নিঃসঙ্গ জীবন।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিঃসঙ্গ জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে যারা নিঃসঙ্গ জীবন যাপন করে তাদের মত কষ্ট আর এই পৃথিবীতে কেউ পায় না এবং তাদের পুরো জীবনটা এই কষ্টের মধ্যে দিয়ে কাটতে থাকে। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি এই নিঃসঙ্গ জীবন থেকে বের হয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাদের ভালো কাজ করতে হবে এবং ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা নিঃসঙ্গভাবে তাকে তাদের পাশে কেউ কখনো থাকে না।
আসলে এই নিঃসঙ্গ জীবন নিয়ে একাকী কখনো সুন্দরভাবে বেঁচে থাকা যায় না এবং জীবনের একটা সময় এসে তারা মনে করে যে তাদের পাশে যদি কেউ থাকত তাহলে তাদের এই নিঃসঙ্গ জীবন থেকে তারা মুক্তি পেত। আসলে কিছু কিছু মানুষ তার নিজের জীবনের নিঃসঙ্গতা নিজেই ডেকে আনে এবং তারা যখন সময় ছিল তখন তারা তাদের প্রিয় মানুষগুলোকে কখনো সময় দেয়নি এবং সবসময় সেই প্রিয় মানুষগুলোর থেকে দূরে সরে গেছে এবং প্রিয় মানুষের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করেছে।
এর ফলে কিন্তু এই প্রিয় মানুষগুলো তাদেরকে আর কখনো ভালবাসেনি এবং তাদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখার চেষ্টা করেনি। এভাবে আস্তে আস্তে করে তাদের জীবন থেকে সবাই যেহেতু দূরে সরে গেছে তাই তাদের এই নিঃসঙ্গ জীবন নিয়ে কষ্টের মধ্যে একাকী জীবন যাপন করতে হচ্ছে। এজন্য আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি সুন্দর জীবন উপভোগ করতে চাই তাহলে অবশ্যই এই নিঃসঙ্গ জীবন থেকে বের হয়ে আসার জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করতে হবে।
আপনি যদি মানুষের সাথে ভালো আচার আচরণ করেন তাহলে প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে এবং আপনার এই নিঃসঙ্গ জীবন থেকে বের করে এনে তারা একটু সুন্দর জীবন উপহার দিতে পারি যেখানে সবাই মিলে একসাথে বসবাস করতে পারব এবং সুখ দুঃখ গুলো সবাই একত্রে ভাগ করে নিতে পারব। এজন্য নিঃসঙ্গ জীবনের থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো এবং এই জীবন থেকে বের হয়ে আসার একমাত্র পথ হলো মানুষকে ভালোবাসা এবং মানুষকে ভালোবেসে তাদের কাছে থাকা।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।