নিজে ভালো তো সব ভালো।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজে ভালো তো সব ভালো সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা ভালো না এবং তারা কখনো অন্য মানুষকে ভালো চোখে দেখতে পারে না এবং তারা বিভিন্নভাবে মানুষের সাথে খারাপ আচরণ করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি মানুষের সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করেন তাহলে প্রত্যেকটা মানুষ আপনাকে সবসময় ঘৃণা করবে এবং তারা কখনো ভালোভাবে আপনাকে গ্রহণ করতে পারবে না এবং সবসময় আপনার থেকে দূরে দূরে সরে থাকবে। এজন্য আমাদের নিজেদেরকে সর্বপ্রথম ভালো হতে হবে।
অনেকেই আছেন যে যারা সবসময় মানুষকে ভালোবাসার চেষ্টা করে এবং মানুষকে ভালবেসে তারা সবকিছু আপন করে নিয়ে তাদের সব সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করে। যারা ভাল মানুষ তারা কিন্তু জীবনে ভালো কোন কিছু করার আগে সব সময় চেষ্টা করে যে তাদের ভালো করতে গিয়ে কোন মানুষের কোন ধরনের ক্ষতি না হয়। এই মানুষগুলো সব সময় অন্যান্য মানুষগুলোকে ভালোবাসার চেষ্টা করে এবং সেই মানুষগুলোকে বিভিন্নভাবে সাহায্য করে যাতে করে তাদের জীবনে কোন ধরনের সমস্যা না আসে।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। যারা ভাল মানুষ নয় তারা কোন কিছুকে কখনো ভালোভাবে গ্রহণ করতে পারেনা এবং তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে তাদের সুখ দুঃখ কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং বিভিন্নভাবে তাদের ক্ষতি করার ফলে সেই মানুষগুলো পরবর্তীতে আর তাদেরকে কখনো ভালবাসার মোটেও চেষ্টা করে না।
এজন্য আমরা সর্বপ্রথম নিজেদেরকে ভালো করার চেষ্টা করবো এবং ভালো পথে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে যাতে করে আমরা জীবনে যেমন ভালো কোন কিছু করতে পারি এবং একই সাথে মানুষের উপকারও করতে পারি। এভাবে অবশ্যই আমরা আমাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো। তাইতো নিজেকে অবশ্যই ভালো হতে হবে এবং অন্য মানুষের ভালো কাজ করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।