মানুষের বিবেক বুদ্ধি হারিয়ে যাচ্ছে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের বিবেক বুদ্ধি হারিয়ে যাচ্ছে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আপনারা সবাই দিন দিন খেয়াল করে দেখেছেন যে প্রতিনিয়ত মানুষের বিবেক বুদ্ধি দিন দিন কমে যাচ্ছে এবং তাদের এই বিবেক বুদ্ধি কমে যাওয়ার জন্য কিন্তু তারা কখনো মানুষকে আর মানুষ বলে মনে করে না এবং সবসময় মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করছে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষ হিসেবে আমরা সবসময় বিভিন্ন ধরনের ভালো কাজ করে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা একজন ভালো মানুষ হতে পারব।
কিছু কিছু মানুষ আছে যারা অনেকটা হিংস্র প্রকৃতির এবং তারা কখনো মানুষকে সাহায্য করার চেষ্টা করে না বরং বিভিন্নভাবে মানুষের কাছ থেকে তাদের সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে। আসলে এই মানুষগুলো জীবনে কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই মানুষগুলোর থেকে সবসময় আমাদের দূরে সরে থাকতে হবে। যেকোনো মুহূর্তে তারা মানুষের ক্ষতি করতে পারে এবং মানুষের ক্ষতি করতে তাদের বিবেকে বিন্দুমাত্র কষ্ট থাকে না। আর এজন্য এই মানুষগুলোকে কেউ কখনো পছন্দ করতে চায় না।
এজন্য আমাদের একজন ভালো মানুষ হিসেবে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং বিবেক বুদ্ধি দিয়ে জীবনে প্রত্যেকটি পর্যায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি বাস্তব জীবনে আমাদের বিবেক-বুদ্ধিকে কাজে লাগাতে না পারি তাহলে কেউ কখনো আমাদের একজন প্রকৃত মানুষ হিসেবে গণ্য করবে না এবং কেউ কখনো আমাদেরকে আর ভালোবাসবে না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে জীবনের সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি।
যারা ভাল মানুষ তারা সব সময় মানুষের কাছ থেকে বিভিন্নভাবে ভালোবাসা পায় এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে অনেক বিশেষ শ্রদ্ধা এবং তাদের সাহায্য করার জন্য সবাই চেষ্টা করে। এভাবে যদি আমরা সুন্দরভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা সঠিকভাবে উপভোগ করতে পারবো এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাইতো আমাদের সবসময় চেষ্টা করতে হবে মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকার জন্য।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।