সবাইকে খুশি করা সম্ভব না!
copyright free image from Pixabay
খেয়াল করলে দেখবেন বর্ষায় কৃষক আকাশের দিকে তাকিয়ে খুশি হয়, জমিতে পানির প্রয়োজন। আর পথচারী ভেজা জামা নিয়ে বিরক্ত। আবার গ্রীষ্মকালে রোদ উঠলে শিশুরা ঘুরি উড়ায় আর মাঠের কৃষক চিন্তায় পড়ে। একই আকাশ, একই মেঘ অথচ কারো কাছে আশীর্বাদ, কারো কাছে যন্ত্রণা। আমাদের জীবনের বেলায়ও তাই! আপনার পক্ষে সবারই মন রাখা পসিবল না। একেকজনের আশা একেক রকম আপনাকে নিয়ে।
কেউ চাইবে আপনি ডাক্তার হোন, কেউ চাইবে আপনি ইঞ্জিনিয়ার হোন আবার কেউ চাইবে আপনি ব্যবসা করেন। এখন আপনি পরে যাবেন দ্বিধায়! আসলে কি করলে আপনার জন্য ভালো হয় সেটা বুঝতে পারেননি। আপনি যদি সবার মন রাখতে চান তাহলে আপনাকে প্রথমে হতে ডাক্তার, তারপর ইঞ্জিনিয়ার তারপর ব্যবসায়িক। সত্যি হলো আপনি একা সবকিছু করতে পারবেন না। হয় আপনি ডাক্তার হবেন না হয় ইঞ্জিনিয়ার। তবে আপনার যেটা ভালো লাগে সেটাতেই ফোকাস দেয়া উত্তম।
আপনি যদি সবার মন রাখতে চান তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি আপনাকেই হারিয়ে ফেলবেন। নিজের ভিতরের আমি সত্তাটাকে হারিয়ে ফেলবেন। নিজেকে হারানোর আগে প্রশ্ন করা জরুরি নিজের আমিটাকে। সত্যিই কি আপনি কাজটি করার জন্য উপযুক্ত! আসলে মানুষের জীবনে সবচেয়ে বেশি জরুরি নিজেকে বুঝা। আপনি জীবনে কি করতে চান সেটা বুঝা। আপনার জীবনের যদি লক্ষ্য না থাকে তাহলে দেখবেন আপনি বেশিদূর যেতেও পারছেন না। মাঝ রাস্তায় এসে আপনি হুচট খাবেন।
এই ছোট্র জীবনে আপনি সবার মন জয় করতে পারবেন। এই বাস্তব সত্যটা যত তাড়াতাড়ি বুঝে যাবেন জীবনে ততো ভালো থাকবেন। আর দিনশেষে আপনার ভালো থাকাটা একান্তই আপনার। কারো কথায় কান না দিয়ে বরং নিজের দিকে ফোকাস করা। নিজের ভালো লাগাটাকে আপন করে নেয়া। আর সেটা করতে পারলেই জীবনে সুখী থাকা যায়। আপনাকে কেউ কিছু বললে সেটা যদি আপনার ভালো না লাগে তাহলে সরাসরি তাকে না করে দেয়াটাই উত্তম হয়।
আসলে সত্যই সুন্দর। যদি সত্যি কথা কোমল ভাষায় বলা যায় তাহলে সে সম্পর্কের শিকড় অনেক গভীরে যায়। দিনশেষে সবাই আপনাকে ভালোবাসবে না, সবাই আপনাকে বুঝবে না। যাদের কাছে আপনি সত্যিই প্রিয় তাদের জন্য হৃদয়ে জায়গা রাখুন। নিজেকে ভালো রাখা আসলে স্বার্থপরতা নয় বরং সেটাই সুস্থ্য থাকার প্রথম প্রয়াস।
Lo del cielo que es bendición para el agricultor y molestia para el caminante me llegó hondo, es tal cual. A mí también me costó años entender que querer complacer a todos solo me dejaba agotada y sin rumbo. Me quedo con eso de que cuidarse no es egoísmo.