সুযোগের অপেক্ষায় থাকতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সুযোগের অপেক্ষায় থাকতে নেই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


কিছু কিছু মানুষ আছে যারা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে এবং সুযোগ পেলে সেই সুযোগটা গ্রহণ করবে বলে আশায় বসে থাকে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় কঠোর পরিশ্রম করতে পারি তাহলে আমাদের জীবনে অটোমেটিক সুযোগ চলে আসবে এবং আমরা সেই সুযোগটাকে আমাদের জীবনে কাজে লাগিয়ে আস্তে আস্তে করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় অবশ্যই পৌঁছে নিয়ে যেতে পারবো।


এজন্য সুযোগের অপেক্ষা না করে বরং সবসময় কঠোর পরিশ্রম করতে হবে এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কিছু কিছু মানুষ আছে যারা জীবনের প্রত্যেকটি সুযোগ সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনে খুব দ্রুত উন্নতি লাভ করতে পারে এবং তাদের এই উন্নতির লাভের একমাত্র পথ হল কঠোর পরিশ্রম। অর্থাৎ এই মানুষগুলো পরিশ্রম ছাড়া আর কোন কিছু বোঝেনা এবং সব সময় পরিশ্রম করে জীবনে এগিয়ে যায় এবং জীবনে বিভিন্ন ধরনের সুযোগ পায়।


আপনি যদি পরিশ্রম না করে শুধুমাত্র বসে থাকেন এবং ভাবতে থাকেন যে কখন আপনার জীবনে সুযোগ আসবে তাহলে আপনার এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। কেননা আপনি কাজ না করে শুধুমাত্র বসে থাকলে আপনার জীবনে কখনো সুযোগ আসবে না এবং সেই সুযোগ কাজে লাগিয়ে আপনি জীবনে কখনো উন্নতি লাভ করতে পারবেন না। এজন্য সুযোগের চিন্তা না করে বরং সবসময় কঠোর পরিশ্রম করতে হবে এবং ভালো কাজের মধ্যে থাকার চেষ্টা করতে হবে।


এভাবে যদি ভালো কাজ এবং কঠোর পরিশ্রম দুটোই আমরা একসাথে করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বিভিন্ন ধরনের সুযোগ পাবো এবং প্রত্যেকটা সুযোগের সঠিক ব্যবহার করার চেষ্টা করব। কিছু মানুষ আছে বিভিন্ন ধরনের সুযোগ পেয়ে সেই সুযোগগুলোকে দূরে সরিয়ে দেয়। আসলে পরবর্তীতে এই মানুষগুলোর জন্য আর কোন ধরনের সুযোগ অপেক্ষা করে না এবং তারা তাদের নিজেদের জীবনটাকে আর কখনো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেনা।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।