সোশ্যাল মিডিয়া আমাদের জীবন নষ্ট করে চলেছে।

in আমার বাংলা ব্লগ • 2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



মোবাইল ফোন আবিষ্কারের আগে আমাদের জীবন ছিল অনেক সুন্দর এবং আনন্দময়। কিন্তু যবে থেকে এই মোবাইল ফোন আবিষ্কার করা হলো কবে থেকে আমাদের জীবনের হাসি আনন্দ কোথায় যেন হারিয়ে গেল। মোবাইল ফোন আবিষ্কারের পর থেকে যেন দ্রুত গতিতে মোবাইল ফোনেরও পরিবর্তন হতে শুরু করল এবং ওয়ান জি টুজি থ্রিজি এমন করে উন্নতি হতে হতে এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের অ্যাপ আবিষ্কার হতে হতে আমাদের জীবনটা মোবাইল ফোনেই আবদ্ধ হতে শুরু করল। যেখানে আগেকার মানুষ অন্য মানুষদের সাথে সময় কাটাতে পছন্দ করত প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াতে পছন্দ করত মাঠে খেলাধুলা করতে পছন্দ করত সেখানে বর্তমানে মানুষরা শুধুমাত্র ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে এবং একটা নির্দিষ্ট স্থানে বসে থাকে এই জীবনের অর্ধেকের বেশি সময় অতিবাহিত করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য আমাদের নেটওয়ার্ক পরিষেবা এতটাই উন্নত হয়ে যাচ্ছে যে এর মাধ্যমে যে রেডিয়েশন বের হচ্ছে তাতেও আমাদের বিভিন্নভাবে শারীরিক মানসিক ক্ষতি হয়ে চলেছে। চটজলদি একটু টাচ করার সাথে সাথেই আমরা অনেক ফাইল ওপেন করতে পারছি বা অনেক দ্রুত সব কাজ করতে পারলেও আমরা যে আমাদের জীবনের আধুনিকতার পাশাপাশি কত যে ক্ষতিও করে ফেলছি সেটা আমরা নিজেরা বুঝতে পারছি না।


ফোন হাতে নিয়ে বসে থাকতে থাকতেই এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এক ঘাটতে ঘাটতেই আমরা সারাদিন তাই নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারি। আর তার জন্য আমাদের আশেপাশে কি ঘটছে বা আমাদের কাছের মানুষের জীবনে কি ঘটছে সেটা থেকে আমরা পুরোপুরি অজানা হয়ে থেকে যাচ্ছি। অনেক সময় তো এমনই হয় যে আমাদের সামনে কোন ঘটনা ঘটলে সেটাই আমাদের চোখের আড়াল পড়ে যায় শুধুমাত্র আমরা ফোনের দিকে বেশি মনোযোগ হয়ে পড়ি সেই কারণে। আমাদের বাস্তব জীবনের অনেক হাসি আনন্দ থেকে আমরা প্রতিনিয়ত বঞ্চিত হয়ে পড়ছি এই সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের কারণে। বর্তমানে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয় আমরা পেয়ে গেলেও আমাদের কাছের মানুষের থেকে আমরা অনেক বেশি দূরে চলে যাচ্ছি যেটা আমরা কোনভাবেই বুঝতে পারছি না। সোশ্যাল মিডিয়া এবং ফোনের মধ্যেই আমাদের অতিরিক্ত সময় ব্যয় করার কারণে আমরা আমাদের প্রিয় মানুষদের মনের কথা শোনা বা প্রিয় মানুষদের সাথে কথা বলা আড্ডা দেওয়া থেকে অনেকটা দূরে চলে এসেছি।


বর্তমানে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তানেরা একই বিছানায় একই ঘরের মধ্যে থাকা সত্ত্বেও ঘন্টার পর ঘন্টা কোন কথাই হচ্ছে না একে অপরের সাথে এক একজন এক এক কোনায় ফোন হাতে নিজের মত সময় কাটাচ্ছে। সোশ্যাল মিডিয়া আসার পর থেকে কেউ কারোর মনের খবর জানা থেকে ভীষণভাবে দূরে সরে গেছে। আগেকার মতন একসাথে একত্রিতভাবে কাজ করা গল্প করা সময়মতো খাওয়া-দাওয়া করা এবং সময়মতো সব ধরনের কাজকর্ম করার প্রবণতা বর্তমান সময়ে নেই বললেই চলে। সোশ্যাল মিডিয়া এসে আমাদের যতটা জীবনে উন্নতি হয়েছে তার থেকেও বেশি অবনতি হয়েছে। কারন এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের প্রত্যেকটা সম্পর্কের মধ্যে দূরত্ব চলে এসেছে যাদের ছাড়া আমরা একসময় থাকতে ও পারতাম না। যে সম্পর্ক বা যে মানুষটার জন্য আমরা পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারি সেই মানুষটার সাথে কথা না বলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আমরা দিনের পর দিন সময় কাটিয়ে দিই। মূল্যবান কাজগুলি না করে সোশ্যাল মিডিয়ায় অযথা সময় পার করে জীবনে অনেক মানুষই বিভিন্নভাবে নিজের ক্ষতি করে চলেছে।


ছোট বাচ্চাদের জীবন যেমন সোশ্যাল মিডিয়া খারাপ করে চলেছে তেমনি বড়রা ও ভীষণভাবে সোশ্যাল মিডিয়া দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। নিজের মূল্যবান সময় মূল্যবান কাজের বা জীবনে উন্নতিমূলক কাজের মধ্য দিয়ে না কাটিয়ে বিভিন্নভাবে দক্ষতা অর্জন করার চেষ্টা না করে পড়াশোনা না করে অনেক মানুষকেই বর্তমানে দেখা যায় সোশ্যাল মিডিয়া নিয়ে আসক্তির কারণে অক্ষম হয়ে পড়ে থাকতে। ছোট বাচ্চাদের সোশ্যাল মিডিয়ার কারণে পড়াশোনা থেকে দূরে থাকতে দেখা যায় এবং জীবনের মূল্যবান সময় নষ্ট করতে দেখা যায়। যার ফলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের এতটাই ক্ষতির সম্মুখীন হতে দেখা যাচ্ছে যে আমাদের ভবিষ্যৎ পুরোপুরি অবনতির দিকে ঢলে পড়ছে। এই সোশ্যাল মিডিয়ার কারণে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত থেকে উচ্চশিক্ষিত হওয়ার বদলে পড়াশোনা থেকে দূরে এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক ও দক্ষতামূলক কাজের থেকে দূরে মূর্খতার দিকে এগোতে দেখা যাচ্ছে। আমরা চারিদিকে যেদিকেই তাকাই না কেন সেদিকেই দেখতে পারব সোশ্যাল মিডিয়া আমাদের জীবনটাকে বিভিন্নভাবে নষ্ট করে চলেছে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।