দুর্বলতার সুযোগ নিতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুর্বলতার সুযোগ নিতে নেই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।



image.png



লিংক


এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অন্য মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে তাদের সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং এই মানুষগুলোকে বিভিন্নভাবে তার বিপদে ফেলে তাদের সেই কষ্ট দেখে সেই মানুষগুলো অনেক বেশি আনন্দিত হয়। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি এই দুর্বল মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে অন্যায় অত্যাচার করি তাহলে কিন্তু তারা অবশ্য কষ্ট হবে কিন্তু তারা কখনো আমাদের উপর কখনো অন্যায় অত্যাচার করবে না।


আসলে তারা দুর্বল হলেও মনের দিক থেকে কখনো দুর্বল নায় এবং তারা সবসময় চেষ্টা করে এই ধরনের খারাপ মানুষদের থেকে দূরে সরে থাকার জন্য এবং কেউ যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে তারা কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করে না বরং তারা তাদের জীবন থেকে চিরদিনের জন্য সরে যায় এবং তারা কখনো আর তাদের সাথে কোন ধরনের সম্পর্ক স্থাপন করার মোটেও চেষ্টা করে না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে এই দুর্বল মানুষদের পাশে আমরা থাকতে পারি।


আসলে যারা দুর্বল মানুষদের পাশে থাকে তারা কখনো সেই দুর্বল মানুষকে কোন বিপদে ফেলার চেষ্টা করেন এবং সব সময় চেষ্টা করে কি করে জীবনের সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া যায়। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি পৃথিবীতে দুর্বল মানুষদের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু এই মানুষরা কষ্ট পেয়ে তাদের বাকি জীবনটা কাটাবে এবং তারা তাদের নিজেদের কষ্টকে কখনো এই পৃথিবী থেকে দূর করতে পারবেনা।


এজন্য নিজেদেরকে কখনো দুর্বল নয় বরং সবল করতে হবে এবং কেউ যদি আমাদের উপর অন্যায় অত্যাচার করে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিবাদ গড়ে তুলতে হবে যাতে করে আমরা তাদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কঠোর হতে পারি এবং কেউ যাতে অন্য কোন মানুষের উপর অন্যায় অত্যাচার না করতে পারে এজন্য আমরা আগে থেকেই সতর্ক থাকবো। এভাবে যদি আমরা জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং দুর্বলদের সাহায্য করতে পারি তাহলে আমরা জীবনে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারবো।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।

Sort:  

নিবন্ধটি আমার ভালো লেগেছে, ধন্যবাদ।