মানুষকে যারা ঘৃণা করে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষকে যারা ঘৃণা করে তাদের সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সবসময় মানুষকে ঘৃণা করার চেষ্টা করে এবং মানুষকে কষ্ট দিয়ে তারা আনন্দ পায়। এই ধরনের মানুষদের থেকে সবসময় আমাদের দূরে সরে থাকতে হবে কেননা তারা কখনো মানুষের খুব ভালো করতে পারে না এবং সব সময় চেষ্টা করে কি করে মানুষকে কষ্ট দেয়া যায় এবং মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া যায়। আসলে এই মানুষগুলো সবথেকে বেশি ভয়ঙ্কর মানুষ এবং তারা তাদের নিজেদের সুখের জন্য অন্য মানুষের যেকোনো ধরনের ক্ষতি করতে পারে।
আসলে একজন মানুষ হিসেবে যদি আমরা অন্য একজন মানুষকে ভালবাসতে না পারি তাহলে আমাদের কি কেউ কখনো ভালো মানুষ বলবে না এবং সবাই আমাদেরকে বিভিন্নভাবে ঘৃণা করার চেষ্টা করবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য এবং মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে গেলে অবশ্যই মানুষকে ভালবাসতে হবে এবং মানুষকে ভালোবেসে কাছে নেওয়ার চেষ্টা করতে হবে। এতে করে কিন্তু আমরা অবশ্যই জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং মানুষের ক্ষতি করে তারা জীবনে আনন্দ পায় এবং এই আনন্দ তাদের জীবনে কখনো দীর্ঘস্থায়ী হয় না। কেননা একজন মানুষের ক্ষতি করে আপনি কখনো প্রকৃত সুখ উপভোগ করতে পারবেন না এবং আপনি যদি সেই মানুষের উপকার করেন তাহলে আপনি জীবনে প্রকৃত সুখ উপলব্ধি করতে পারবেন এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় অবশ্যই পৌঁছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারবেন। এজন্য অবশ্যই মানুষকে ঘৃণা না করে বরং তাদেরকে ভালবাসতে হবে।
আসলে আমরা যদি মানুষের প্রকৃত ভালোবাসা পেতে পারি তাহলে কখনো আমরা আর মানুষকে ঘৃণা করবো না বরং মানুষকে ভালোবাসার চেষ্টা করব এবং মানুষকে ভালবেসে আমরা জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাব। আসলে যারা মানুষকে প্রকৃত ভালবাসতে পারে না তারা জীবনে কখনো প্রকৃত মানুষ হতে পারে না এবং এই মানুষগুলোকে সবসময় আমাদের দূরে সরিয়ে রাখতে হবে তারা যাতে আমাদের জীবনে প্রবেশ না করতে পারে। এজন্য আমাদের অবশ্যই সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।
