অর্থ কখনো সুখ দিতে পারে না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অর্থ কখনো সুখ দিতে পারে না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে অর্থ যদি মানুষকে সুখ দিতে পারতো তাহলে যারা ধনী মানুষ তাদের জীবনের সুখের কোন অভাব থাকত না এবং তারা অর্থ দিয়ে এই পৃথিবীর সকল সুখ কিনে নিতে পারতো। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে ধনী মানুষ অপেক্ষা যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা কিন্তু অনেক বেশি সুখে থাকে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে একটা সুখের সময়ের মধ্য দিয়ে পরিচালনা করতে আমরা সবাই দেখতে পাই। অর্থাৎ এই সাধারণ জীবনের মধ্যে সুখ আমরা সবসময় খুঁজে পাই।
কিছু কিছু মানুষ আছে যারা কখনো ভালো হতে পারে না এবং তারা কখনো তাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে অর্থ দিয়ে যদি সবকিছু হতো তাহলে মানুষ কখনো ভালো কাজের পিছনে সত্য না বরং তারা অর্থ উপার্জনের জন্য এবং সেই অর্থ দিয়ে পৃথিবীর সকল সুখ কিনে নেওয়ার চেষ্টা করত। কিন্তু ভালো কাজের মধ্যেই আসল সুখ আমরা সবসময় খুঁজে পাই এবং সেই সুখ সবাই মিলে আমরা উপভোগ করতে পারি।
একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা প্রকৃত সুখী মানুষ তারা কিন্তু সব সময় জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে এবং জীবনের প্রত্যেকটা মুহূর্ত তারা সুন্দরভাবে উপভোগ করতে পারে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব বিভিন্ন ধরনের ভালো কাজ করার জন্য এবং ভালো কাজের মাধ্যমে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর এইভাবে যদি আমরা ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে উপভোগ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের সুখের কোন অভাব হবে না।
তাইতো জীবনের সব সময় ভালো কাজ করে যেতে হবে এবং মানুষের উপকার করার চেষ্টা করতে হবে যাতে করে এই পৃথিবীতে কেউ কখনো অসুখী হয়ে বসবাস করতে না পারে এবং সবাই মিলে আনন্দের সাথে এক জায়গায় বসবাস করতে পারে এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারে। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আমাদের সুখের ভাগ সবাইকে দিতে হবে যাতে করে সবাই মিলে আমরা সেই একই সুখের সময়টা কাটাতে পারি এবং সবাই মিলে ভাল থাকতে পারি।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।
