সহজ সরল মানুষ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সহজ সরল মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
বর্তমান সময়ে সহজ সরল মানুষগুলোকে খুঁজে পাওয়া বড়ই কঠিন। কেননা যুগের সাথে সাথে মানুষগুলো এত বেশি চালাক হয়ে গেছে এবং মানুষের মধ্যে এতই খারাপ জিনিস গুলো প্রবেশ করেছে যার ফলে আপনারা এখন ভাল মানুষ দেখতে পাবেন না এবং এই ধরনের সহজ সরল মানুষ খুঁজে পাওয়া মোটেও যাবে না। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখবেন যে আগের গ্রাম অঞ্চলে কিন্তু অনেক সহজ সরল মানুষ ছিল তাদেরকে সবাই অনেক বেশি ভালোবাসতো এবং তাদের আশেপাশে থাকার জন্য সবাই চেষ্টা করত।
কেননা এই মানুষগুলো কখনো অন্য মানুষের ক্ষতি করে না এবং সব সময় তাদের একটাই চিন্তাভাবনা থাকে যে তারা কি করে মানুষের উপকার করবে এবং মানুষের জীবন থেকে তাদের দুঃখ-কষ্ট গুলো দূর করবে। যারা মানুষকে ভালবাসতে পারে এবং মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকতে পারে এই ধরনের ভালো মানুষগুলোকে কিন্তু সহজ সরল মানুষ হিসেবে আমরা চিনে থাকি এবং এই মানুষগুলোর সাথে যতই আমরা কথা বলি না কেন আমাদের কিন্তু কখনো খারাপ লাগে না।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে এই মানুষগুলোর পাশে থেকে তাদের থেকে ভালো জিনিস গুলো গ্রহণ করে আমরা জীবনে বড় হতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। মানুষের মধ্যে যখন খারাপ জিনিস প্রবেশ করে তখন সে আর আগের মতো করে সহজ সরল থাকে না এবং সে তার নিজেকে পরিবর্তন করে জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে গিয়ে জীবনটাকে সবাই মিলে উপভোগ করে।
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটু সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো এবং সহজ সরল মানুষের মতো জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারব। তাইতো জীবন অতিরিক্ত চালাক না হয়ে যদি একজন মানুষ হতে পারে এবং সুন্দরভাবে জীবন যাপন করতে পারে তাহলে তাকে সবাই অবশ্যই ভালবাসবে এবং তার মত করে সবাই বেঁচে থাকার চেষ্টা করবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।
