মানুষ এখন আগের মত নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষ এখন আগের মত নেই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।



image.png



লিংক


আসলে মানুষের মন দিন দিন পরিবর্তন হচ্ছে এবং মানুষের মন মানসিকতা এখন কখনো আগের মত নেই। অর্থাৎ আগেরকার মানুষগুলো অনেক বেশি শান্তশিষ্ট্য ছিল এবং তারা সবসময় মানুষের পাশে থাকতো এবং মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতে যাতে করে তারা জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় অবশ্য পৌঁছে নিয়ে যেতে পারে। অর্থাৎ আগেরকার মানুষের মধ্যে এত বেশি স্বার্থ ছিলনা এবং সবাইকে নিয়ে তারা বসবাস করতে অনেক বেশি পছন্দ করত।


কিন্তু বর্তমান সময়ে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে মানুষ এখন স্বার্থ ছাড়া কোন কিছু বোঝেনা এবং আগের মতো করে সহজ সরল মানুষ এখন খুব কম দেখা যায়। অর্থাৎ বর্তমান সময়ের মানুষগুলো অনেক বেশি লোভী হয় এবং তারা কখনো তাদের নিজেদের লোভ সংবরণ করতে পারেন এবং তাদের এই অতিরিক্ত লোভের কারণে কি তারা কি কখনো মানুষের ক্ষতি করতে দুইবার চিন্তা করে না। এজন্য এই মানুষগুলো থেকে সবসময় আমাদেরকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে।


একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি ভালো মানুষ হতে চাই তাহলে অবশ্যই আমাদের মনের থেকে খারাপ জিনিস এবং লোভ ত্যাগ করতে হবে। কেননা লোভ একজন মানুষকে খারাপের থেকে আরো বেশি খারাপের দিকে এগিয়ে নিয়ে যায় এবং তারা জীবনে কখনো সেই মানুষগুলোকে ভালো হতে দেয় না। এজন্য আমরা সব সময় চেষ্টা করবো একটা সুন্দর মনের অধিকারী হয়ে জীবনে সবার সাথে একসাথে বসবাস করে এবং সবাইকে ভালোবাসতে অবশ্যই চেষ্টা করতে হবে।


এভাবে যদি আমরা মানুষকে ভালবাসতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালো থাকতে পারবো এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় অবশ্যই পৌঁছে নিয়ে যেতে পারবো। তাই তো মানুষ যতই আধুনিকতার দিকে এগিয়ে যাক না কেন তাদের মন মানসিকতা ঠিক আগের মত করতে হবে যাতে করে আমরা মানুষকে ভালবাসতে পারি এবং মানুষের বিপদে আপদে তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করতে পারি। এভাবে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালো মানুষ হতে পারব।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।