কালী ঠাকুর বিসর্জন দেখতে গিয়ে অন্যরকম দৃশ্যের মুখোমুখি

in Incredible India • 6 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

6722.jpg

গত দুদিন ধরে আপনাদের মাঝে কালিপ্রতিমা বিসর্জনের কিছু মুহূর্ত শেয়ার করে নিচ্ছিলাম। সেদিন বিসর্জনের সময় যখন নদীর পাড়ের দিকে নেমে দাঁড়িয়ে ছিলাম বিসর্জনের বেশ কিছু জিনিস চোখে পড়ছিল।অবাক দৃষ্টিতে সেই দিকেই চেয়ে ছিলাম। দেখে নিজের ভীষণ খারাপ লাগছিল ।আসলে যে কোন জিনিস পাওয়া সময় আমাদের যে তাগিদ থাকে কিন্তু সেটা পূরণ হয়ে গেলে তার প্রতি কোন জিনিসেরই প্রতি দয়া মায়া থাকে না। ঠিক তেমনই পুজোর সময় মাকে প্রস্তুত করার জন্য কিংবা কি দিয়ে সাজালে ভালো লাগবে কেমন ভাবে সাজালে ভালো লাগবে। যারা পুজো করে তাদের মাথায় সব সময় এইরকম চিন্তাভাবনায় চলতে থাকে।

6520.jpg

কিভাবে প্যান্ডেল করলে মানুষের চোখে ধরবে কিংবা কি করে লাইটিং করলে ভালো লাগবে এগুলো করতে মানুষ লাখ লাখ টাকা খরচ করে ফেলে। কিন্তু যখন সমস্ত কিছু শেষ হয়ে যায় সব কিছু এক নিমিষেই সব ভেঙে ফেলা হয়। কৃষ্ণনগরে প্রচুর বড় বড় কালী ঠাকুরের মূর্তি পূজা করা হয় ।কিন্তু সেগুলো যখন বিসর্জনে নিয়ে এসে বিসর্জন দিয়ে ফেলছিল সত্যি ভীষণ খারাপ লাগছিল। প্রতিমা গুলো জলে ফেলার পরেই পৌরসভার লোকজন সেগুলোকে জলে ভিজিয়ে বিচালির গা থেকে মাটি গুলো জলে ফেলার চেষ্টা করছিল ।মানে ক্রেনের মতো একটা গাড়ির সাহায্যে চুবিয়ে চুবিয়ে টেনে হাজরে ডাঙ্গায় ফেলছিল।

জলে মাটিগুলো গলে গেলেই সেই বিচুলিগুলো কিভাবে টানতে টানতে ডাঙ্গায় নিয়ে এসে রাখছিল সে দৃশ্য দেখে আমার ভীষণ খারাপ লেগেছিল ।কারণ ওই প্রতিমা পুজো করবার জন্যই মানুষ কত টাকা পয়সা খরচ করে পরিশ্রম করে। সেগুলো নিয়ে মাতামাতি করে। কিন্তু বিসর্জনের পর তার কোন দাম থাকে না ।এটা মানুষের ক্ষেত্রে অবশ্য একরকম হয়। মানুষ জন্মের সময় যেমন মানুষের কত মাতামাতি তারপরে যখনই কিছু হয়ে যায় কিংবা মানুষ মারা যায় তখন কখন তাকে বাড়ি থেকে নিয়ে যাবে সেই চিন্তা ভাবনায় করে। এটা সব ক্ষেত্রেই হয়তো একই রকম নিয়ম।

সব জিনিসই যখন আসে তখন এক আনন্দ। কিন্তু যাওয়ার সময় বুক ভরা বেদনা নিয়ে যাই। যাইহোক ক্রেনে করে বিজলী গুলো টানতে টানতে ডাঙ্গায় এসে ফেল ছিল না হলে আবার নদীর জল একেবারে কমে যাবে ।সেই জন্যই হয়তো এইরকম বন্দোবস্ত। কারণ আর কিছুদিন পরেই রয়েছে আবার জগধাত্রী পুজো। আবার কিছু কিছু প্রতিমা জলে গলছিল না সেগুলোকেও টানতে টানতে নিয়ে এসে উপরে ফেলা হচ্ছিল। এতে হয়তো নদীর অনেকটা উপকার হচ্ছে কিন্তু মানুষের দেখলে সত্যিই ভীষণ খারাপ লাগে।

সেদিন ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ঠিক যেমন ভালো লাগছিল। কিন্তু এই দৃশ্য দেখে মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তাই সমস্ত জিনিস দূর থেকে দেখাই ভালো। কাছে গিয়ে যত দেখা হবে ততই খারাপ লাগবে। খারাপ লেগেছিল তাই কোন ছবি তোলা হয়নি। মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল।


আজ এখানেই শেষ করলাম। আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...
 6 days ago 

Thank you 🙏