ন্যায় বিচার সবাইকে পেতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ন্যায় বিচার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


পৃথিবীতে ন্যায় বিচার কিন্তু সবাই কখনো পায় না এবং কিছু কিছু মানুষ আছে যারা সব সময় বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে সরে যায় এবং পরবর্তীতে সেই নিচু শ্রেণীর মানুষগুলো যারা এই অন্যায় অত্যাচারের শিকার হয় তারা কিন্তু ন্যায় বিচার কখনো সমাজ থেকে পায় না। যে দেশে ন্যায়বিচার নেই সেই দেশ কখনো জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং সেই দেশের মানুষ কখনো জীবনে সুন্দর একটা জায়গায় পৌঁছে যেতে পারে না। এজন্য আমাদের সব সময় বিভিন্ন খারাপ কাজের ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে।


আসলে এই সমাজের বর্তমানে যারা যত বেশি ধনী মানুষ তারা কিন্তু তত বেশি অন্যায় করে পার পেয়ে যায় এবং তাদের এই অন্যায় কাজের জন্য কিন্তু তারা পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলেও সেই অর্থ দিয়ে তারা সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করে। কিন্তু আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকে তাহলে কিন্তু আপনি সমাজ থেকে কখনো ন্যায়বিচার পাবেন না এবং আপনি যতই ভালো কাজ করুন না কেন সমাজ আপনাকে বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করবে।


একটা জিনিস মনে রাখতে হবে যে এই সমাজে যদি আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে কিন্তু সমাজের মানুষ কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারবে না এবং তারা তাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে কখনো পৌঁছে নিয়ে যেতে পারবে না। এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখতে হবে এবং এই ভাবে যদি ন্যায় বিশ্বাস প্রতিষ্ঠিত হয় তাহলে সবাই সমাজে বুক ফুলিয়ে চলতে পারবে এবং সমাজের বিভিন্ন ধরনের খারাপ মানুষ পিছনের দিকে হাটতে বাধ্য থাকবে।


একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় ন্যায় বিচার করতে পারি তাহলে আমরা যেমন সমাজের থেকে এই দুঃখী মানুষদেরকে উদ্ধার করতে পারব ঠিক আমাদের ক্ষেত্রেও কেউ যদি অন্যায় অত্যাচার করে তাহলে সবাই আমাদের পক্ষে দাঁড়িয়ে তারাও আমাদেরকে ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করবে। এভাবে কিন্তু অবশ্যই আমরা জীবনে সুন্দর একটা জায়গায় পৌঁছে যেতে পারবো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে উপভোগ করতে পারবো। তাইতো সবাইকে অবশ্যই ভালো কাজ করতে হবে।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।