চাহিদা দিন দিন কমে যাচ্ছে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চাহিদা দিন দিন কমে যাচ্ছে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।



image.png



লিংক


জীবনে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের চাহিদা গুলো দিন দিন কমে যাচ্ছে। একটা সময় ছিল যখন আমাদের কাছে কোন অর্থ ছিল না কিন্তু আমাদের প্রচুর পরিমাণ চাহিদা ছিল এবং সেই চাহিদাগুলোর পূরণ করতে না পারলে আমাদের মনটা ভেঙে যেত এবং আমরা সবসময় মনে করতাম যে আমরা যদি সেই দিনগুলো পেয়ে থাকি তাহলে আমাদের জীবনটাকে আমরা কত সুন্দর করতে পারতাম। কিন্তু বর্তমান সময়ে আপনি যতই উপার্জন করুন না কেন সেই আগের মত কোন কিছুর প্রতি আপনার চাহিদা নেই।


অর্থাৎ আপনার বয়স যত বাড়বে এবং আপনি যত বেশি উপরের দিকে উঠবেন তত বেশি আপনার জীবনের চাহিদা কমতে থাকবে এবং একটা সময়ে এসে যাবে যে আপনার আর কোন কিছুর প্রতি কোন ধরনের চাহিদা থাকবে না এবং শুধুমাত্র একটা চাহিদা থাকবে যে আপনার পাশের মানুষগুলো আপনার পাশে থাকুক এবং তারা সবসময় আপনাকে বিভিন্নভাবে ভালোবাসার চেষ্টা করব। অর্থাৎ জীবনের শেষ সময় ভালোবাসার চাহিদা ছাড়া আর কোন কিছুর কখনো প্রয়োজন হয় না।


এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা আমাদের জীবনের ছোট্ট ছোট্ট চাহিদা গুলো যখন প্রয়োজন তখনই পূরণ করার চেষ্টা করতে পারি যাতে করে পরবর্তীতে আমাদের মনে না হয় যে সেই জিনিসটার চাহিদা আমরা যদি পূরণ করতে না পারতাম তাহলে বর্তমান সময়ে এই জিনিসগুলো আমাদের আর কখনো দেখতে হতো না। অর্থাৎ ছোট ছোট চাহিদা গুলো পূরণ করতে হবে কিন্তু কখনো খারাপ চাহিদা পূরণ করতে নেই।


আসলে ছোটবেলায় বিভিন্ন ধরনের মানুষ রয়েছে যারা বিভিন্ন ধরনের খারাপ চাহিদা করে বসে যেগুলো তাদের জন্য ক্ষতিকর এবং সেই জিনিস গুলো তারা কিন্তু কখনো বুঝতে পারে না। এজন্য আমাদের চাহিদাগুলো সব সময় বুঝে শুনে করা উচিত এবং যতই বড় হবে ততই দায়িত্ব বাড়বে এবং আপনার জীবনের চাহিদা তত বেশি কমে যেতে শুরু করবে। আসলে এটা কিন্তু একটা স্বাভাবিক জিনিস। তাইতো প্রত্যেকটা জিনিসের চাহিদা সময়মতো পূরণ করার চেষ্টা করতে হবে এবং জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।