আমার বিয়ের প্রথম পর্ব।
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি । অনেক দিন পর আপনাদের মাঝে আমার নিজের লেখা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার আজকের লেখাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চাই আমি বাংলাদেশে গিয়ে ছিলাম ছুটি কাটাতে । এবং তিন মাস ছিলাম এবং বাংলাদেশে গিয়ে অনেক কিছু উপভোগ করেছি আবার অনেক কিছু শিখেছি । সুখ দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনে থাকে তবে আজ আমি আপনাদের মাঝে বাংলাদেশে গিয়ে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি তার কিছু ছবির অংশ দিয়ে।
আসলে আমি শেয়ার করতে যাচ্ছি আমার নিজের বিয়ের কিছু অংশ আপনাদের মাঝে । আমি বাহিরে আছি চার বছর ধরে এবং চার বছর পরে নিজের জন্মভূমিতে ফিরে গিয়ে ছিলাম। আসলে হঠাৎ করে বাংলাদেশে চলে যাই কারণ আমার মনটা অনেক খারাপ ছিলো । মায়ের কথা অনেক বেশি মনে পড়েছিল তবে বাংলাদেশে যেতে পারবো এটাও কখনো ভেবে উঠতে পারিনি।
কারণ বাংলাদেশে গিয়ে ছিলাম হঠাৎ করে এবং আমি বাংলাদেশে গিয়ে আমার একটি দাদাকে সাথে নিয়ে অনেক মেয়ে দেখা দেখি করে ছিলাম। আসলে প্রত্যেকটা মানুষই চাই নিজের জীবন সঙ্গিনী যেনো তার মনের মতো হয়ে থাকে। ঠিক মেয়ে দেখতে দেখতে এমন একটি মেয়ে আমার পছন্দ হয়ে যায় এবং তাদেরও আমার করে পছন্দ হয়ে যায়। তাই আমরা সবাই এক জায়গায় বসে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে ছিলাম।
আমার হাতে অবশ্যই বেশি দিন সময় ছিলো না চার মাসের ছুটি নিয়ে বাংলাদেশে গিয়ে ছিলাম। কিন্তু বাংলাদেশে যাওয়ার কিছু দিন পরে জানতে পারলাম। তিন মাসের বেশি থাকতে পারবো না এবং মেয়ে দেখতে দেখতে এবং বিয়ে করে বাড়ি আসতে আসতে ২১ দিন পার হয়ে যায়। আসলে হাতে দিন গুনা তাই দিন গুলো যেনো খুব দ্রুত চলে যাচ্ছিল।
যাই হোক বাংলাদেশে গেলাম সেখানে গিয়ে মেয়ে খুঁজে পেলাম বিয়ে করার জন্য। তার মাঝে অনেকে অনেক কথা বলেছিল বিয়ে হবে না বা অনেকে বলছিল মেয়ে দেবে কে বিভিন্ন ধরনের কথা বার্তা হচ্ছিলো । যেটা সব সময় বিয়ে-শাদীর বিষয়ে অনেক ধরনের কথা বার্তা উঠে আসে। ঠিক তেমন টাই আমার ক্ষেত্রেও চলে আসে আসলে বিয়ে করার ইচ্ছা নিয়ে কিন্তু আমি বাংলাদেশে যায় নাই।
তবে অনেকে বলছে এই চার বছর পরে বাংলাদেশে এসেছিস আবার ঘুরে ফিরে মালেশিয়াতে এসে কবে যে বাড়িতে আসবি তার তো ঠিক নাই। তাই সবাই কম বেশি বলছিল বিয়ে করে আসলে সেটাই সব চাইতে বেশি ভালো হবে। তাই আমিও ভেবে চিন্তে বিয়েতে মত দিয়ে মেয়ে খোঁজা খুজি শুরু করি।
যাই হোক সব কিছু ঠিকঠাক ভাবে হচ্ছিল এবং আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিলো আমি বিয়েটা ধুমধাম করে করবো। কারণ বেশির ভাগ ক্ষেত্রে প্রবাসীদের বিয়ে মোবাইলে হয়ে থাকে এবং বাড়ি গিয়ে বউ উঠিয়ে নিয়ে আসে । বা অনেক ক্ষেত্রে মেয়ে দেখতে যাই দিন খান ছাড়া বিয়ে হয়ে যায় তবে আমি দিন ফেলিয়ে বিয়ে করতে চেয়ে ছিলাম।
কারণ প্রত্যেকটা মানুষের তো বিয়ের ক্ষেত্রে মনে অনেক ধরনের ইচ্ছা থাকে যে ইচ্ছা গুলো আমারও ছিলো এবং পুরন তো আমার ও করতে হবে। কারণ আমার ও যে মনে অনেক ইচ্ছা আছে । যেটা সবারই থাকে সময় চলে যায় যাক তবে নিজের ইচ্ছা গুলো পূরণ করাটাই মূল উদ্দেশ্য সবারই থাকে যেটা আমারো ছিলো।
যাই হোক বন্ধুরা। আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের বিয়ের কিছু কথা তুলে ধরলাম পরবর্তীতে এখান থেকে শুরু করব । কারণ গল্পটা তো আর এক দিনে শেষ হওয়ার নাই অনেক লম্বা একটি গল্প। তাই পরবর্তী পর্ব তুলে ধরব বিয়ের দিন আসলে কতটা মজা হয়েছিল এবং কি কি হয়েছিল সাথে থাকবেন সবাই আমার ধন্যবাদ সবাইকে।
@dasudi ধন্যবাদ আপনাকে ।
Heartedly congratulations for your marriage from the entire team of meraindia!