় প্রচন্ড ভিড় গাড়ি ঘোরার প্রচন্ড জ্যাম। কারণ যেখানে জগদ্ধাত্রী পূজা হচ্ছে সমস্ত রাস্তাগুলো বন্ধ। যেহেতু একটা রাস্তা দিয়ে সমস্ত গাড়ি-ঘোরা যাতায়াত করছে তাই রাস্তায় তো ভিড় হবেই ।বোনের প্রয়োজনীয় কাজ সারার পর সোজা চলে গিয়েছিলাম আমার কাজ সারতে।

7665.jpg

দুজনের কাজই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এরপর চলে গিয়েছিলাম আমাদের কৃষ্ণনগর শহরে রাজরানী বুড়ি মাকে দেখার জন্য। সেখানে তো সবসময়ই প্রচুর মানুষের সমাগম লেগেই থাকে ।ভিড় ঠেলে ঢোকা সম্ভব হয় না। তবে আজকে দেখলাম একটু ভিড় কম আছে তাই আমি আর বোন ভিড় ঠেলতে ঠেলতে ঢুকে পড়েছিলাম। রাজরানীকে দর্শন করবার জন্য। তিনিও সেজে উঠেছে তার রূপে, কিন্তু এখনো গয়না পড়ানো বাকি রয়েছে ।গয়না ছাড়া এক রূপ আর শুধুমাত্র সাজে আরেক রূপ। বুড়িমাকে দর্শন করে আবারো বেরিয়ে পড়েছিলাম রাস্তায় প্রচুর প্রতিমা পড়ে সেগুলো দেখার জন্য।

7584.jpg

সবগুলোই এখনো সাজানো ইন কমপ্লিট হয়ে পড়ে আছে। তোর জোর চলছে তাড়াতাড়ি কাজ শেষ করবার। যাই হোক হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বাড়ির কাছে আরেকটি প্রতিমা সেখানে বিরাট মাঠে বিরাট মেলা বসে।। সেখানেও চলছে জোর কদমে প্রস্তুতি পর্ব ।আসলে জগদ্ধাত্রী পুজোয় প্রচুর ভিড় হয়। তাই এখন থেকেই শুরু হয়ে গেছে মানুষজনের ঠাকুর দেখা। আসলে এখনকার দিনে ভিড় ঠেলে লাইন দিয়ে কেউ ঠাকুর দেখতে চাই না তাই আগে থেকেই সমস্ত ঠাকুর গুলি দেখা শুরু হয়ে যায়।

তবে আমাদের বারোয়ারিতে এখনো প্রতিমা রেডি হয়নি ।তাই এখনো প্রতিমাটিকে মন্ডপে তোলা হয়নি। এইরকম অনেক মন্ডপ রয়েছে ইনকমপ্লিট ভাবে পড়ে রয়েছে। গতকালকেই বেশিরভাগ মন্ডপে উদ্বোধন হবে। আবার অনেক মন্ডপ আজকে উদ্বোধন হয়ে গেছে। যাইহোক দুই থেকে তিনটে প্রতিমা দেখার মূহুর্ত আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। সারা কৃষ্ণনগর জুড়ে ২০০-৩০০ টি জগধাত্রী পুজো হয়। সকলকে জানাই জগধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।


আজ এইখানে শেষ করছি। আবারো নতুন কোন পোষ্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।

Sort:  
Loading...
image.png
Curated By: lirvic
 yesterday 

Thank you 🙏