Abb-Charity থেকে একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির জন্য সহায়তার আবেদন।
আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একজন ব্লাড ক্যান্সার রোগীর পক্ষ থেকে সাহায্যের জন্য আবেদন করছি। আমার বাংলা ব্লগের একটি মানবিক ফান্ড হলো @abb-charity । আমি আমার সহপাঠী বন্ধুর এই কঠিন পরিস্থিতিতে সকলের সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির পরিচয়।
সরকারি সা,দত কলেজের প্রিলিমিনারী টু মাস্টার্স এর শিক্ষার্থী গোলাম মোস্তফা। তিনি পলিটিক্যাল সায়েন্স এ অধ্যায়নরত একজন শিক্ষার্থী (2023-2024) সেশন। তিনি বেশ কিছুদিন যাবৎ মরণঘাতী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে তার পারিবারিক অসচ্ছলতার কারণে চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তিনি আমাদের ডিপার্টমেন্টের ক্লাস প্রতিনিধির মাধ্যমে আমাদের সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
অতএব আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে কিছু সহায়তা পাঠানোর জন্য আশ্বস্ত করেছি। আমাদের হাতে আসা কিছু ডকুমেন্ট নিচে আপলোড করে দেওয়া হলো।
তাই আমি abb-charity ফান্ড থেকে আমার সহপাঠী বন্ধুর পক্ষ থেকে সাহায্য প্রার্থী। আশা করি সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমার আবেদনটি গৃহীত হবে।
| রোগীর নাম | গোলাম মোস্তফা |
|---|---|
| রোগের ধরন | ব্লাড ক্যান্সার |
| রোগীর বসবাসের জেলা | টাঙ্গাইল |
| অধ্যয়নরত আছেন | করুটিয়া সরকারি সা,দত কলেজ (টাঙ্গাইল) |
| বয়স | ২৪ বছর |
এখন পর্যন্ত আমার ওয়ালেটে আসা লিকুইড steem গুলোর তালিকা নিচে দিয়েছি।
| Received 30.000 STEEM from | saniya9 |
|---|---|
| Received 50.000 STEEM from | max-pro |
| Received 50.000 STEEM from | oswaldocuarta |
| Received 50.000 STEEM from | alsarzilsiam |
| Received 50.000 STEEM from | mamun123456 |
| Received 25.110 STEEM from | ariful2 |
| Received 80.000 STEEM from | hafizullah |
| Received 50.000 STEEM from | pandora2010 |
| Received 100.000 STEEM from | nusuranur |
| Received 100.000 STEEM from | tangera |
| Received 20.000 STEEM from | bokhtiar1444 |
| Total Liquid 605.11 Steem | 11 people |
সহায়তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
cc : @rme @rex-sumon @moh.arif
পোষ্টটি পিনড করে দেয়া হলো, আশা করছি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই পিন করে দেওয়ার জন্য💕
আমার পক্ষ হতে কিছু স্টিম পাঠিয়ে দিয়েছি আপনার ওয়ালেটে। ধন্যবাদ।
Alhamdulillah vai, steem received 💕