জেনারেল রাইটিং - আশা

in আমার বাংলা ব্লগ • 19 hours ago

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয় বস্তু হচ্ছে, আশা।


jordan_singh-loveourplanet-4851331_1280.jpg

Image by Ajay kumar Singh from Pixabay

কথায় আছে, আশায় বাঁচে চাষা। আমার ধারণা এখানে চাষা বলতে সকলকেই বুঝানো হয়েছে যারা জীবনে কোন সংকল্প করেছে। যারা স্বপ্ন বুনে তাদের সকলকেই এখানে চাষা হিসাবে অভিহিত করা হয়েছে। আমাদের কত শত আশা আছে। আর আশা আছে বলেই আমরা এখনও বেঁচে আছি। নতুবা হয়ত আমাদের দেহে প্রাণ থাকত, কিন্তু আমরা হয়ে থাকতাম অন্তঃসার শুণ্য কোন মানুষ, যাদের কোন উদ্দেশ্য নেই। আমরা কেন বেঁচে আছি সেই উত্তরও আমাদের কাছে থাকত না।

ঘটনা যাইহোক, আমরা আশা নিয়ে আছে এটাই মূল কথা। আমাদের আশা আছে বলেই আমরা প্রতিনিয়ত পৃথিবী নিয়ে ভাবছি। কিভাবে পৃথিবীকে আরও বাসযোগ্য করা যায়? কিভাবে জীবন ধারন আরও সহজ করা যায়? এনিয়ে বিজ্ঞানীরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে নিরলস ভাবে।

তারাও আশা করে পৃথিবীকে চমৎকার কিছু তারা দিতে পারবে। তারা ছাড়াও এখানে আরও এমন অনেক মানুষ আছে যারা নানা ক্ষেত্রে আমাদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য সব সময় কাজ করে যাচ্ছে। ভাবতেই অবাক লাগে, এতগুলো মানুষের মনে যদি আশা না থাকত, তাহলে কি হত? কেমন আমাদের পৃথিবী?

আমাদের আশা করতেই হবে। সব কিছুরই চালিকা শক্তি আছে। আর পৃথিবীর চালিকা শক্তি হচ্ছে আমাদের আশা। যা আমাদের প্রথিবীকে আরও সামনের দিকে এগিয়ে নেবে।

Sort:  

La metáfora del "chাষা" que mencionás me hizo pensar en mi viejo, que sembraba sin saber si iba a llover. Lo que aprendí es que la esperanza sin acción se queda en el aire, por eso me gustó que cerraras diciendo que es la fuerza que mueve al mundo. ¿Vos creés que la esperanza se cultiva o simplemente se tiene?