শিক্ষক দিবসের স্মৃতি

in Incredible India • 2 days ago

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি শিক্ষক দিবস এর কিছু স্মৃতি।

যতদিন আমাদের জীবনে স্কুল ,কলেজ ,টিউশন ব্যাচ থাকে অর্থাৎ আমরা আমাদের পড়াশোনার কারণে এসব জায়গার সাথে যুক্ত থাকি, ততদিন শিক্ষক দিবসের মজাটা আমাদের কাছে অন্যরকম থাকে।

আমার এখনো মনে আছে স্কুলে পড়তে, যখন টিউশন ব্যাচে পড়তাম, তখন কত ধুমধাম করে বিভিন্ন রকম আয়োজন করে সকলে মিলে চাঁদা তুলে স্যার অথবা ম্যামদের জন্য উপহার কিনতে সবাই মিলে বের হতাম।

1000529876.jpg

লোকেশন

তারপরে স্যার ম্যাডামরা যে রুমে আমাদের পড়াশোনা করাতেন, সেই ঘর আমরা সাজাতাম সবাই মিলে। কেক কাটা হতো, নাচ, গান, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে শিক্ষক দিবস পালন করতাম।

ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়লে তখনকার উত্তেজনাগুলো হয়তো সেভাবে ফিল করতে পারি না। মাঝেমধ্যে এ কারণে মনে হয় যখন ছোট ছিলাম, তখন ছোট ছোট বিষয়গুলোকে নিয়েও কতটা আনন্দ করতাম। আর এখন যত দিন যাচ্ছে , শুধু মনে হয় দৌড়ে চলেছি।। উপভোগ করার বিষয়টা ছোটবেলাতেই হয়তো আমরা সবাই বেশি করে থাকি।

স্কুলের কথা মনে পড়লেও বেশ মজা লাগে। টিচারসডেতে আমাদের সকলকে কত ধরনের প্রোগ্রাম করতে হতো, স্কুলে শাড়ি পড়ে যাওয়া , সবমিলিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা, ক্লাসে ক্লাস টিচারের উদ্দেশ্যে কত কিছুই নাহ করতাম। ছোটবেলায় শিক্ষক দিবস আমাদের কাছে অনেকটা পুজোর মতন আনন্দ দিত।

1000529877.jpg

লোকেশন

স্কুলের গন্ডি পেরিয়ে যখন কলেজে ঢুকেছি, তখনও সেই আনন্দ উপভোগ করেছি ,প্রফেসরদের সাথে খুব সুন্দর ভাবে অংশগ্রহণ করেছি বিভিন্ন প্রোগ্রাম এ।ইউনিভার্সিটিতেও তাই। এর সাথেই তো ছিল জম্পেশ খাওয়া দাওয়ার ব্যবস্থা।

প্রত্যেকটা ব্যাচে টিচার্স ডে সেলিব্রেট হতো ।আর তার কিছুদিন পরপরই স্যারেরা খাওয়াতেন। এক দুই সপ্তাহ হয়তো বাড়িতে ঠিকভাবে খেতেই পারতাম না । কোনো স্যারের বাড়ি থেকে ফ্রাইড রাইস ,চিলি চিকেন দিত, আবার কোথা থেকে আসতো বিরিয়ানি ,কেউ আবার চিকেন রোল ,মোটামুটি মেনু কার্ডে এগুলো মাস্ট।

যাই হোক এখন শিক্ষক দিবস একটু অন্যভাবেই কাটে। কারণ স্কুল কলেজের গণ্ডি পার করে এখন অনেক বড় হয়ে গিয়েছি। তবুও পড়াশোনার সাথে সাথে যে স্যারদের সাথে এখনো যোগাযোগ রয়েছে, তাদের কাছে এখনো শিক্ষক দিবসের দিনটা যাওয়ার চেষ্টা করি।। না যেতে পারলেও ফোন করে প্রণাম জানাই।

ছোটোবেলার আনন্দগুলো মনে পড়লে পুরনো স্মৃতিতে ফিরে যাই। তাই জন্যই ভাইকে বলি এখন যে সময়টা যাচ্ছে সেটা পরবর্তীতে খুব মিস করবি। স্কুল কলেজ ইউনিভারসিটি লাইফ আমাদের সব সময় শিখিয়ে এসেছি কিভাবে সংঘবদ্ধ ভাবে সবকিছু করতে হয়, সেটা পড়াশোনা হোক কিংবা অনুষ্ঠান, কিংবা আনন্দ, কিংবা বকাঝকা খেয়ে সবাই মিলে শাস্তি পাওয়া, সবই তো আমরা বন্ধুরা একসাথে করেছি।

যাইহোক আজকে এখানেই শেষ করছি।

Sort:  
Loading...

IMG_20260930_221658_392.webp