সামান্য ভুলে বড় ক্ষতি।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সামান্য ভুলে বড় ক্ষতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
কিছু কিছু মানুষ আছে যারা কখনো ভুলকে ভুল বলে মনে করেনা এবং এই ছোট ছোট ভুলগুলোকে তারা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেন। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে জীবনে ভুল কখনো ছোট বড় হতে পারে না অর্থাৎ প্রত্যেকটা ভুলই ভুল এবং সেই ভুলগুলোকে কি করে সংশোধন করা যায় এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি আমাদের এই ছোট ছোট ভুলগুলোকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যায় তাহলে এই ভুলগুলো আমাদের আর সামনের দিকে এগোতে দেবে না।
আসলে কিছু কিছু মানুষ আছে তাদের জীবনের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা জীবনে কখনো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং জীবনে কখনো ভালো কোন কিছু করতে পারে না। আসলে যারা ভাল মানুষ নয় তারা সবসময় বিভিন্ন ধরনের ভুল কাজ করে এবং এই ভুল কাজ করতে করতে তাদের কাছে সঠিক বলে কোন কিছু মনে হয় না এবং এই ভুলে ভরা জীবন নিয়ে তারা বাকি জীবনটা কষ্টের মধ্য দিয়ে কাটাতে থাকে। এজন্য এই মানুষগুলো জীবনে কখনো প্রকৃত সুখী হতে পারে না।
যারা খারাপ প্রকৃতির মানুষ তারা সব সময় বিভিন্নভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং ছোট ছোট ভুল করার কারণে তারা প্রচুর মানুষের ক্ষতি করে। আসলে এই মানুষগুলো কখনো অন্যের দুঃখ কষ্ট কে দুঃখ কষ্ট মনে করে না এবং তারা সবসময় অন্যকে দুঃখ কষ্ট দিয়ে নিজেরা আনন্দ পাওয়ার চেষ্টা করে। এজন্য আমরা সব সময় জীবনের সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করব এবং প্রত্যেকটা ভুল সমাধান করে সামনের দিকে এগিয়ে যাব।
আর আমরা সবাই যদি এইভাবে সুন্দর একটা জীবন নিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই জীবনে আমরা উন্নতি লাভ করতে পারব এবং আমাদের জীবনে ভুল ভ্রান্তি কোন কিছু আর কখনোই থাকবে না। এজন্য আমরা প্রত্যেকটা ভুল সুন্দরভাবে সমাধান করে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সঠিক পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে করে আমরা জীবনে ভালো একটা জায়গায় সবাই মিলে পৌঁছে যেতে পারি।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।
