রাত জেগে ঠাকুর দেখতে যাওয়া

in Incredible India • 10 hours ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলের ভালো লাগবে।

9384.jpg

রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্যের শহর ভালোবাসার শহর কৃষ্ণনগর। কৃষ্ণনগরের উৎসবের শেষ নেই। সারা বছর ধরেই উৎসব লেগেই থাকে। তার মধ্যে অন্যতম জগদ্ধাত্রী পুজো। এ কথা আপনারা বহু পোস্টে পড়েছেন। তবে জগদ্ধাত্রী পুজোর কোনো পোস্ট সেভাবে আপনাদের মাঝে এখনো শেয়ার করে উঠতে পারিনি ।এ বছরে প্রথম ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে রাজা কৃষ্ণচন্দ্রের প্রচলিত পূজো শুরু হওয়ার পর প্রথম এই বছরই দুইদিন পর বিসর্জন হলো । শুধু কৃষ্ণনগরে বলেই নয় চন্দননগর, তেহট্ট আরও যেসব জায়গাতে জগধাত্রী প্রতিমা বিসর্জন হয় সব জায়গাতেই শুরু হয়েছে গতকাল থেকে বিসর্জন ।আমাদের কৃষ্ণনগরে প্রত্যেক বছরই দুদিন বিসর্জন হয়। প্রথম দিন সাঙে মানে কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়া হয়। আর দ্বিতীয় দিন গাড়িতে করে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মাকে বিসর্জন দেওয়া হয়। গতকাল ছিল তার প্রথম দিন।ঢাকের শব্দে কৃষ্ণনগরের রাজপথ রমরম করে। মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

9219.jpg

এবছরে সেভাবে তেমন প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আমার প্রত্যেক বছর প্রথম বিসর্জন টা দেখতে ভীষণ ভালো লাগে। আমি অবশ্য দ্বিতীয় বিসর্জন দেখতে যায় না। গতকাল সন্ধ্যের পর থেকে নিজের বারোয়ারী তে ছিলাম ।কারণ মাকে তার জায়গা থেকে নামিয়ে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হবে। প্রচন্ড মন খারাপের সাথে বারোয়ারী তে প্রায় এক ঘণ্টার মতো দাঁড়িয়ে ছিলাম। যতক্ষণ পর্যন্ত মাকে নামানো হয়নি ঠিক ততক্ষণ পর্যন্তই দাঁড়িয়ে ছিলাম মাকে নামিয়ে তারপরে সাং এ বাঁধতে অনেকক্ষণ সময় লাগে ।কারণ মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। বাঁধার প্রস্তুতি পর্ব দেখে বাড়িতে চলে এসেছিলাম ।প্রথম দিন ঠাকুর বেরোয় অনেক রাত্রিবেলা প্রায় দুটো তিনটের দিকে।

প্রথমে ভেবেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে তারপরে ঠাকুর বিসর্জন দেখতে যাব ।কিন্তু প্রত্যেক বছরই আমাদের বারোয়ারী ঠাকুরের সাথে আমরা যাই। এছাড়াও পাড়ার মোড়ে দিয়ে বেশ কিছু ঠাকুর যাচ্ছিল ।সেগুলো দেখতে গিয়েছিলাম তারপরে এসে প্রায় রাত দুটো নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাব বলে। কারণ তখন আমাদের পাড়ার ঠাকুর বেরিয়ে গেছে। বাড়ির কাছ থেকে টোটো ধরে আমি আমার বর , ঈশা ,ঈশান ঈশার মামার মেয়ে আর তার দিদা সকলে মিলে একটা টোটো ধরে চলে গিয়েছিলেন ঠাকুর বিসর্জন দেখবো বলে।

ঠাকুর বিসর্জন দেখতে গিয়ে সে তো আশ্চর্যের বিষয় রাত দুটো থেকে ভোর পাঁচটা অব্দি একভাবে বসে আছি তখনও একটাও ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছে না। সব ঠাকুর গিয়ে রাজবাড়ীতে জমা হয়ে আছে। কারণ কৃষ্ণনগরের ঐতিহ্য রাজা কৃষ্ণচন্দ্র কে সমস্ত প্রতিমা দর্শন করিয়ে তবেই তাকে নিরঞ্জন এর পথে নিয়ে যাওয়া হত। এই ঐতিহ্য বহু বছর ধরে চলে আসছে। যাই হোক বসে থাকতে থাকতে ভীষণ বোর লাগছিল। ভাবছিলাম বাড়ি চলে যাই ।কারণ ঘুমের জন্য শরীরটা অস্বস্তি লাগছিল। বসে বসে খানিকক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম। যাই হোক এর পরে ভোর পাঁচটা থেকে শুরু হয়েছিল পরপর বিসর্জন। সেই মুহূর্ত আমি আপনাদের মাঝে পরের পোস্টে শেয়ার করে নিচ্ছি।


আজ এইখানেই শেষ করলাম। আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আগামীকাল ।সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...