প্রাপ্য সম্মান দিতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রাপ্য সম্মান দিতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান অবশ্যই দিতে হবে। কেননা আমরা যদি প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে না পারি তাহলে কোন মানুষ আমাদেরকে কখনো ভালোবাসবে না এবং আমাদেরকেও সম্মান দেয়ার চেষ্টা করবে না। অনেক মানুষ মনে করে যে এই পৃথিবীতে তাদের অন্য কোনো মানুষের সম্মানের কোন প্রয়োজন নেই এবং তাদের যেহেতু প্রচুর পরিমাণে অর্থ রয়েছে তাই তারা নিজেরাই নিজেদের সকল ধরনের সমস্যা সমাধান করতে পারে এই ধরনের মানুষদের থেকে অবশ্যই আমাদের দূরে সরে থাকতে হবে।


আসলে আমরা যদি একটা মানুষকে তাদের প্রাপ্য সম্মান দিতে পারে তাহলে তারা অবশ্যই আমাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবে এবং তারা সবসময় একটা জিনিস মনে রাখবে যে এই পৃথিবীতে আমরা যদি অন্য মানুষকে ভালবাসতে পারি তাহলে অন্য মানুষ কখনোই আমাদেরকে ঘৃণা করার চেষ্টা করবে না। এজন্য আমরা সব সময় মানুষকে তাদের প্রাপ্য সম্মান দিয়ে তাদেরকে একটা যোগ্যতম স্থানে স্থান দেওয়ার চেষ্টা করব। এভাবে কিন্তু অবশ্যই আমরা সেই মানুষগুলোকে একটা সুন্দর জায়গায় অবশ্যই নিয়ে আসতে পারবো।


কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষকে বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করে এবং মানুষের কাছ থেকে তাদের সবকিছু কেড়ে নিয়ে তাদের উপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করার চেষ্টা করে। আসলে আমরা এই মানুষগুলোর থেকে সবসময় দূরে সরে থাকবো এবং এরা কখনোই মানুষের প্রকৃত বন্ধু হতে পারেনা বরং এরাই হলো মানুষের আসল শত্রু। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা মানুষকে প্রকৃত ভালোবাসতে পারি এবং মানুষকে ভালবেসে আপন করে নেওয়ার জন্য চেষ্টা করতে পারি।


যারা খারাপ প্রকৃতির মানুষ তারা কখনো মানুষকে তাদের প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা করে না এবং তারা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এজন্য আমরা এই মানুষগুলোর থেকে সবসময় দূরে সরে থাকবো কেন না আমরা যদি এই মানুষগুলোর সাথে মেলামেশা করি তাহলে এই মানুষগুলোর মত করে আমরাও অন্য মানুষের উপর বিভিন্ন ধরনের খারাপ কাজ করার চেষ্টা করব। এজন্য আমরা সব সময় মানুষকে প্রাপ্য সম্মান দিয়ে তাদেরকে যথাযথ স্থানে স্থান দেয়ার অবশ্যই চেষ্টা চালিয়ে যাব।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।